Business

ভারতে ভিআই ম্যানেজড এসআইপি সার্ভিস

ভারতে ভিআই ম্যানেজড এসআইপি সার্ভিস

ভোডাফোন আইডিয়া লিমিটেডের এন্টারপ্রাইজ শাখা ভিআই বিজনেস এবার ভারতে ব্যবসায়িক সংস্থাগুলির জন্য লঞ্চ্‌ করল ম্যানেজড এসআইপি (এমএসআইপি) সার্ভিস। ভিআই-এর ম্যানেজড এসআইপি সার্ভিস দ্বারা সংস্থাগুলি নিরাপত্তার নিশ্চয়তা পাবে, সেইসঙ্গে তাদের ভয়েস ইনফ্রাস্ট্রাকচার’কে মনিটর, মেজার ও অপটিমাইজ করতে পারবে। এই সার্ভিস ব্যবহারকারী-গ্রাহকদের তাদের ফিক্সড টেলিফোনি নেটওয়ার্কের ওপর পুরো নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে, সঙ্গে থাকবে বেস্ট-ইন-ক্লাস এসএলএ, ভয়েস অ্যানালিটিক্স, কোয়ালিটি স্কোর ও সার্ভিসের কার্যকারিতা উন্নয়নের জন্য কিছু ফিচার্স। ম্যানেজড এসআইপি (সেশন ইনিশিয়েশন প্রোটোকল) সার্ভিস চালু করার ব্যাপারে ভোডাফোন আইডিয়া লিমিটেডের চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার অভিজিৎ কিশোর জানান, ভিআই ম্যানেজড এসআইপি সার্ভিসের মাধ্যমে ভিআই বিজনেস ফিক্সড টেলিফোনি সলিউশনসের ক্ষেত্রে ‘সিঙ্গল পয়েন্ট ফ্যাসিলিটেটর’ হয়ে উঠলো।…
Read More
এনটিএসই’র শীর্ষস্থানে আকাশ লাইভের অর্ণব পাতি

এনটিএসই’র শীর্ষস্থানে আকাশ লাইভের অর্ণব পাতি

নিজের ইনস্টিটিউট ও গোটা রাজ্যকে গর্বিত করে ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এগজামিনেশনের (এনটিএসি) স্টেজ-১’এ পশ্চিমবঙ্গে শীর্ষস্থান দখল করেছে আকাশ লাইভের ছাত্র অর্ণব পাতি। এই জাতীয়স্তরের পরীক্ষায় অর্ণব পাতি ২০০ নম্বরের মধ্যে ১৯১ পেয়েছে এবং পরীক্ষার পরবর্তী ধাপে বসার যোগ্যতা অর্জন করতে পেরেছে। বিপুল সাফল্যের জন্য অর্ণব পাতিকে অভিনন্দন জানিয়েছেন আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আকাশ চৌধরি। তিনি বলেন, পশ্চিমবঙ্গে শীর্ষস্থান দখলের মতো সাফল্য পাওয়ায় অর্ণবের জন্য তারা গর্বিত বোধ করছেন। এই সাফল্যের পেছনে রয়েছে অর্ণবের কঠোর পরিশ্রম, তার অভিভাবকদের সহায়তা ও আকাশের ‘কোয়ালিটি টেস্ট প্রিপারেশন’। প্রসঙ্গত, আকাশ ইনস্টিটিউট শিক্ষার্থীদের ‘অ্যাকাডেমিক সাকসেস’ অর্জনে সাহায্য করে। শিক্ষাক্রম ও কনটেন্ট ডেভেলপমেন্টের জন্য এই…
Read More
ঝাড়খন্ডে বেদান্ত ইএসএল-এর উদ্যোগ

ঝাড়খন্ডে বেদান্ত ইএসএল-এর উদ্যোগ

কোভিড-১৯ অতিমারির দ্বিতীয় ঢেউ প্রতিরোধের লক্ষ্যে ঝাড়খন্ড সরকারের স্বাস্থ্য পরিকাঠামো মজবুত করতে প্রশংসনীয় ভূমিকা নিয়েছে ইএসএল স্টিল। ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সম্প্রতি ১০০ বেডের বেদান্ত কোভিড কেয়ার ফিল্ড হসপিটালের উদ্বোধন করেছেন। এই হাসপাতালটি বোকারোর সদর হাসপাতালের এক্সটেনশন হিসেবে কাজ করবে। গত সপ্তাহে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় ইএসএল একটি ভ্যাক্সিনেশন ক্যাম্পের আয়োজন করেছিল বেদান্ত কেয়ার্স কোভিড ফিল্ড হসপিটালে। কোভিড-১৯ অতিমারি চলাকালীন ইএসএল স্টিল প্রায় ৫০০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে। প্রায় ৫০০ মেট্রিক টন লিকুইড মেডিক্যাল অক্সিজেন দেওয়া হয়েছে ঝাড়খন্ড, বিহার ও পাঞ্জাবকে। ২০২০ সালে, ইএসএল ৮০,১০০ জন মানুষের জন্য ফুড, রিফ্রেশমেন্ট ও ড্রাই রেশন বিতরণ করেছে। বোকারোর চন্দনকিয়ারিতে সিএসই…
Read More
ডানকুনিতে ফ্লিপকার্টের নতুন ফুলফিলমেন্ট সেন্টার

ডানকুনিতে ফ্লিপকার্টের নতুন ফুলফিলমেন্ট সেন্টার

ফ্লিপকার্ট পশ্চিমবঙ্গের ডানকুনিতে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম ফুলফিলমেন্ট সেন্টার চালু করল। ২.২ লক্ষ বর্গফুট এলাকাজুড়ে অবস্থিত এই ওয়্যারহাউস প্রায় ৩৫০০ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। ডানকুনির এই ফুলফিলমেন্ট সেন্টার একইসঙ্গে ফ্লিপকার্ট ও মিন্ত্রা গ্রাহকদের চাহিদা মেটাবে। একইসঙ্গে, এই সেন্টারের মাধ্যমে অগণিত সেলার তাদের পণ্যসামগ্রী দ্রুত গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ পাবেন। এই ফুলফিলমেন্ট সেন্টার পূর্বভারতে ফ্লিপকার্টের পরিষেবা আরও বেশিসংখ্যক গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ এনে দেবে। ই-কমার্স সার্ভিসের চাহিদা বাড়তে থাকায় ফ্লিপকার্ট এই উদ্যোগ গ্রহণ করেছে। ফ্লিপকার্টের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ব বাংলার পার্টনারশিপ রয়েছে, যার মাধ্যমে বাংলার ঐতিহ্যবাহী হস্তশিল্প, ফ্যাব্রিকস ও অন্যান্য শিল্পসামগ্রী ফ্লিপকার্ট সমর্থ-এর মধ্য দিয়ে তুলে ধরা হয়। পশ্চিমবঙ্গে ফ্লিপকার্টের…
Read More
ইউটিআই ট্রেজারি অ্যাডভান্টেজ ফান্ড দিচ্ছে স্বল্পমেয়াদে বিনিয়োগের সুযোগ

ইউটিআই ট্রেজারি অ্যাডভান্টেজ ফান্ড দিচ্ছে স্বল্পমেয়াদে বিনিয়োগের সুযোগ

স্বল্প মেয়াদে যুক্তিসম্মত আয় সৃষ্টির সুযোগ নিয়ে উপস্থিত হয়েছে ইউটিআই ট্রেজারি অ্যাডভান্টেজ ফান্ড। ইউটিআই সূত্রে জানা গেছে, এই ফান্ড ‘ডেট’ ও ‘মানিমার্কেটে’র বিভিন্নমুখী নানা পোর্টফোলিয়োতে বিনিয়োগের কৌশল অবলম্বন করে চলে। ইউটিআই ট্রেজারি অ্যাডভান্টেজ ফান্ড প্রাথমিকভাবে বিনিয়োগ করে কমার্সিয়াল পেপার্স, ডিপোজিট সার্টিফিকেট ও স্বল্পমেয়াদী কর্পোরেট বন্ডে, সেইসঙ্গে গভর্নমেন্ট সিকিউরিটিজেও। সকলের আশানুযায়ী সম্প্রতি আর্থিক নীতির ঘোষণাকালে এমপিসি সর্বসম্মতিতে ‘অ্যাকোমোডেটিভ স্ট্যান্স’ বজায় রাখতে ও রেপো রেট ৪.০০ শতাংশে রাখার পক্ষে ভোট দিয়েছে। গভর্নরও ঘোষণা করেছেন, জি-এসএপি’র থার্ড ট্র্যান্স এসডিএল ক্রয় করবে। ভবিষ্যতে জি-এসএপি’তে এসডিএল-এর অন্তর্ভুক্তি এসডিএল-এর প্রসারে লাগাম দেবে। গভর্নর আরও ঘোষণা করেছেন, ২০২২ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে জি-এসএপি ২.০ হবে ১.২০ লক্ষ-কোটি টাকা,…
Read More
‘মাইক্রো বচত প্ল্যান’ – ইন্ডিয়াফার্স্ট লাইফের উদ্যোগ

‘মাইক্রো বচত প্ল্যান’ – ইন্ডিয়াফার্স্ট লাইফের উদ্যোগ

ব্যাংক অফ বরোদা ও ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগ ইন্ডিয়াফার্স্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে এলো ‘মাইক্রো বচত প্ল্যান’। এই নন-লিংকড, পার্টিসিপেটিং, লিমিটেড পে, মাইক্রো-লাইফ ইন্স্যুরেন্স পলিসি বীমাকারীকে দুইরকম সুবিধা দেবে – সিকিউরিটি ও ডিসিপ্লিনড সেভিংস। প্রতিযোগিতামূলক মূল্য ও ‘লো প্রিমিয়াম সাইজ’ বিশিষ্ট এই প্ল্যান সিকিউরিটি ও সেভিংসের নিশ্চয়তা প্রদানের ক্ষেত্রে বিনিয়োগকারীর আদর্শ পছন্দ বলে বিবেচিত হবে। ‘মাইক্রো বচত প্ল্যান’ কোনও দুঃখজনক ঘটনার ক্ষেত্রে বীমাকারীর পরিবারকে আর্থিক সহায়তা দেবে ও একটি প্রিমিয়াম বাদ গেলেও ‘কনস্ট্যান্ট লাইফ কভার’-এর সুবিধা প্রদান করবে। লিকুইডিটির প্রয়োজনের কথা বিবেচনা করে এই পলিসির ‘লোন ফ্যাসিলিটি’ গ্রহণ করা যাবে, ৫ বছর অবধি ‘শর্টার পে কমিটমেন্ট’-সহ। ইন্ডিয়াফার্স্ট লাইফ…
Read More
মাইক্রোসফট টিমস অ্যাপ

মাইক্রোসফট টিমস অ্যাপ

ওয়ার্কিং প্রফেশনালদের কাছে চ্যাট ও কোলাবোরেশন প্লাটফর্ম ‘মাইক্রোসফট টিমস’ ইতিমধ্যেই এক অগ্রণী সলিউশন বলে বিবেচিত হচ্ছে। এখন থেকে মাইক্রোসফট টিমসের মাধ্যমে যে কেউ অন্যদের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে পারবেন। অসমীয়া ভাষাতেও মাইক্রোসফট টিমসের সব ফিচার ব্যবহার করা যাবে। প্রয়োজনে যেকোনও সময়ে আবার ইংরেজিতে ফিরে আসা যাবে। এই অ্যাপ ব্যবহারের জন্য শুধু আইওএস, অ্যান্ড্রয়েড বা ডেস্কটপ অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। অন্যদের সঙ্গে খুবই সহজে ও তাড়াতাড়ি কথাবার্তা চালানোর জন্য এতে কিছু নতুন ফিচারও যোগ করা হয়েছে। মাইক্রোসফট টিমসের মাধ্যমে যে কেউই ২৪ ঘন্টা ৩০০ জনের সঙ্গে কথা বলতে পারবেন। এজন্য ফোনের বিলের জন্য কোনও দুঃশ্চিন্তা করতে হবে না। এই অ্যাপে…
Read More
অতিমারিকালে পরিবারের সুস্থতা বিষয়ে আলোচনা

অতিমারিকালে পরিবারের সুস্থতা বিষয়ে আলোচনা

‘দ্য ইমপর্ট্যান্স অফ এনসিয়োরিং ফ্যামিলি হেলথ অ্যান্ড নিউট্রিশন অ্যামিডস্ট্‌ আ প্যানডেমিক’ শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করেছিল আমন্ড বোর্ড অফ ক্যালিফোর্নিয়া। কোভিড-১৯ অতিমারিকালে পারিবারিক সুস্থতার প্রয়োজনীয়তা বিষয়ে আয়োজিত এই আলোচনা সভার সঞ্চালক ছিলেন বিশিষ্ট আরজে শেলী। এই আলোচনা সভায় গুরুত্ত্ব দেওয়া হয় দেশের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি এবং পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য দৈনন্দিন খাদ্য ও লাইফস্টাইলে প্রতিরোধক ব্যবস্থা গ্রহণের ওপর। এই আলোচনা সভায় অংশ নিয়েছিলেন বাংলা ও ওড়িয়া অভিনেত্রী অর্পিতা চ্যাটার্জি ও ম্যাক্স হেলথকেয়ার দিল্লির রিজিয়োনাল হেড-ডায়েটেটিক্স ঋতিকা সমাদ্দার। আলোচনাকালে (১) উপযুক্ত পুষ্টি ও খাদ্যাভ্যাস, (২) নিয়মিত ব্যায়াম ও (৩) শরীরের প্রতি যত্নশীল হওয়া – এই তিনটি বিষয়ের ওপরে সবিশেষ…
Read More
অ্যালমন্ডের সঙ্গে আন্তর্জাতিক যোগা দিবস

অ্যালমন্ডের সঙ্গে আন্তর্জাতিক যোগা দিবস

প্রতিবছর ২১ শে জুন আন্তর্জাতিক যোগা দিবস পালিত হয়। এর উদ্দেশ্য, স্বাস্থ্য ও ভাল-থাকার সার্বিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে সচেতনতা তৈরি করা। যোগা পুরো স্বাস্থ্যের ধারণাটিকে একাত্ম করে - যার মধ্যে রয়েছে স্বাস্থ্যকর ডায়েট, শান্ত মন ও কর্মক্ষম শরীর। এবছর আন্তর্জাতিক যোগা দিবসে, যোগা অনুশীলনের মাধ্যমে কর্মক্ষম থাকার সর্বোত্তম উপায়টির পরিপূরক হতে পারে একটি গুরুত্বপূর্ণ উপাদান – অ্যালমন্ড। এটি এক স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাদ্য। খাবারে ছোট্ট তবে কার্যকরী পরিবর্তন একজন ব্যক্তির সামগ্রিক স্বাস্থ্য রক্ষায় ও যোগার প্রাত্যহিক রুটিনে সাহায্য করতে পারে। খাবারে এক মুঠো অ্যালমন্ড যোগ করা হল শুরু করার একটি ভাল পন্থা। অ্যালমন্ড পুষ্টিকর জলখাবারের বিকল্প তৈরি করে এবং নিয়মিত গ্রহণ…
Read More
Producer David Guetta sells entire catalgoue for $100m to Warner Music

Producer David Guetta sells entire catalgoue for $100m to Warner Music

David Guetta, the producer behind hits like Titanium, I Got A Feeling and Hey Mama, has sold his back catalogue to Warner Music for a nine-figure sum. He made about $100m in the deal, which also covers his future recordings. Guetta is one of the biggest figures in pop and dance in the 21st Century. The 52-year-old has sold 50 million records and racked up more than 14 billion streams. He has worked with artists like Rihanna, Bruno Mars, Justin Bieber, The Black Eyed Peas, Nicki Minaj, Sia to name a few. He started off as a DJ in Paris…
Read More