03
May
অ্যাস্থমা একটি অসংক্রামক রোগ (এনসিডি) যা সমস্ত বয়সের ব্যক্তিদের প্রভাবিত করে এবং শিশুদের মধ্যে এটি একটি অতি সাধারণ দীর্ঘস্থায়ী রোগ। এই অবস্থার ফলে শ্বাসনালী সংকীর্ণ হয়ে ফুলে যায় এবং অতিরিক্ত শ্লেষ্মা তৈরি করে, যার ফলে শ্বাস নিতে অসুবিধা হয়। এই বিষয় সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা গড়ে তুলতে Cipla নিয়ে এসেছে #BerokZindagi ক্যাম্পেইন যা সামাজিক কথোপকথনের মাধ্যমে জনগণকে অ্যাস্থমা বিষয়ে সচেতন করে এই রোগের সাথে লড়াই করতে সহযোগিতা করতে সহায় করবে। শিলিগুড়ির পালমোনোলজিস্ট কনসালট্যান্ট ডা. অভিষেক বালি বলেন, "ভারতে হাঁপানি একটি সামাজিক সমস্যা যা ভুল ধারণা এবং মিথে জর্জরিত এবং ভারতে মাত্র ২৩% রোগী তাদের অবস্থাকে এর আসল নাম দিয়ে সম্বোধন…
