08
Feb
আধ্যাত্মিক ভ্রমণের চাহিদা ভারতে দ্রুতহারে বেড়ে চলেছে। মেকমাইট্রিপ-এর তথ্য অনুসারে, ২০২৫ অর্থবর্ষের তৃতীয় প্রান্তিকে তীর্থস্থানগুলিতে হোটেল বুকিং ১০ শতাংশ পেরিয়েছে। ২০২৪ সালে ধর্মীয় গন্তব্য বিষয়ক অনুসন্ধান ২০২২ সালের তুলনায় ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তীর্থযাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে মেকমাইট্রিপ চালু করেছে ‘লাভড বাই ডিভোটীজ’ (Loved by Devotees)। এই উদ্যোগে ২৬টি প্রধান তীর্থস্থানের ৪৫০টিরও বেশি সুনির্বাচিত হোটেল ও হোমস্টে তালিকাভুক্ত হয়েছে। পরিবার ও প্রবীণ তীর্থযাত্রীদের বিশেষ চাহিদা অনুসারে আরামদায়ক ও সুবিধাজনক থাকার জায়গা সহজে খুঁজে পাওয়ার জন্য এই উদ্যোগ নিয়েছে মেকমাইট্রিপ। এপ্রসঙ্গে মেকমাইট্রিপ-এর চিফ প্রোডাক্ট অফিসার (হোটেল, গ্রোথ অ্যান্ড এমার্জিং বিজনেসেস) অঙ্কিত খন্না জানান, উন্নত যাতায়াত ব্যবস্থার ফলে তীর্থস্থানগুলিতে পৌঁছানো সহজ…
