বিনোদন

পথিকৃৎ বসুর নতুন ছবিতে মিমি  

পথিকৃৎ বসুর নতুন ছবিতে মিমি  

পথিকৃৎ বসুর নতুন ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। বিপ্লবী অনন্ত সিংহের জীবনী নিয়ে তৈরি এই ছবিতে নায়কের চরিত্রে রয়েছেন অভিনেতা জিৎ। চরিত্রের জন্য সব রকম প্রস্তুতি নিয়েছেন তারকা। ওজন ঝরানোর পাশাপাশি শিখেছেন লাঠিখেলা। নিয়েছেন মার্শাল আর্টের প্রশিক্ষণও। ইতিমধ্যেই পুরোদমে চলছে শ্যুটিং। ছবিতে রয়েছে একাধিক চমক। সূত্রের খবর, ছবিতে একটি বিশেষ নাচের দৃশ্যে দেখা যাবে মিমি চক্রবর্তীকে। উল্লেখ্য, পথিকৃতের ছবিতে বিশেষ দৃশ্যে অভিনয়ের পাশাপাশি সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-তে নায়িকার চরিত্রে দেখা যাবে মিমিকে। এছাড়াও, পথিকৃতের ছবিতে দুটো গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন কৌশিক সেন আর চন্দন সেন। পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরীকে।
Read More
গলায় তুলসির মালা, কপালে তিলক, প্রেমানন্দ মহারাজের শরণাপন্ন বিরুষ্কা

গলায় তুলসির মালা, কপালে তিলক, প্রেমানন্দ মহারাজের শরণাপন্ন বিরুষ্কা

গলায় তুলসির মালা, কপালে তিলক, হাতে জপের মালা। কোনোরকম নায়িকাসুলভ রূপটান ছাড়াই একেবারে সাধারণ পোশাকেই প্রেমানন্দ মহারাজের শরণাপন্ন হলেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। বেশ কয়েক বছর ধরেই রূপালি জগৎ থেকে দূরে রয়েছেন তিনি। বিয়ের পরে কিছু ছবিতে কাজ করলেও মা হওয়ার পর থেকে আর কোনও ছবিতে দেখা মেলেনি নায়িকার। সম্প্রতি ভারত ছেড়ে পাকাপাকিভাবে লন্ডনে পাড়ি জমিয়েছেন তারকা দম্পতি বিরাট কোহলি ও অনুষ্কা। মাঝেমধ্যে ভারতে আসেন। মেসির ভারত সফর উপলক্ষ্যে নাকি দেশে ফিরেছেন তাঁরা। ফিরেই চলে গেলেন প্রেমানন্দ মহারাজের আশ্রমে। হাতজোড় করে অনুষ্কা বলেন, ‘‘আমরা দু’জনে আপনার শরণাপন্ন হয়েছি। আপনার কাছে নিজেদের সমর্পন করছি।’’ তাতেই প্রেমানন্দ মহারাজ বলেন, ‘‘আসলে আমরা সকলেই…
Read More
মুম্বইয়ে মেসি-দর্শনে করিনা পুত্র তৈমুর-জেহ

মুম্বইয়ে মেসি-দর্শনে করিনা পুত্র তৈমুর-জেহ

রবিবার মুম্বই সফরে পৌঁছান ফুটবলতারকা লিওনেল মেসি। মেসিকে দেখতে ভিড় জমান তাঁর অগুনতি অনুরাগীরা। সেই তালিকায় বাদ গেলেন না বলিউড সেলিব্রেটিরাও। মেসি-দর্শনে দুই পুত্রকে সঙ্গে নিয়ে হাজির হন করিনা কাপুর খান। করিনার দুই পুত্র মেসির অনুরাগী। বিশেষত বড় ছেলে তৈমুর। অবশেষে ছেলেদের ইচ্ছাপূরণ করালেন মা। এদিন আর্জেন্টিনার জার্সি গায়ে মায়ের সাথে বেরিয়ে পড়ে ছোট্ট জেহ ও তৈমুর। মেসির একেবারে পাশে দাঁড়াবার সুযোগ পায় তৈমুর। অন্যদিকে, মেসির দিকে ঘাড় ঘুরিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে জেহ। ছবি তোলা হয়ে গেলেও মেসিকে ছেড়ে যেতে নারাজ জেহ। অবশেষে মঞ্চ থেকে ছেলেকে নামাতে বেগ পেতে হয় অভিনেত্রীকে।
Read More
প্রকাশ্যে এল ‘স্ট্রিট ফাইটার’ লুক

প্রকাশ্যে এল ‘স্ট্রিট ফাইটার’ লুক

হলিউডে পাড়ি জমালেন অভিনেতা বিদ্যুৎ জামওয়াল। ‘স্ট্রিট ফাইটার’ ছবিতে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবিতে তাঁর চরিত্রের ‘লুক’। এই ছবিতে ‘স্ট্রিট ফাইটার’ ধালসিমের চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। প্রকাশ্যে আসা ছবিতে দেখা যাচ্ছে, অভিনেতার মাথা, গোঁফ-দাঁড়ি কামানো। মুখে রয়েছে লাল রঙের আঁচড়। গ্রাম্য লুকে হাজির হয়েছেন অভিনেতা। হাতে রয়েছে মোটা ধাতব বালা, আদিবাসীদের মতো অলঙ্কার। মেদহীন সুঠাম পেশিবহুল দেহ নজর কেড়েছে অনুরাগীদের। মার্শাল আর্টের পোজে রয়েছেন বিদ্যুৎ। এই ছবির মাধ্যমেই প্রথম হলিউডে পা রাখছেন অভিনেতা। তাঁর নতুন লুক মন জয় করে নিয়েছে দর্শকের। ফের তাঁকে বড় পর্দায় দেখার অপেক্ষায় অনুরাগীরা।
Read More
টিআরপি তালিকায় নেই আর্য-অপর্ণার কাহিনী! শীর্ষে কোন ধারাবাহিক?

টিআরপি তালিকায় নেই আর্য-অপর্ণার কাহিনী! শীর্ষে কোন ধারাবাহিক?

যে কোনও ধারাবাহিকের ভাগ্য নির্ধারক হল টিআরপি রেটিং। নম্বর কমে গেলে অনেক সময় কিছু দিনের মধ্যেই সিরিয়াল বন্ধ হয়ে যায়। তাই প্রতি সপ্তাহের টিআরপি তালিকা নিয়ে সকলেরই আগ্রহ তুঙ্গে। বৃহস্পতিবারে হাজির নতুন তালিকা। চলতি সপ্তাহে শীর্ষে জায়গা করে নিল কোন ধারাবাহিক?এই সপ্তাহেও ‘পরশুরাম আজকের নায়ক’ নিজের প্রথম স্থানের অবস্থান ধরে রেখেছে। তবে ‘চিরদিনই তুমি যে আমার’ এইবার সেরা পাঁচের বাইরে চলে গিয়েছে। বিপরীতে ‘চিরসখা’ পেয়েছে বাড়তি নম্বরের জোর। ৭.০ রেটিং নিয়ে প্রথম স্থানে রয়েছে পরশুরাম আর তটিনীর গল্প। দ্বিতীয় স্থানে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’।অনেক ধারাবাহিক শুরুতে আশানুরূপ পারফর্ম করতে পারে না। কিন্তু স্বস্তিকা দত্তের নতুন সিরিয়াল সেই ধারণা বদলে দিয়েছে। প্রথম…
Read More
জনপ্রিয় একের পর এক সব ধারাবাহিক, নতুন কাজ শুরুর আগে কী বললেন অভিনেত্রী?

জনপ্রিয় একের পর এক সব ধারাবাহিক, নতুন কাজ শুরুর আগে কী বললেন অভিনেত্রী?

সাড়ে সাত বছরের অভিনয় জীবন অভিনেত্রী পল্লবী শর্মার। এখনও পর্যন্ত দুইটি ধারাবাহিকে নায়িকার চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। প্রথম ধারাবাহিকটি পাঁচ বছর ধরে চলেছিল, আর দ্বিতীয়টির সম্প্রচারকাল ছিল আড়াই বছরেরও কিছু বেশি। ফের নতুন গল্পে মুখ্য ভূমিকায় ফিরতে চলেছেন তিনি। আজকাল অনেক সিরিয়ালই কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে পল্লবী কীভাবে চিত্রনাট্য বাছাই করেন?অভিনেত্রীর কথায়, “একটা কাজ শেষ হওয়া মাত্রই নতুন কাজে ঝাঁপিয়ে পড়া উচিত নয়। আমার প্রথম সিরিয়াল পাঁচ বছর চলেছিল, দ্বিতীয়টি প্রায় আড়াই বছরেরও বেশি। প্রতিদিন প্রায় ১৪ ঘণ্টা ধরে একই চরিত্রে অভিনয় করতে করতে আমরা অনেক সময় অজান্তেই সেই চরিত্রের মতো আচরণ করতে শুরু করি। তাই…
Read More
‘মনের অসুখে জরুরি থেরাপি’ – বললেন অভিনেতা

‘মনের অসুখে জরুরি থেরাপি’ – বললেন অভিনেতা

যুগ পাল্টেছে। এখন তারকারা শরীরের পাশাপাশি মনের যত্ন নেওয়াকেও সমান গুরুত্ব দেন। সেই তালিকায় রয়েছেন টলিউড অভিনেতা গৌরব চক্রবর্তীও। একসময় মানসিক অসুস্থতা নিয়ে কথা বলতে বা চিকিৎসা করাতে অনেকে সংকোচ বোধ করতেন। মনেরও যে অসুখ হতে পারে, তা মানতেই চাইতেন না। তবে সময়ের সঙ্গে সেই ধারণা অনেকটাই বদলেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌরব জানান, তিনি নাকি বেশ রাগী স্বভাবের। সন্তানের জন্মের আগে তাই নিয়মিত থেরাপি নিয়েছিলেন।অভিনেতা বলেন, ‘‘রাগ নিয়ন্ত্রণে রাখার কোনও ব্যবস্থা ছিল না আমার। তাই ধীরের জন্মের আগে থেরাপি নিয়েছি। রেগে গিয়ে চিৎকার করা বা হৈচৈ করা মোটেও ঠিক নয়। তাই সাহায্য নিয়েছি। এখন জানি, কীভাবে রাগ সামলে রাখতে হয়।’’তিনি…
Read More
একসময় বাড়ির ভাড়া জোগাড় করতে হিমশিম খেতেন! আজ সেই বাড়িরই মালিক ‘চন্দু চ্যাম্পিয়ন’ কার্তিক

একসময় বাড়ির ভাড়া জোগাড় করতে হিমশিম খেতেন! আজ সেই বাড়িরই মালিক ‘চন্দু চ্যাম্পিয়ন’ কার্তিক

একসময় বাড়ি ভাড়া দিতে হিমশিম খেতে হত তাঁকে। আজ সেই বাড়িটির মালিকানা তাঁর হাতে। এই মুহূর্তে বলিউডের অন্যতম সফল অভিনেতা কার্তিক আরিয়ান। তবে, কর্মজীবনের শুরুটা মোটেই মসৃণ ছিল না তাঁর। সম্প্রতি এক সাক্ষাৎকারে কার্তিক বলেন, “আমি একটা বাড়িতে একা থাকতাম। কিন্তু সেইসময় কেরিয়ার গড়ার লক্ষ্যে লড়াই করছি। আমার সিনেমাগুলো তখন ভালো সাড়া পাচ্ছিল না। টাকার অভাব ছিল। ‘পেয়ার কা পঞ্চনামা’ মুক্তি পাওয়ার পরও বিশেষ লাভ হয়নি আমার। এরপর একে একে ‘আকাশবাণী’, ‘কাঞ্চি’ কোনওটাই ভালো চলেনি। ‘গেস্ট ইন লন্ডন’ও সফল হয়নি। অনেকেই এই ছবিগুলির নামই শোনেননি।”তিনি আরও বলেন, “ সময়মতো ভাড়া দিতে না পারায় ওই বাড়িতে থাকাটা মুশকিল হয়ে পড়ছিল। একটা…
Read More
ছেলেকে প্রকাশ্যে আনলেন রাঘব-পরিণীতি

ছেলেকে প্রকাশ্যে আনলেন রাঘব-পরিণীতি

গত ১৯ অক্টোবর মা হন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। জন্মের একমাস পূর্ণ হতেই ছেলেকে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। বাবা রাঘব চড্ডা ও মা পরিণীতি একসঙ্গে ছেলের এক ঝলক - ছোট্ট, গোলাপি দুটো পা পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। পরিণীতি লেখেন, ‘‘আমাদের নীর।’’ ছেলের নাম রাখলেন নীর। যার অর্থ জলের মত শান্ত। পরিণীতির স্বামী রাঘব রাজনীতিবিদ। দুইজন ভিন্ন পেশার মানুষ হলেও চুটিয়ে সংসার করছেন তাঁরা। পরস্পরের বোঝাপড়াও দারুণ।পরিণীতির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সন্তানের দায়িত্ব সামলাচ্ছেন রাঘব। আপাতত ছবির দুনিয়া থেকে দূরে রয়েছেন পরিণীতি। স্বামী-সংসার-সন্তান নিয়ে বর্তমানে ব্যস্ত অভিনেত্রী।
Read More
জুবিনের জন্মদিনে বিশেষ আয়োজন

জুবিনের জন্মদিনে বিশেষ আয়োজন

গত সেপ্টেম্বর মাসে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জনপ্রিয় গায়ক জুবিন গর্গ। সেখানে জলে ডুবে মৃত্যু হয় তাঁর। জুবিনের মৃত্যু নিয়ে রয়েছে একাধিক জল্পনা। পূর্বাঞ্চলের অনেকেরই দাবি, খুন করা হয়েছে তাদের প্রিয় গায়ককে। তদন্ত চলছে। এর মাঝেই, মঙ্গলবার গায়কের ৫৪তম জন্মদিন।তাঁর জন্মদিন উপলক্ষ্যে অসমে আজ ‘জুবিন দিবস’। মধ্যরাত থেকেই গায়কের বাড়ির সামনে ভিড় জমে অনুরাগীদের। কেক কাটা হয় তাঁর ছবির সামনে। পথচারীদের কেক বিতরণ করেন অনুরাগীরা। এছাড়াও গায়কের জন্মদিন উপলক্ষ্যে অনেক জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আবার কোনও কোনও স্কুলেও গায়কের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। স্বামীর জন্মদিনে অনুরাগীদের বিশেষ আয়োজনে সঙ্গ দেন স্ত্রী গরিমা শঈকীয়া। সমাজমাধ্যমে তিনি…
Read More