31
Dec
সম্প্রতি মুম্বইয়ে ‘ইক্কিস’ ছবির বিশেষ প্রদর্শনে হাজির হন ছবির কলাকুশলীরা। ছিলেন না কেবল বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র! ছোট থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। সেই টানেই চাকরি ছেড়ে লুধিয়ানা থেকে মুম্বইয়ে আসেন ধর্মেন্দ্র। কিন্তু ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করার পথ মোটেই মসৃণ ছিল না। অভিনয়ে সুযোগ না পেয়ে পাঞ্জাব ফিরে যাওয়ার সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছিলেন তিনি। এরপরেই ‘পত্থর অউর ফুল’ ছবির মাধ্যমে সাফল্য পান। সেই শুরু, এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। এই গল্পটা অনেকেই জানেন। তবে বহু বছর আগে পাঞ্জাব ছাড়ার কষ্টটা যেন জমে ছিল অভিনেতার বুকে। সেই বেদনার কথাই জানালেন ‘ইক্কিস’ ছবির পরিচালক শ্রীরাম রাঘবন। তাঁর কথায়, “এই…
