22
Jul
নিসান মোটর ইন্ডিয়া তার বিগ, বোল্ড, সুন্দর এসইউভি, নিসান ম্যাগনাইট রেড এডিশন লঞ্চ করার ঘোষণা করেছে, যার দাম শুরু হচ্ছে ৭,৮৬,৫০০ লক্ষ টাকা থেকে (এক্স-শোরুম, দিল্লি)। নিসান ম্যাগনাইট রেড এডিশনের বাইরের দিকটিতে রয়েছে একটি রেড অ্যাকসেন্ট যা ফ্রন্ট গ্রিল, ফ্রন্ট বাম্পার ক্ল্যাডিং, হুইল আর্চ এবং বডি সাইড ক্ল্যাডিং জুড়ে রয়েছে৷ ভেতরের দিকে রয়েছে একটি প্রিমিয়াম রেড-থিমযুক্ত ড্যাশবোর্ড, দরজার পাশের আর্মরেস্ট এবং সেন্টার কনসোলে একটি রেড অ্যাকসেন্ট। প্রধান ডিজাইন সংযোজনগুলির মধ্যে রয়েছে বোল্ড বডি গ্রাফিক্স, একটি টেইল ডোর গার্নিশ, একটি এলইডি স্কাফ প্লেট এবং একটি প্রমিনেনট রেড এডিশন স্পেসিফিক ব্যাজ। এটি ১.০-লিটার এমটি, ১.০-লিটার টার্বো এমটি এবং ১.০-লিটার টার্বো সিভিটি ভেরিয়েন্টে…
