10
Jan
বলিউড হোক বা টলিউড সর্বত্রই চলছে হাড্ডাহাড্ডি লড়াই, রেষারেষি ও প্রতিযোগিতা। ‘ধুরন্ধর’-এর সাফল্য নিয়ে এখনও চলছে মাতামাতি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ‘ধুরন্ধর’-এর সাফল্যের প্রসঙ্গ উঠেছিল। তখনই বিরক্তি উগরে দেন অভিনেতা। ইমরান বলেন, “ইন্ডাস্ট্রিতে ছবি যত সফল হতে ততই তো আমাদের জন্য ভাল। ব্যবসায় লাভ হলে ইন্ডাস্ট্রিতে মূলধনের পরিমাণ বাড়বে। কাজ হবে। কিন্তু আমাদের এখানে এত নিম্ন মানসিকতা সবার! ছবি সফল হলে ভাল বলুন, ব্যস! কিন্তু এখানে তো সেই ছবি পিছনে ফেলার চেষ্টা করা হয়।” উল্লেখ্য, গত কয়েক বছরে অনেকটাই বেছে বেছে ছবি করেন ইমরান। সম্প্রতি ‘হক্’ ছবিতে তাঁর অভিনয় দর্শকের নজর কেড়েছে। দাপুটে আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছেলের অসুস্থতার জন্য…
