Business

এফডিসিআই-এর সহযোগিতায় দ্য শোকেস

এফডিসিআই-এর সহযোগিতায় দ্য শোকেস

ট্যালেন্টের পরিচর্যা ও নতুন দিগন্তের পথ খুলে দেওয়ার লক্ষ্যে ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ ইন্ডিয়ার (এফডিসিআই) সহযোগিতায় ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন ট্যুর নিয়ে এলো দ্য শোকেস-এর দ্বিতীয় সংস্করণ। দ্য শোকেস উপস্থাপনার উদ্দেশ্য হল ভারতের অন্যতম অগ্রণী প্লাটফর্ম গড়ে তোলা যেখান থেকে চারটি ক্যাটাগরির ট্যালেন্ট আবিস্কার করা সম্ভব হবে – ফ্যাশন ডিজাইনার, শাটারবাগ, মডেল ও কনটেন্ট ক্রিয়েটর। উচ্চাকাঙ্ক্ষী প্রতিযোগীদের জন্য দ্য শোকেস এমন এক প্লাটফর্ম দেবে যেখানে তারা নিজেদের ‘ক্রিয়েটিভ এক্সপ্রেশন’ প্রকাশ করতে পারবেন - ‘উইথ প্রাইড’। যারা জয়ী হবেন তারা তাদের কাজ প্রদর্শন করতে পারবেন পরবর্তী সংস্করণের ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন ট্যুরের সময়ে। দ্য শোকেসে ‘প্রাইড’-এর বিভিন্ন ধরণ প্রকাশ পাবে, যেমন ‘মাই আইডেন্টিটি,…
Read More
অনলাইনেও বুক করা যাবে হোন্ডা অ্যামেজ

অনলাইনেও বুক করা যাবে হোন্ডা অ্যামেজ

আগামী ১৮ অগাস্ট হোন্ডা কারস ইন্ডিয়া লিমিটেড তাদের নতুন হোন্ডা অ্যামেজ লঞ্চ্‌ করতে চলেছে। সেকেন্ড জেনারেশনের হোন্ডা অ্যামেজ আসছে স্টাইলিশ নিউ লুক, স্ট্রাইকিং এক্সটেরিয়র চেঞ্জ ও এনহ্যান্সড ইন্টেরিয়র নিয়ে। যেকোনও হোন্ডা ডিলারশিপে ২১,০০০ টাকা বুকিং অ্যামাউন্ট জমা দিয়ে হোন্ডা অ্যামেজের প্রি-লঞ্চ্‌ বুকিং করা যাবে। গ্রাহকরা বাড়িতে বসেও অনলাইনে ‘হোন্ডা ফ্রম হোম’ প্লাটফর্ম থেকে ৫০০০ টাকা দিয়ে বুক করার সুবিধা নিতে পারেন। প্রসঙ্গত, হোন্ডা অ্যামেজ হল হোন্ডার লার্জেস্ট সেলিং মডেল এবং দেশের প্রচুর সংখ্যক গ্রাহকের প্রিয় গাড়ি। হোন্ডা অ্যামেজ পাওয়া যাবে ১.৫লি আই-ডিটিইসি ডিজেল ইঞ্জিন ও ১.২লি আই-ভিটিইসি পেট্রল ইঞ্জিন মডেলে - ম্যানুয়াল ও সিভিটি ভার্সনে।
Read More
অনলাইন ফ্যান্টাসি স্পোর্টস একটি ‘গেম অফ স্কিল’

অনলাইন ফ্যান্টাসি স্পোর্টস একটি ‘গেম অফ স্কিল’

সম্প্রতি একটি স্পেশাল লিভ পিটিশনে ড্রিম১১-এর অনলাইন ফ্যান্টাসি স্পোর্টস ফরম্যাটের বিরুদ্ধে নানা অভিযোগ এনে বলা হয়েছিল তা কোনও ‘গেম অফ স্কিল’ নয়। গত ৩০শে জুলাই এক নির্দেশ জারি করে সুপ্রিম কোর্ট ওই স্পেশাল লিভ পিটিশন বাতিল করে দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে পাঞ্জাব অ্যান্ড হরিয়াণা হাই কোর্ট, বম্বে হাই কোর্ট এবং রাজস্থান হাই কোর্টের রায় ফের মান্যতা পেল। সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে ড্রিম১১-এর অনলাইন ফ্যান্টাসি স্পোর্টস ফরম্যাট আইনগত বৈধতা অর্জন করল। এর আগে, একটি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন (পিআইএল) আনা হলে রাজস্থান হাই কোর্ট তা গ্রহণ না করে জানিয়ে দিয়েছিল, পাঞ্জাব অ্যান্ড হরিয়াণা হাই কোর্ট ও বম্বে হাই কোর্টের নির্দেশ অনুসারে…
Read More
এফআইসিসিআই- সিএএসসিএডিই জালিয়াতি ও চোরাচালান প্রতিরোধের কর্মসূচি

এফআইসিসিআই- সিএএসসিএডিই জালিয়াতি ও চোরাচালান প্রতিরোধের কর্মসূচি

বিভিন্ন জাল-বিরোধী কৌশল যেমন রেইড, একাধিক প্যাকেজিং প্রযুক্তির ব্যবহার, কনজিউমার এডুকেশন এবং সরকারি সংস্থার সঙ্গে পরামর্শের পরও চোরাচালান ও জালিয়াতির ঝুঁকি বাড়ছে। এই কারনেই এফআইসিসিআই- সিএএসসিএডিই 'নকল ও চোরাচালান প্রতিরোধ' (অর্থনীতি ধ্বংসকারী চোরাচালান ও জালিয়াতি কার্যক্রমের বিরুদ্ধের কমিটি) বিষয়ক একটি অনুষ্ঠান আয়োজন করে।কর্মসূচির মূল লক্ষ ছিল অপরাধ সনাক্তকরণ এবং তদন্তের উন্নয়নে আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে দক্ষতা, কাঠামো এবং প্রযুক্তির দিক থেকে সক্ষমতা বৃদ্ধি করা। এই অনুষ্ঠানে বাঁকুড়া, ইসলামপুর, জঙ্গিপুর, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ,মেদিনীপুর, ঝাড়গাম, শিলিগুড়ি, বীরভূম ইত্যাদি থেকে পশ্চিমবঙ্গ পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তার অংশগ্রহণ দেখা যায়। এফআইসিসিআই- সিএএসসিএডিই এর উপদেষ্টা ও প্রাক্তন স্পেশাল কমিশনার অফ পুলিস জানান, সক্ষমতা বৃদ্ধির এই কর্মসূচির…
Read More
ইন্স্যুরেন্স ও এনপিসিআই এর পার্টনারশিপ

ইন্স্যুরেন্স ও এনপিসিআই এর পার্টনারশিপ

আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স তার গ্রাহকদের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) অটোপে সুবিধা দিতে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়ার (এনপিসিআই) সঙ্গে চুক্তি করেছে। এই চুক্তি গ্রাহকদের নিরাপত্তা বজায় রাখতে, বীমা পলিসি কিনতে এবং প্রিমিয়াম পেমেন্ট করতে সহায়তা করবে।আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ প্রথম জীবন বীমা কোম্পানি যা তার গ্রাহকদের ইউপিআই অটোপে সুবিধা প্রদান করবে যা পেমেন্ট প্রক্রিয়াগুলিকে সহজ করার সঙ্গে কোভিড -১৯ থেকে উদ্ভূত সমস্যাগুলির সমাধানের প্রচেষ্টার অংশ হিসাবে কাজ করবে। আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্সের চিফ - কাস্টমার এক্সপেরিয়েন্স অ্যান্ড অপারেশনস এর প্রধান আশীষ রাও জানান, তাদের কাস্টমার সার্ভিস আর্কিটেকচার নিজেই একটি 'কাস্টমার ফার্স্ট' ফিলোসফি ভিত্তিতে তৈরী। সামাজিক দূরত্বের প্রয়োজনীয়তা, ইউপিআই পেমেন্ট মোড…
Read More
নিসান ইন্ডিয়ার এক্সপোর্ট ৩৮৯৭ ইউনিট

নিসান ইন্ডিয়ার এক্সপোর্ট ৩৮৯৭ ইউনিট

দেশের আভ্যন্তরীন বাজারে ২০২১-এর জুলাই মাসে নিসান ইন্ডিয়ার সর্বমোট বিক্রয় হয়েছে ৪২৫৯টি ভেহিকেল, যা মাসিক বিক্রয়ের দিক থেকে বিগত তিন বছরে সর্বাধিক। নতুন নিসান ম্যাগনাইট লঞ্চের পরিপ্রেক্ষিতে এই সাফল্য অর্জিত হয়েছে। নতুন নিসান ম্যাগনাইটের সঙ্গে রয়েছে ‘বেস্ট এভার, লোয়েস্ট-ইন-ক্লাস মেইনটেন্যান্স কস্ট’, যার সঙ্গে আছে ২ বছরের (৫০,০০০কিমি) ওয়ারেন্টি। জুলাই মাসে নিসানের এক্সপোর্ট হয়েছে ৩৮৯৭ ইউনিট এবং এর কারণও রপ্তানি ক্ষেত্রে নিসান ম্যাগনাইটের উপস্থিতি। নেপালে নিসান ম্যাগনাইট লঞ্চের পর ইলেক্ট্রিক ভেহিকেলসের অন্যতম পথপ্রদর্শক নিসান সম্প্রতি নেপালে লঞ্চ্‌ করেছে নিসান লিফ ইলেক্ট্রিক ভেহিকেল। নিসান গ্রাহকরা অনলাইনে সার্ভিস বুক করতে ও কস্ট চেক করতে পারেন নিসান সার্ভিস হাব বা নিসান কানেক্টের মাধ্যমে -…
Read More
এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের নিউ ফান্ড অফার

এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের নিউ ফান্ড অফার

এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (এইচডিএফসি মিউচুয়াল ফান্ড স্কিমের ইনভেস্টমেন্ট ম্যানেজার) লঞ্চ্‌ করেছে একটি নিউ ফান্ড অফার (এনএফও) – ‘এইচডিএফসি নিফটি৫০ ইকোয়াল ওয়েট ইন্ডেক্স ফান্ড’। এইচডিএফসি নিফটি৫০ ইকোয়াল ওয়েট ইন্ডেক্স ফান্ড নিফটি৫০’র অন্তর্ভুক্ত প্রত্যেক কোম্পানির প্রতি সমান গুরুত্ত্ব দিয়ে বৃদ্ধির দিকে নজর দেবে। যারা টপ৫০ কোম্পানিতে সরল ও স্মার্ট উপায়ে বিনিয়োগ করতে আগ্রহী, এই ফান্ডটি সেইসব বিনিয়োগকারীর জন্য খুবই উপযুক্ত। এই এনএফও খুলবে ৪ অগাস্ট ও বন্ধ হবে ১৩ অগাস্ট। একটানা বিক্রয় ও রিপারচেজের জন্য ফান্ডটি রি-ওপেন হবে ইউনিট অ্যালটমেন্টের ৫ বিজনেস ডে’র মধ্যে।
Read More
দক্ষিণ ভারতে ভি-মার্ট ‘আনলিমিটেড’ স্টোর চেইনটি অধিগ্রহণ করছে

দক্ষিণ ভারতে ভি-মার্ট ‘আনলিমিটেড’ স্টোর চেইনটি অধিগ্রহণ করছে

ভারতের শীর্ষস্থানীয় ফ্যাশন রিটেইলার, ভি-মার্ট রিটেইল লিমিটেড (ভি-মার্ট) অরবিন্দ লাইফস্টাইল ব্র্যান্ডস লিমিটেড (এএলবিএল)-এর সমস্ত স্টোর, গুদাম, ইনভেন্টরি সহ তাদের স্টোর ব্র্যান্ড, 'আনলিমিটেড' কেনার জন্য চুক্তি স্বাক্ষর করেছে। অরবিন্দ লাইফস্টাইল ব্র্যান্ডস লিমিটেড হল অরবিন্দ ফ্যাশনস লিমিটেডের (এএফএল) সাবসিডিয়ারি যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫০ কোটি টাকা।'আনলিমিটেড' দক্ষিণ ও পশ্চিম ভারতে মোট ৭৪টি ফ্যাশন রিটেইল স্টোরের একটি চেইন পরিচালনা করে, ভি-মার্ট 'আনলিমিটেড'-এর সবগুলি স্টোর অধিগ্রহণ করবে। এর সঙ্গেই ভি-মার্ট দক্ষিণ ভারতে আত্মপ্রকাশ করবে এবং গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে তার বিস্তৃত মানের পন্য সরবরাহ করবে। এই বিষয়ে মন্তব্য করে ভি-মার্ট রিটেল লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মি. ললিত আগরওয়াল বলেন জানান, অরবিন্দ ফ্যাশনস-এর 'আনলিমিটেড'…
Read More
নতুন ভার্সনের ট্যালিপ্রাইম

নতুন ভার্সনের ট্যালিপ্রাইম

কানেক্টেড সার্ভিসেস-সহ ই-ওয়ে বিল জেনারেশনের এক ওয়ান-স্টপ সলিউশন হিসেবে ভারতের অগ্রণী বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার প্রোভাইডার ট্যালি সলিউশনস তাদের ট্যালিপ্রাইমের একটি নতুন ভার্সন নিয়ে এসেছে। এই সলিউশনের দ্বারা ব্যবসায়িক সংস্থাগুলি পণ্য চলাচলের জন্য সহজে ও দ্রুত ই-ওয়ে বিল তৈরি করতে পারবে। এর দ্বারা সফটওয়্যার থেকে সরাসরি সম্পূর্ণ কাজকর্ম সম্পাদন নিশ্চিত করা সম্ভব হবে। ট্যালিপ্রাইমের নতুন ভার্সন লঞ্চের মধ্য দিয়ে ট্যালি চেম্বার অফ কমার্সের মতো বিভিন্ন ব্যবসায়িক সংস্থা ও সংগঠনের সঙ্গে ঘণিষ্ঠভাবে যুক্ত হচ্ছে এবং অটোমেশনের সুবিধার ব্যাপারে সচেতনতার প্রসার ঘটাচ্ছে, যাতে সহজে ই-ওয়ে বিল জেনারেশন ও বিজনেস অপারেশন সম্পন্ন করা যায়। ট্যালিপ্রাইমের নতুন ভার্সন ট্যালিপ্রাইমের রিপোর্ট প্রদানের ক্ষমতাকে আরও মজবুত করেছে,…
Read More
গোল্ড সাপ্লাই বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে

গোল্ড সাপ্লাই বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে

কিছু ইনভেস্টর লেস বুলিশ’ থাকলেও ২০২১ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে গোল্ডে কনজিউমার ইনভেস্টমেন্ট বৃদ্ধি পেয়েছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সাম্প্রতিক ‘গোল্ড ডিমান্ড ট্রেন্ডস’ রিপোর্ট এই তথ্য জানিয়েছে। এইসময়কালে গোল্ড ডিমান্ড ছিল ৯৫৫.১ টন। ২০২১ সালের প্রথম ত্রৈমাসিকের অপেক্ষায় এটা ৯ শতাংশ বৃদ্ধি। বিগত বছরের একইসময়ে এটা ছিল ৯৬০.৫ টন। এপ্রিল থেকে জুন মাসে কনজিউমার গোল্ড পারচেজ ছিল ইতিবাচক। রিটেল ইনভেস্টররা প্রচুর পরিমাণে বার ও কয়েন কিনেছেন (২৪৩.৮ টন) যা একটানা চারবারের ত্রৈমাসিক ইয়ার-অন-ইয়ার ভিত্তির হিসেবে সন্তোষজনক। গ্রাহকরা গোল্ড জুয়েলারি কিনেছেন ৩৯০.৭ টন, যা বিগত বছরের একই ত্রৈমাসিকের তুলনায় ৬০ শতাংশ বেশি। দ্বিতীয় ত্রৈমাসিকে ইটিএফ (এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডস) নেট ইনফ্লো ছিল ৪০.৭ টন।…
Read More