29
Apr
উত্তর ও দক্ষিণ ভারতে নেট ওয়ার্ক সম্প্রসারণে জন্য হরিয়ানার কর্নাল ও তেলেঙ্গানার খাম্মামে নতুন শোরুম ও সার্ভিস ওয়ার্কশপ চালু করল নিসান মোটর ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড / NMIPL। উল্লখ্য, এই নেটওয়ার্কে বিস্তারের ফলে দেশব্যাপী নিসানের গ্রাহক টাচ পয়েন্টের সংখ্যা দাঁড়ালো ২৬৭। এর মধ্যে হরিয়ানায় ১৪টি এবং তেলেঙ্গানায় ৯টি গ্রাহক টাচপয়েন্ট রয়েছে৷ ক্রমবর্ধমান গ্রাহকদের চাহিদা মেটাতে ২০২২-২৩ অর্থবছরে নিসান মোটর উত্তর ও দক্ষিণ ভারতে ১৪টি শোরুম, ৫টি সার্ভিস ওয়ার্কশপ সহ ১৯টি নতুন টাচপয়েন্টের সঙ্গে যুক্ত হয়েছে। এই শহরগুলি হল- জয়পুর, কর্নাল, ইরোড, চেন্নাই, হোসপেট, রেওয়ারি, ভিওয়ানি খাম্মাম প্রভৃতি। ১১৯/৪ কিমি স্টোন জিটি রোডে ১৯,০০০ বর্গ-ফুট এলাকা জুড়ে বৃস্তিত কর্নালে নিসানের এই নতুন…
