27
Jun
মার্স রিগলি ইন্ডিয়া বুমারের জন্য একটি সাহসী নতুন প্রচারাভিযান নিয়ে এসেছে। যা গাম ক্যাটাগরিতে নতুন। এই আইকনিক গাম ব্র্যান্ড তিন দশকেরও বেশি সময় ধরে ভারতে বাবল গামের মার্কেটে নেতৃত্ব দিয়ে চলেছে। ভারতীয় ক্রিকেটের পেস সেনসেশন জাসপ্রিত বুমরাহকে নিয়ে এবার তারা নতুন টিভিসি নিয়ে এসেছে। যা নতুন প্রজন্মকে আত্মবিশ্বাস, সোয়াগ এবং ব্যক্তিত্ব দেবে। একটি উত্তেজনাপূর্ণ ক্রিকেট ম্যাচের পরিস্থিতি সেট করা হয়েছে এই টিভিসিতে। সেখানে জসপ্রিত বুমরাহ যখন সীমানার কাছে ফিল্ডিং করছেন তখন কয়েকজন ভক্ত তাকে বকাঝকা করতে শুরু করে। সে চুপচাপ একটি বুমার গাম চিবিয়ে একটি বাবল তৈরি করে এবং পরিস্থিতি বদলে যায়। বকাঝকা দ্রুত উল্লাসে পরিণত হয়: "বুওওওওও-মরাহ... বুমরাহ!" বিজ্ঞাপনটি…
