25
Jul
ভারতে রক্ষাবন্ধন এক বিশেষ উৎসব হিসেবে গণ্য হয়ে থাকে। সাংস্কৃতিক ঐতিহ্যশালী এই দেশে রক্ষাবন্ধন উৎসব এক বিশেষ মাত্রা পায়। শিল্পসুষমামন্ডিত হাতে তৈরি রাখী ভাই ও বোনের পারস্পরিক ভালবাসার স্বাক্ষর বহন করে। রক্ষাবন্ধন উৎসবের প্রতিটি রাখীর প্রেক্ষাপটে থাকে পারস্পরিক সম্পর্কের মধুর কাহিনী। যেসব হস্তশিল্পী এইসব রাখী তৈরি করেন, তাদের শিল্পবোধ ও সংস্কৃতির স্পর্শ থাকে প্রত্যেকটি রাখীতে। তাদের রাখী প্রদর্শিত হয় ই-কমার্স প্লাটফর্ম ফ্লিপকার্টে। বহু বিক্রেতা ও সংস্থা ফ্লিপকার্ট সমর্থ-এর সহযোগিতায় তাদের অনলাইন ব্যবসা বাড়িয়ে চলেছেন এই ই-কমার্স প্লাটফর্মের মাধ্যমে। একটি দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস হিসেবে ফ্লিপকার্ট এমএসএমই-গুলিকে নানাভাবে সাহায্য করে চলেছে, যেমন ‘রেগুলার অপারেশনাল সাপোর্ট’, ‘কনজিউমার ইনসাইটস’ ও ‘কনস্ট্যান্ট বিজনেস কাউন্সেলিং’। এসবের…
