08
Sep
‘কেটিএম প্রো-গেটঅ্যাওয়ে’ - বিশ্বের ১ নম্বর ও ভারতের দ্রুত বর্ধনশীল প্রিমিয়াম মোটরসাইকেল ব্র্যান্ড কেটিএম তাদের এই ‘কেটিএম প্রো-গেটঅ্যাওয়ে’ অনুষ্ঠানের আয়োজন করেছিল শিলিগুড়িতে। কেটিএম ওনারদের এক ‘ট্রু প্রো-বাইকিং এক্সপিরিয়েন্স’ হল কেটিএম প্রো-গেটঅ্যাওয়েজ, যা দেশের বড় শহরগুলিতে নিয়মিত আয়োজন করা হতে থাকবে। কেটিএম ২৫০সিসি+ ডিউক ও আরসি ওনারদের জন্য বিশেষভাবে পরিকল্পিত সারাদিনব্যাপী রাইড। এই রাইডের পরিকল্পনা ও নির্দেশনার দায়িত্ত্বে থাকেন কেটিএম এক্সপার্টরা। রুট নির্বাচনের ক্ষেত্রে ৯০% থাকে টারম্যাক ও ১০% সফট রোড, ফলে রাইডিং এক্সপিরিয়েন্স বৃদ্ধি পায়। শিলিগুড়ির রাইড শুরু হয় কেটিএম সেভক রোড থেকে এবং সমাপ্ত হয় লেপচা জগতে। রাইড চলাকালীন বাইক ওনারদের যেসব বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে সেগুলির…
