23
Jul
হাঙ্গামা ডিজিটাল মিডিয়ার মালিকানাধীন একটি শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম হাঙ্গামা প্লে চালু করল এর নতুন হিন্দি অরিজিনাল অ্যান্থলজি সিরিজ - ‘তেরা ছালাভা’। এটি একটি ক্রাইম থ্রিলার সিরিজ যাতে রয়েছেন ইন্ডাস্ট্রির বহু বিখ্যাত নাম, যেমন কবিতা কৌশিক, সন্দীপা ধর, মণীশ গোপলানি, অন্বেশি জৈন, সমীক্ষা বাটনাগর, অমিত ভেল, ধীরাজ তোতলানি, আভাস মেহতা, বেদিকা ভান্ডারী এবং অর্চনা ভেদনেকার। এটিতে রয়েছে ভালোবাসা, প্রতারণা ও খুনের টানাপোড়েন যুক্ত অনন্য পাঁচটি কাহিনি। এই পাঁচটি কাহিনির পরিচালক আলাদা এবং তাঁরা হলেন কবির সদানন্দ (জলপরী) এবং (গুলাবো), প্রবাল বরুয়া (হ্যাপি অ্যানিভার্সারি), দীপক সুনীল প্রসাদ (ওহ বেবি) ও রাজিন্দার সিং পুল্লের (কশমাকাশ)। 'তেরা ছালাভা' এমন পাঁচটি অস্বাভাবিক গল্প নিয়ে এসেছে…
