03
Aug
২০২১ সালের ৩০ জুন অবধি বন্ধন ব্যাংকের ব্যবসা বৃদ্ধি ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে ১৭ শতাংশ বেড়ে হয়েছে ১.৫৭ লক্ষ-কোটি টাকা। ২০২১-২২ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের ঘোষিত আর্থিক ফলাফল থেকে একথা জানা গেছে। বন্ধন ব্যাংক সঙ্কটময় অর্থনৈতিক পরিস্থিতিতেও ব্যবসাবৃদ্ধি ঘটিয়ে চলেছে। পূর্ব ও উত্তরপূর্ব ভারত ছাড়িয়ে বন্ধন ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্ক ক্রমেই প্রসারিত হচ্ছে। ৫৫৭৪টি ব্যাংকিং আউটলেটের মাধ্যমে এই ব্যাংক পরিষেবা দেয় ২.৩৫ কোটি গ্রাহককে। এই ব্যাংকের কর্মীসংখ্যা ৫১,০৫৪। বন্ধন ব্যাংকের ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিয়ো (সিএআর) ২৪.৮ শতাংশ, যা রেগুলেটরি রিকয়্যারমেন্টের থেকে অনেক বেশি। বর্তমান অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে বন্ধন ব্যাংকের ডিপোজিট বুক ২৮ শতাংশ বেড়েছে বিগত বছরের একই সময়কালের তুলনায়। বর্তমানে টোটাল ডিপোজিট ৭৭৩৩৬ কোটি টাকা।…
