বিনোদন

আবারও ধারাবাহিকে ফিরছেন সাইনা চট্টোপাধ্যায়

আবারও ধারাবাহিকে ফিরছেন সাইনা চট্টোপাধ্যায়

‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের পর দীর্ঘদিন টিভির পর্দায় অধরা ছিলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা সাইনা চট্টোপাধ্যায়। পড়াশোনার জন্য কিছু দিন অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন সাইনা। তবে ফের অভিনয়ে ফিরতে চলেছেন তিনি। টলিউড সূত্রের খবর, জি বাংলার একটি নতুন ধারাবাহিকে মুখ্য চরিত্রেই নাকি দেখা মিলবে নায়িকার। এর মধ্যেই লুক সেট হওয়ার কথা থাকলেও তা হয়নি। সম্ভবত সোমবারই সব ঠিক হয়ে যাবে। এই মুহূর্তে দশম শ্রেণির ছাত্রী সাইনা। অভিনয়ের পাশাপাশি পড়াশোনায়ও মনোযোগী তিনি। একই সাথে ‘অভিনয়’ ও ‘পড়াশোনা’ সামাল দিতে ‘হোম স্কুলিং’-এর মাধ্যমেই পড়াশোনা করছেন সাইনা।
Read More
আরাধ্যাকে মানুষ করার যাবতীয় অবদান ঐশ্বর্যার, জানালেন অভিষেক

আরাধ্যাকে মানুষ করার যাবতীয় অবদান ঐশ্বর্যার, জানালেন অভিষেক

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক বচ্চন জানিয়েছেন, তাঁর জীবনে বড় প্রভাব রয়েছে, কন্যা আরাধ্যার। যদিও অভিনেতা মনে করেন, তাকে বড় করে তোলার নেপথ্যে যাবতীয় অবদান রয়েছে স্ত্রী ঐশ্বর্যার। আলফা প্রজন্মের প্রতিনিধি হয়েও আরাধ্যার কাছে মোবাইল ফোন নেই। সমাজমাধ্যমেও এখনও অনুপস্থিত সে। মেয়েকে বড় করে তোলার পিছনে ঐশ্বর্যাকে কৃতিত্ব দিতে চেয়েছেন অভিষেক। তাঁর কথায়, ‘‘বাবাদের বাইরে বেরোতে হয়। তাঁদের লক্ষ্যে পৌঁছানোর তাগিদ থাকে, কাজ করতে হয়। সেই জন্যই যে কোনও শিশুর কাছে মা সব থেকে বড় ভরসা। আমি মনে করি বাবারা কখনওই মায়েদের মতো আত্মত্যাগ করতে পারবেন না। আমাদের সন্তানকে এত ভালো ভাবে মানুষ করার নেপথ্যে রয়েছে ঐশ্বর্যাই।’’
Read More
“আমি যেমন আছি, তেমনই থাকব”—টলিউডে অবজ্ঞা, কাজের অভাব নিয়ে বিস্ফোরক শ্রীলেখা মিত্র

“আমি যেমন আছি, তেমনই থাকব”—টলিউডে অবজ্ঞা, কাজের অভাব নিয়ে বিস্ফোরক শ্রীলেখা মিত্র

টলিউডের বর্তমান পরিস্থিতি নিয়ে ফের মুখ খুললেন অভিনেত্রী-পরিচালক শ্রীলেখা মিত্র। পরিচালকদের গিল্ডের একাংশের অভিযোগ, ফেডারেশনের এক পরিচালকের কাজিয়ায় একাধিক পরিচালক, প্রযোজক ও অভিনেতা কাজ হারাচ্ছেন। সেই কারণে ১৩ জন পরিচালক হাইকোর্টে পর্যন্ত গিয়েছেন। তাঁদের দাবি, এই পরিস্থিতিতে কাজ পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে। এর মাঝেই নাম না করে এক অভিনেতা-পরিচালককে কটাক্ষ করলেন শ্রীলেখা। সংবাদমাধ্যমে তিনি বলেন, “আমি তো বছরের পর বছর কাজ পাই না। কিন্তু কই, কেউ তো সে নিয়ে মাথা ঘামায় না!” শ্রীলেখার দাবি, বাংলায় কাজের সুযোগ নেই বলেই আর এখানে থাকার আগ্রহও নেই তাঁর। মুম্বইয়ে থাকা অত্যন্ত ব্যয়বহুল, তাই সেখানেও স্থায়ী হতে পারছেন না। সম্প্রতি মুক্তি পাওয়া তাঁর…
Read More
প্রয়াত ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জারিওয়ালা

প্রয়াত ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জারিওয়ালা

মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালি জারিওয়ালার জীবন। শোনা যাচ্ছে, হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে অভিনেত্রীর। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে তাঁকে। শেফালি সবমিলিয়ে মোট ৩৫টি মিউজিক ভিডিয়োতে কাজ করেছিলেন। ২০০২ সালের ইন্ডি পপ মিউজিক ভিডিও ‘কাঁটা লাগা’ গানে ঝড় তুলেছিলেন তিনি। এরপর ২০০৪ সালেই ক্যামিও-র চরিত্রে বলিউডে ডেবিউ করেন, ‘মুঝসে শাদি করোগে’ ছবিতে। ২০০২ সালে বিয়ে করলেও সেই দাম্পত্য সুখের হয়নি তাঁর। বিচ্ছেদ হয়ে যায়। বেশ কয়েক বছর অন্তরালে থাকার পর, অবশেষে পার্টনার পরাগ ত্যাগীর সঙ্গে জুটি বেঁধে ‘নাচ বালিয়ে’-এর পঞ্চম সিজনে অংশগ্রহণ করেছিলেন অভিনেত্রী। ২০১৪ সালে বিয়েও করেছেন তাঁরা। তারপর ‘বিগ বস্ ১৩’-তে অংশ নেন।…
Read More
কার প্রেমে পড়লেন মিশমি? রইল অভিনেত্রীর প্রেমিকের পরিচয়

কার প্রেমে পড়লেন মিশমি? রইল অভিনেত্রীর প্রেমিকের পরিচয়

লুকোচুরি বিন্দুমাত্র পছন্দ নয় তাঁর। অনেকবার সহ-অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রী মিশমি দাসের। কয়েক মাস আগে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে অভিনয়ের সময় রণজয় বিষ্ণুর সঙ্গে নাম জড়ায় অভিনেত্রীর। ডিসেম্বরে সৌরভ দাস ও দর্শনা বণিকের বিয়েতে একসঙ্গে উপস্থিত হওয়ার পর থেকেই এই জল্পনা আরও ঘনীভূত হয়। সব গুঞ্জন নস্যাৎ করে দিয়ে অভিনেত্রী জানিয়েছিলেন, জীবনে নতুন মানুষ আসলে তিনি নিশ্চয়ই জানাবেন। কথা রাখলেন মিশমি। ইনস্টাগ্রামের পাতায় বিশেষ বন্ধুর সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সদ্য মুম্বই গিয়েছেন মিশমি। আপাতত সেখানেই কাজ করার ইচ্ছা তাঁর। মুম্বইয়েই কি মনের মানুষের হদিশ পেলেন মিশমি! প্রেমিকের নাম সুজন সেনগুপ্ত। কলকাতার ছেলে। কর্মসূত্রে তিনিও মুম্বই…
Read More
ফের বিপাকে অয়ন সেনগুপ্ত

ফের বিপাকে অয়ন সেনগুপ্ত

ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন ইস্টার্ন ইন্ডিয়া (ডিএইআই)- এর সদস্য তালিকা থেকে সরে গেলেন পরিচালক-অভিনেতা অয়ন সেনগুপ্ত। সোমবার বিকেলে আলিপুরের আদালতে গিয়ে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে পরিচালকদের হাই কোর্টে দায়ের করা মামলা থেকেও নাম প্রত্যাহার করে নেন অয়ন। গিল্ড ছাড়ার আগে বাকি পরিচালকদের মতো তিনিও জানিয়েছেন, চাপের মুখে নতিস্বীকার করে নয়, স্বেচ্ছায় গিল্ড ছাড়ছেন তিনি। কিন্তু বাংলা বিনোদন দুনিয়ার একাধিক ব্যক্তিত্বের অভিযোগ, ভয় দেখিয়ে, হুমকি দিয়ে গিল্ড ছাড়তে বাধ্য করা হয়েছে তাঁকে। তাঁদের অভিযোগের আঙুল সেই ফেডারেশনের দিকেই। কখনও বন্ধ করে দেওয়া হচ্ছে কাজ। কখনও বাড়িতে আসছে হুমকি ফোন! সূত্রের অভিযোগ, এভাবেই নাকি ভয় দেখিয়ে পরিচালকদের গিল্ড ছাড়তে বাধ্য করছে ফেডারেশন। অয়ন…
Read More
ক্যানসার মুক্ত অভিনেত্রী মিঠু, সত্বর ফিরতে চান কাজে

ক্যানসার মুক্ত অভিনেত্রী মিঠু, সত্বর ফিরতে চান কাজে

২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি শেষ শুটিং ফ্লোরে গিয়েছিলেন অভিনেত্রী মিঠু চক্রবর্তী। ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকে শেষ বার শট দিয়েছিলেন তিনি। তারপর এক বছরেরও বেশি সময় যাবত স্টুডিয়ো , শুটিং ফ্লোর, রোল-ক্যামেরা, অ্যাকশন থেকে দূরে থাকতে হয়েছিল অভিনেত্রীকে। শারীরিক অসুস্থতার জন্য কাজ থেকে দূরে ছিলেন তিনি। তবে এখন তিনি সম্পূর্ণ সুস্থ। সম্প্রতি একটি বিজ্ঞাপনের শুটের জন্য কাজ করেছেন। একটি ভ্রমণ সংস্থার মুখ মিঠু এবং সব্যসাচী চক্রবর্তী। সংবাদমাধ্যমে অভিনেত্রী জানান, “ফ্লোরে ফেরার জন্য আমি প্রস্তুত। ভালো সুযোগের অপেক্ষায় আছি। কেউ বললেই কাজে ফিরব। অনেক দিন হল অভিনয় থেকে দূরে। এবার তো একটু মিস করছি। তাই যত তাড়াতাড়ি সম্ভব ফ্লোরে ফিরতে চাই।” কেমোথেরাপির…
Read More
ধারাবাহিকে অভিনয় করতে করতেই লোকনাথের ভক্ত হয়ে ওঠেন ভাস্বর

ধারাবাহিকে অভিনয় করতে করতেই লোকনাথের ভক্ত হয়ে ওঠেন ভাস্বর

ছোটপর্দায় লোকনাথ ব্রহ্মচারীর জীবন নিয়ে নির্মিত ধারাবাহিকে মুখ্য চরিত্রে ভাস্বর চট্টোপাধ্যায়। তখনও তিনি মহাপুরুষের জীবন সম্পর্কে সবিস্তার জানতেন না। তাই নিখুঁত ভাবে তিনি লোকনাথ ব্রহ্মচারীকে পর্দায় ফোটাতে পারবেন কিনা তা নিয়ে দ্বন্দ্বে ভুগেছেন! কারণ, চেহারার দিক থেকেও উভয়ের কোনও মিল নেই। যে ভয় পেয়েছিলেন অভিনেতা সেটাই বাস্তব হল। ধারাবাহিক সম্প্রচার হওয়ার মাত্র তিন দিনের মাথায় অভিনেতাকে সমাজমাধ্যমে শুনতে হয়েছে, “লোকনাথ বাবার চরিত্রে ভাস্বরকে একটুও মানায়নি। ওঁকে বাছা মস্ত ভুল।” এইসব মন্তব্য কানে আসতেই ভেঙে পড়েছিলেন অভিনেতা। মঙ্গলবার, লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষ্যে ভাস্বর সংবাদমাধ্যমে জানান, “প্রত্যেক দিন দুরুদুরু বুকে স্টুডিয়োয় পা রাখতাম। আর লোকনাথ বাবাকে ডাকতাম, তোমার পায়ে নিজেকে সঁপে…
Read More
দেবের বিপরীতে ছোটপর্দার আর এক অভিনেত্রী! কাকে দেখা যাবে ‘প্রজাপতি ২’-এ?

দেবের বিপরীতে ছোটপর্দার আর এক অভিনেত্রী! কাকে দেখা যাবে ‘প্রজাপতি ২’-এ?

শ্বেতা ভট্টাচার্য, সৌমিতৃষা কুণ্ডু, সৃজা দত্ত— একের পর এক নতুন নায়িকার সঙ্গে কাজ করেছেন অভিনেতা ও প্রযোজক দেব। প্রায় প্রতি বছরই দর্শক তাঁর হাত ধরে নতুন নায়িকা পেয়েছে বড়পর্দায়। টলিউড সূত্রের খবর, এবছরও ছোটপর্দার অন্য এক নায়িকাকে দেখা যাবে দেবের বিপরীতে। গত বছরের শেষে নতুন অভিনেত্রী ইধিকা পালের সঙ্গে জুটি বাঁধেন দেব। গত বছরের ‘খাদান’ ছবিতে দেব-ইধিকা জুটি দর্শকমহলে সাড়া ফেলেছিল। এই বছরের শেষেও আসতে চলেছে বড় চমক। তবে এবছর ‘প্রজাপতি ২’ মুক্তি পাবে কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে দর্শকমহলে। এরই মধ্যে শোনা গিয়েছিল এই ছবিতে আবারও ইধিকার সঙ্গেই জুটিতে দেখা যাবে দেবকে। তবে ঘনিষ্ঠ সূত্র বলছে তেমনটা আর হচ্ছে…
Read More
দেশের জন্য আরও একবার অনুদান দিলেন ভুবন

দেশের জন্য আরও একবার অনুদান দিলেন ভুবন

‘অপারেশন সিঁদুর’-এর পর ইউটিউবার ভুবন বাম আরও একবার ‘দাতা কর্ণ’। এবার ‘ব্র্যান্ড এনডোর্সমেন্ট’-এর পুরো টাকাটাই দিয়ে দিলেন ‘ন্যাশনাল ডিফেন্স ফ্রন্ট’ বা ভারতীয় প্রতিরক্ষা বাহিনীকে। ভুবনের এই কর্মকাণ্ড এই প্রথম নয়। এর আগে করোনাকালে ১০ লক্ষ টাকা দান করেছিলেন তিনি। এছাড়াও, বিভিন্ন সময়ে দেশের নানা সমস্যায় প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে মোটা অঙ্কের অর্থ দান করেছেন তিনি। বলিউডে তাঁর দান নিয়ে চর্চার অন্ত নেই। বলিউডে এখন ‘সোনু সুদ ২.০’ ভার্সন হিসাবে পরিচিত ভুবন। একাধিক সাক্ষাৎকারে ইউটিউবারের দাবি, “প্রচারের খাতিরে এই কাজ করি না। নিজের দেশকে ভালবাসি। দেশের প্রতি কর্তব্য পালনের তাগিদ বোধ করি। সেই তাগিদ থেকেই সামান্য যে টুকু পারি করার…
Read More