Business

ইউপিআই-যুক্ত হোয়াটসঅ্যাপ পেমেন্টস ব্যাকগ্রাউন্ডস

ইউপিআই-যুক্ত হোয়াটসঅ্যাপ পেমেন্টস ব্যাকগ্রাউন্ডস

হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্থপ্রেরণের সময়ে ভারতে এবার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ‘পেমেন্টস ব্যাকগ্রাউন্ডস’ যোগ করতে সক্ষম হবেন। এই ফিচারটির মূল উদ্দেশ্য হল প্রেরক ও গ্রহীতার জন্য এক অধিকতর ‘পার্সোনালাইজড এক্সপিরিয়েন্স’ সৃষ্টি করা। ‘পেমেন্ট ব্যাকগ্রাউন্ডস’ অর্থপ্রেরণকে ‘পার্সোনাল’ করে এবং প্রতিটি পেমেন্টের পেছনের কাহিনীকে জীবন্ত করে তোলে। হোয়াটঅ্যাপের এক্সপ্রেসিভ ব্যাকগ্রাউন্ডস সুবিধা ভারতের সকল ব্যবহারকারী নিতে পারবেন। ভারতের জন্য প্রস্তুত এই নতুন ফিচার যেমন প্রাসঙ্গিক ও আকর্ষক, তেমনই স্মরণীয়। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার (এনপিসিআই) সহযোগিতায় ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেসে (ইউপিআই) ব্যবহারের জন্য তৈরি হোয়াটসঅ্যাপের এই পেমেন্টস ফিচার হল এক ইন্ডিয়া-ফার্স্ট রিয়াল-টাইম পেমেন্ট সিস্টেম যা ২২৭টিরও বেশি ব্যাংকের সঙ্গে লেনদেন করার সুবিধা প্রদান করে।
Read More
অলিম্পিয়ান চানু এবার অ্যামওয়ের ব্র্যান্ড অ্যাম্বাসাডর

অলিম্পিয়ান চানু এবার অ্যামওয়ের ব্র্যান্ড অ্যাম্বাসাডর

অলিম্পিয়ান সাইখম মিরাবাই চানুকে অ্যামওয়ে ও নিউট্রিলাইট রেঞ্জের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হল। এখন থেকে চানু নিউট্রিলাইট ডেইলি, ওমেগা ও অল প্ল্যান্ট প্রোটিন প্রভৃতি অ্যামওয়ের বিভিন্ন প্রোডাক্টের প্রচারের মুখ হবেন। অলিম্পিক মেডালিস্টের সঙ্গে অ্যামওয়ের এই সম্পর্ক স্থাপনের পেছনে রয়েছে কোম্পানির ‘হেলথ অ্যান্ড নিউট্রিশন’ ক্যাটাগরির প্রোডাক্টগুলিকে মহিলা ও তরুণদের কাছে পৌঁছে দেওয়া। নিউট্রিশন সেগমেন্টে ‘হেলথ অ্যান্ড ইমিউনিটি’ বিভাগে অ্যামওয়ে অগ্রণী ভূমিকায় রয়েছে। অ্যামওয়ের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড নিউট্রিলাইট ৮০ বছরের বেশি সময় ধরে গাছগাছড়া ভিত্তিক পরিপূরক খাদ্য হিসেবে সুনামের অধিকারী। সম্প্রতি অ্যামওয়ে ‘চ্যবনপ্রাশ বাই নিউট্রিলাইট’ ও ‘নিউট্রিলাইট ভিটামিন সি চেরী প্লাস’ লঞ্চের মাধ্যমে তাদের নিউট্রিশন পোর্টফোলিয়ো আরও মজবুত করেছে।
Read More
মাহিন্দ্রা’র নতুন এক্সইউভি৭০০

মাহিন্দ্রা’র নতুন এক্সইউভি৭০০

অল-নিউ এক্সইউভি৭০০ লঞ্চের মধ্য দিয়ে এক নতুন যুগের সূচনা করল মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেড। এর বুকিং শুরু হবে উৎসবের মরশুমের প্রাক্কালে। ৫-সিটার ও ৭-সিটার ক্যাপাসিটির এক্সইউভি৭০০ পাওয়া যাবে ডিজেল ও গ্যাসোলিন ভেরিয়েন্টে এবং ম্যানুয়াল ও অটোমেটিক অপশনসে। মাহিন্দ্রা ৫-সিটার ম্যানুয়াল ট্রান্সমিশন ক্যাটাগরির চারটি ভেরিয়েন্টের দাম ঘোষণা করেছে: এমএক্স গ্যাসোলিন – ১১.৯৯ লক্ষ টাকা, এমএক্স ডিজেল – ১২.৪৯ লক্ষ টাকা, অ্যাড্রেনোএক্স এএক্স৩ গ্যাসোলিন – ১৩.৯৯ লক্ষ টাকা ও অ্যাড্রেনোএক্স এএক্স৫ গ্যাসোলিন – ১৪.৯৯ লক্ষ টাকা। এক্সইউভি৭০০ সঙ্গে এনেছে ‘আনমিসেবল ক্র্যাফটেড লুকস’, ‘প্লিজিং ইন্টেরিয়র’ ও ‘এক্সেপশনাল রাইড কমফর্ট’। এই গাড়ি অপশনাল অল-হুইল-ড্রাইভ স্পেসিফিকেশনেও পাওয়া যাবে।
Read More
গুয়াহাটি স্মার্ট সিটি উদ্যোগের সহযোগী ‘ভি’

গুয়াহাটি স্মার্ট সিটি উদ্যোগের সহযোগী ‘ভি’

গুয়াহাটি মিউনিসিপ্যাল কর্পোরেশন (জিএমসি) ভোডাফোন আইডিয়ার এন্টারপ্রাইজ বিভাগ ‘ভি বিজনেস’কে গুয়াহাটি স্মার্ট সিটি ইনিশিয়েটিভের ‘ইমপ্লিমেন্টেশন পার্টনার’ হিসেবে নিয়োগ করল। ভি-র সঙ্গে এই পার্টনারশিপ হল গুয়াহাটি স্মার্ট সিটি প্ল্যানের ‘প্যান সিটি প্রোজেক্ট ডিভিশনে’র অধীনে সিস্টেম ইন্টিগ্রেশন প্রচেষ্টার অংশবিশেষ। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা গুয়াহাটিতে এই পার্টনারশিপের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এই পার্টনারশিপের আওতায় জিএমসি গুয়াহাটি মিউনিসিপ্যাল স্বচ্ছ ভারত কর্মীদের ‘ভি ইন্টেলিজেন্ট মোবিলিটি’ সলিউশন প্রদান করবে। ফিচার ফোন ও স্মার্টফোনে ব্যবহারযোগ্য ভি সিম জিএমসি কর্মীদের ভি নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত রাখবে, ফিল্ড কর্মীদের নিরাপদে রাখার ব্যাপারে জিএমসি’কে সাহায্য করবে এবং প্রাত্যহিক পরিচ্ছন্নতার কাজের দক্ষতা বৃদ্ধির সহায়ক হবে।
Read More
আমন্ড কোভিড রোগমুক্তদের সাহায্য করে

আমন্ড কোভিড রোগমুক্তদের সাহায্য করে

কোভিড-১৯ থেকে মুক্ত হওয়ার প্রক্রিয়া ত্বরাণ্বিত করার জন্য প্রাত্যহিক জীবনে কিছু পরিবর্তন ঘটানো প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন ম্যাক্স হেলথকেয়ার দিল্লির রিজিয়োনাল হেড-ডায়েটেটিক্স ঋতিকা সমাদ্দার। তাঁর পরামর্শ: কোভিড থেকে আরোগ্যলাভের পর প্রোটিন গ্রহণের মাত্রা বৃদ্ধি করা উচিত, কারণ কোভিডের ফলে প্রোটিনের ঘাটতি হয় ও ইমিউনিটি কমে যায়। এইজন্য হাই প্রোটিন ডায়েট প্রয়োজন। এইসময় রোগীরা খাদ্যতালিকায় আমন্ডযুক্ত করতে পারেন। আমন্ড ভিটামিন-ই সমৃদ্ধ, ফলে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ও রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।   শুধু জল নয়, প্রতিদিন স্যুপ, কোকোনাট ওয়াটার, ফ্রেশলাইম ওয়াটার, শেক প্রভৃতি গ্রহণ করার পরামর্শ দিয়ে তিনিবলেন, এগুলি রোগাক্রান্ত অবস্থায় ও রোগমুক্তির সময়ে হাইড্রেশন বৃদ্ধি করে। এছাড়া, ইমিউনিটি বাড়াতে…
Read More
এমটিভি ও আনএকাডেমি-র সঙ্গীত সন্ধ্যা

এমটিভি ও আনএকাডেমি-র সঙ্গীত সন্ধ্যা

গান আবেগ প্রকাশের একটি বিশেষ মাধ্যম। এই কথা মাথায় রেখে ভারতের ১ নং ইয়ুথ এন্টারটেইনমেন্ট ব্র্যান্ড MTV ও Unacademy যৌথভাবে সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করেছে। ১৩ আগস্ট থেকে প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টার সময় এমটিভি- তে এই অনুষ্ঠানটি দেখা যাবে। লাকি আলী, সোনু নিগম,কৈলাশ খেরের মতো প্রতিভাবান সংগীতশিল্পীদের সাথে বাদশা, দর্শন রাভাল, অর্জুন কানুনগো, বেনি দয়াল, পাপন, আরমান মালিক- অমল মল্লিক, হর্ষদীপ কৌর, মোনালি ঠাকুর, রোচক কোহলি, অসীস কৌর, স্নেহা খানওয়ালকর, আস্থা গিল, রিততলোয়ার, লিজো এবং কিং-এর মতো নতুন শিল্পীরাও এই অনুষ্ঠানে অংশ গ্রহন করবেন।উল্লেখ্য, এই অনুষ্ঠানে মেলোডী থেকে ইলেক্ট্রিফাইং বিট অর্থাৎ প্রতিটি সঙ্গীতপ্রেমীর জন্য কিছু না কিছু অনুষ্ঠান থাকবে। আশা করা…
Read More
সেলিব্রিটি অ্যাম্বাসেডরে ভরসা মাইন্ত্ৰা-র

সেলিব্রিটি অ্যাম্বাসেডরে ভরসা মাইন্ত্ৰা-র

ভারতের তরুণ প্রজন্মের প্রথম পচ্ছন্দ মাইন্ত্ৰা। সেই কারনে মাইন্ত্ৰা ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচনের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে।এবারও তার ব্যতিক্রম হয়নি। উল্লেখ্য, সংস্থার পক্ষ থেকে গত বছর দেশব্যাপী অর্থাৎ উত্তরাঞ্চলের মুখ হিসেবে কিয়ারা আদভানি এবং দক্ষিণাঞ্চলের বাজারের মুখ হিসেবে সামান্থা আক্কিনেনি নেওযা হয়েছিল, যা অনেকাংশেই সফল।সে কথা মাথায় রেখেই এবার সংস্থার পক্ষ থেকে স্টার স্টাডেড ক্যাম্পেইনের ব্যবস্থা করা হয়েছে।উল্লেখ্য, ব্র্যান্ড বিজ্ঞাপনগুলির মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ লাইন আপ তৈরী করতেই সংস্থার পক্ষ থেকে এবার ফ্যাশন আইকন হিসেবে কিয়ারা আদভানি ও সামান্থা আক্কিনেনির সাথে হৃতিক রোশন, বিজয় দেভেরকোন্ডা এবং দুলকার সালমানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে। যাতে তাদের ফ্যাশন শৈলী তরুন প্রজন্মকে আর্কষণ…
Read More
শিলিগুড়ির প্রথম গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের প্রিমিয়াম লাক্সারি শোরুম -ডি’সিগনিয়া

শিলিগুড়ির প্রথম গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের প্রিমিয়াম লাক্সারি শোরুম -ডি’সিগনিয়া

শিলিগুড়ি সেবক রোডে চালু হল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের প্রথম সিগনেচার শোরুম- ডি'সিগনিয়া । উল্লেখ্য, উত্তরবঙ্গের প্রথম এবং জাতীয় স্তরে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের এটি পঞ্চম ডি'সিগনিয়া স্টোর। এক ঝলমলে অনুষ্ঠানের মাধ্যমে এই সিগনেচার শোরুমের উদ্বোধন করেন প্রখ্যাত অভিনেত্রী ও মডেল মধুমিতা সরকার। শোরুমের উদ্বোধন করে মধুমিতা বলেন, শিলিগুড়িতে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের সিগনেচার শোরুম ডি'সিগনিয়া উদ্বোধন করা খুবই আনন্দের। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস কারুশিল্প শিল্পের মধ্যে সেরা। এখানে হালকা ফ্যাশনের গহনা সহ ঐতিহ্যবাহী অ্যান্টিক গহনার সম্ভারও বিপুল। এছাড়া এই সিগনেচার শোরুমে পোলকি, এবং কুন্দন কালেকশনেরও বিশাল সম্ভার আছে। তবে সব চেয়ে আর্কষনীয় হল হীরের গহনার কালেকশন। সব রকম অনুষ্ঠানে…
Read More
সোনির নতুন ওয়্যারলেস পার্টি স্পিকার্স

সোনির নতুন ওয়্যারলেস পার্টি স্পিকার্স

ইন্ডোর ও আউটডোর অ্যাক্টিভিটির জন্য যথেষ্ট উপযোগী এক নতুন রেঞ্জের মেগা বাস ও লাইভ সাউন্ড-যুক্ত ওয়্যারলেস পোর্টেবল স্পিকার নিয়ে এসেছে সোনি ইন্ডিয়া – এসআরএস-এক্সপি৭০০, এসআরএস-এক্সপি৫০০ ও এসআরএস-এক্সজি৫০০।  তিনটি স্পিকারই ব্লুটুথ কমপ্যাটিবল, ফলে স্পিকারের সঙ্গে ব্লুটুথ সম্পন্ন ডিভাইসের সরাসরি সংযোগ ঘটানো যায়। যেকোনও ধরণের মিউজিকের জন্য এই স্পিকারগুলি বিশেষভাবে তৈরি করা হয়েছে। সোনি এক্স-সিরিজ স্পিকার বুক করা যাবে সোনি রিটেল স্টোর্স (সোনি সেন্টার ও সোনি এক্সক্লুসিভ), www.ShopatSC.com পোর্টাল, মেজর ইলেক্ট্রনিক স্টোর্স ও ই-কমার্স পোর্টালগুলি থেকে। ১০ অগাস্ট থেকে ১৬ অগাস্ট পর্যন্ত এক্স-সিরিজ স্পিকার প্রি-বুকিং করা হলে ১৪৯০ টাকা মূল্যের সোনি এফ-ভি১২০//সি মাইক্রোফোন কোনও অতিরিক্ত ব্যয় না করেই পাওয়া যাবে।
Read More
তিন বিজয়ীর নাম ঘোষণা

তিন বিজয়ীর নাম ঘোষণা

নতুন ভারতীয় ব্যবসা ও স্টার্টআপ-গুলিকে অ্যামাজনের ই-কমার্স এক্সপোর্টস প্রোগ্রামের মাধ্যমে বিশ্বের সর্বত্র গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া এবং ভারতে গ্লোবাল ব্র্যান্ড সৃষ্টি করার লক্ষ্যে এবছরের গোড়ার দিকে ‘স্টার্টআপ ইন্ডিয়া হাব’-এ ‘অ্যামাজন গ্লোবাল সেলিং প্রপেল স্টার্টআপ অ্যাক্সিলারেটর’ লঞ্চ্‌ করা হয়েছিল। এবার অ্যামাজন ও ইনভেস্ট ইন্ডিয়া ‘অ্যামাজন গ্লোবাল সেলিং প্রপেল স্টার্টআপ অ্যাক্সিলারেটর’-এ অংশগ্রহণকারী বিজয়ীদের নাম ঘোষণা করল। এই প্রোগ্রামের সেরা তিন বিজয়ী স্লার্প ফার্ম, সিরোনা হাইজিন ও ওয়েলবিয়িং নিউট্রিশন একসঙ্গে ‘ইকুইটি ফ্রী গ্র্যান্ট’ হিসেবে ৫০,০০০ মার্কিন ডলার জিতে নিয়েছে অ্যামাজন থেকে। অ্যাক্সিলারেটর প্রোগ্রামে ভারতের স্টার্টআপ ও নতুন ব্যবসায়িক ক্ষেত্র থেকে বিপুল সাড়া মিলেছে। দেশের বিভিন্ন স্থান থেকে ৫০০টিরও বেশি এন্ট্রি এসেছিল। সেরা ১০…
Read More