17
Aug
পানমশলার বিজ্ঞাপন নিয়ে আইনি জটিলতায় শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ। মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের তরফে সংশ্লিষ্ট তারকাদের বিজ্ঞাপন প্রচার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়া থেকেও বিজ্ঞাপনের প্রচারমূলক সামগ্রী সরানোর কথা বলা হয়েছে। এরই মধ্যে এক পডকাস্টে পানমশলার বিজ্ঞাপন নিয়ে মুখ খুলেছেন অভিনেতা সানি দেওল। তিনি জানিয়েছেন, এমন পণ্যের বিজ্ঞাপনের প্রস্তাব পেলেও তিনি তা গ্রহণ করেন না, কারণ নিজের বিশ্বাসের বিরুদ্ধে গিয়ে কোনও কাজ করতে চান না। সানির এই মন্তব্যের পরই তা শাহরুখকে উদ্দেশ্য করে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। ‘ডর’ ছবিকে ঘিরে একসময় শাহরুখ ও সানি দেওলের মধ্যে মনোমালিন্য তৈরি হয়েছিল। ছবিতে…
