Business

১৭৩ মিলিয়ন ডলারের চা রপ্তানি করেছে পশ্চিমবঙ্গ

১৭৩ মিলিয়ন ডলারের চা রপ্তানি করেছে পশ্চিমবঙ্গ

গ্লোবাল ট্রেড ফাইন্যান্স কোম্পানি ড্রিপ ক্যাপিটাল ইনকর্পোরেটেড সম্প্রতি চা বাণিজ্য বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। এই রিপোর্টে এদেশের চায়ের বিপণন বিষয়ক নানা দিক উঠে এসেছে। ড্রিপ ক্যাপিটালের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ২০১৯-২০ অর্থবর্ষে পশ্চিমবঙ্গ ১৭৩ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ভারতীয় চা রপ্তানি করেছে। দার্জিলিং তার চায়ের জন্য বিশ্বে একটি সুপরিচিত নাম এবং পশ্চিমবঙ্গ হল ভারতের দ্বিতীয় বৃহত্তম চা রপ্তানিকারক রাজ্য। প্রিমিয়াম কোয়ালিটির কারণে ভারতীয় চায়ের চাহিদা থাকলেও রিপোর্টটিতে বলা হয়েছে, চা শিল্পের জন্য যথেষ্ট ব্র্যান্ড ইমেজ গড়ে তোলার জন্য যথাযথ বিনিয়োগ করা হয়নি, এখনও হচ্ছে না। ২০০৪ সালে দার্জিলিং চা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (জিআই) ট্যাগ পেলেও তা সেভাবে তুলে ধরা হয়নি,…
Read More
কম্ফি স্যানিটারি ন্যাপকিন

কম্ফি স্যানিটারি ন্যাপকিন

উওমেন হাইজিন মার্কেটে আশার আলো নিয়ে এসেছে অম্রুতাঞ্জন হেলথকেয়ার লিমিটেডের মেনস্ট্রুয়াল হাইজিন ব্র্যান্ড ‘কম্‌ফি স্নাগ ফিট’। এই ব্র্যান্ডের লক্ষ্য, কাপড়ের ঘরোয়া ন্যাপকিনের পরিবর্তে ‘হাইজিনিক মেনস্ট্রুয়াল সলিউশন’ প্রদান করা এবং কাপড়ের পরিবর্তে স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের স্বাস্থ্যসম্মত উপযোগিতা বিষয়ে সচেতনতামূলক প্রচার করা। নামী অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে এই সচেতনতামূলক প্রচারাভিযানের জন্য আনা হয়েছে। ক্যাম্পেনটি বিভিন্ন মিডিয়া প্লাটফর্মে লঞ্চ্‌ করা হবে, যেমন টিভি, ডিজিটাল ও ইন-স্টোর। অম্রুতাঞ্জনের এই স্যানিটারি ন্যাপকিনে সুপিরিয়র টেকনোলজি ব্যবহার করা হয়েছে সাশ্রয়ী মূল্য ও উত্তম মানের নিশ্চয়তার জন্য। কম্‌ফি স্যানিটারি ন্যাপকিনের দাম শুরু ২০ টাকা থেকে। অম্রুতাঞ্জন একমাত্র কোম্পানি যারা এত কম দামে হাই কোয়ালিটি ন্যাপকিন বাজারে এনেছে। অন্যান্য লিডিং…
Read More
গ্রাহকদের জন্য ভিআই-এর কোভিড-১৯ স্পেশাল অফার

গ্রাহকদের জন্য ভিআই-এর কোভিড-১৯ স্পেশাল অফার

অতিমারির চলতি দ্বিতীয় ঢেউ চলাকালীন গ্রাহকরা যেন সবসময়ে ‘কানেক্টেড’ থাকতে পারেন, সেইদিকে লক্ষ্য রেখে ভারতের অগ্রণী টেলিকম অপারেটর ভিআই তাদের ৬০ মিলিয়ন স্বল্প আয় বিশিষ্ট গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এক স্পেশাল কোভিড-৯ রিলিফ অফার। স্পেশাল রিলিফ অফার হিসেবে ভিআই ৪৯ টাকার প্যাক বিনামূল্যে দেবে তাদের ৬০ মিলিয়নেরও বেশি স্বল্প আয় বিশিষ্ট গ্রাহকদের। ২৮ দিনের মেয়াদসম্পন্ন এই প্যাকে থাকবে ৩৮ টাকার টকটাইম ও ১০০এমবি ডেটা। এই কঠিন সময়ে এই অফারের দ্বারা গ্রাহকরা নিরাপদে ‘কানেক্টেড’ থাকতে ও সকল প্রয়োজনীয় তথ্যাবলী সংগ্রহ করতে পারবেন বলে ভিআই আশা করে। এই এককালীন অফারের সঙ্গে ভিআইএল সর্বমোট প্রায় ২,৯৪০ মিলিয়ন টাকার বিশেষ সুবিধা দেবে দেশের স্বল্প…
Read More
মোগলিক্সের মূল্যমান বৃদ্ধি পেয়ে ১ বিলিয়ন ডলার

মোগলিক্সের মূল্যমান বৃদ্ধি পেয়ে ১ বিলিয়ন ডলার

প্রথম ইন্ডাস্ট্রিয়াল বি-টু-বি কমার্স প্লাটফর্মে উন্নীত হয়ে এক গুরুত্ত্বপূর্ণ মাইলস্টোন স্পর্শ করে মোগলিক্স ইউনিকর্ন ক্লাবের সদস্য হল। ১২০ মিলিয়ন ডলার সিরিজ ই ফান্ডিং রাউন্ডে এই কোম্পানির মূল্যমান বর্তমানে ১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ফান্ডিংয়ের সাম্প্রতিক রাউন্ড মোগলিক্সের সর্বমোট সংগৃহিত তহবিলের পরিমাণ ২২০ মিলিয়ন ডলারে পৌঁছে দিয়েছে। এই রাউন্ডের ফান্ডিংয়ে কোম্পানির বর্তমান ইনভেস্টরসমূহ, যেমন টাইগার গ্লোবাল, সিকোইয়া ক্যাপিটাল ইন্ডিয়া ও ভেঞ্চার হাইওয়ে-কে অংশগ্রহণ করতে দেখা গেছে। ২০১৫ সালে প্রতিষ্ঠিত মোগলিক্স ভারত, সিঙ্গাপুর, ইউকে ও ইউএই-তে ৫০০,০০০-এর অধিক এসএমই ও ৩,০০০ ম্যানুফ্যাকচারিং প্লান্টে সলিউশন প্রদান করে। মোগলিক্স প্লাটফর্ম থেকে অনেক ম্যানুফ্যাকচারিং মেজর ও পিএসইউ অপ্রত্যক্ষভাবে মেটেরিয়াল সংগ্রহ করে থাকে। মোগলিক্সের সাপ্লাই চেইন নেটওয়ার্কে…
Read More
আকাশ নিয়ে এসেছে এনসিআরটি ক্র্যাশ কোর্স

আকাশ নিয়ে এসেছে এনসিআরটি ক্র্যাশ কোর্স

এয়ারটেল ডিটিএইচ এর সহযোগিতায় পরীক্ষা মূলক প্রস্তুতির জন্য এডুকেশন ফিল্ডে লিডার হিসেবে পরিচিত আকাশ এডুকেশনাল সার্ভিস লিমিটেড নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছে এনসিআরটির ক্র্যাশ কোর্স যা প্রথমবার সম্প্রচারিত হবে ভারতের টেলিভিশনের পর্দায়।শিক্ষার্থীরা এখন থেকে নিজেদের বাড়িতে বসেই ৬০ দিনের মধ্যে তাদের বিদ্যালয়ের পাঠ্যক্রম সম্পূর্ণ করতে পারবে। এর মাধ্যমে তারা অন্যান্য গুরুত্তপূর্ণ পরীক্ষা যেমন অলিম্পিয়াড, এনইটি/ জেইইর মত প্রতিযোগীতামূলক পরীক্ষা গুলির জন্য বাড়ীতে বসেই প্রস্তুতি করতে পারবে। আকাশ এডুটিভি তে দিনে মাত্র ৮.২৩ টাকায় চেনেল সাবস্ক্রাইব করলে শিক্ষার্থীরা এই সুবিধাটি নিতে পারবে আর চেনেলটি সাবস্ক্রাইব করার জন্য গ্রাহকদের ৯১৫৪০৫৩৪৬৭ নাম্বারে মিস কল দিতে হবে।
Read More
মাহিন্দ্রা’র উদ্যোগ – এম-প্রোটেক্ট কোভিড প্ল্যান

মাহিন্দ্রা’র উদ্যোগ – এম-প্রোটেক্ট কোভিড প্ল্যান

‘এম-প্রোটেক্ট কোভিড প্ল্যান’ নামে একটি স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প নিয়ে এসেছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা’র ফার্ম ইকুইপমেন্ট সেক্টর। কৃষকরা বর্তমান কঠিন পরিস্থিতিতে এই উদ্যোগের ফলে উপকৃত হবেন। এম-প্রোটেক্ট কোভিড প্ল্যান পাওয়া যাবে ২০২১-এর মে মাসে ক্রয় করা মাহিন্দ্রার সকল রেঞ্জের ট্রাক্টরের ওপরে। মাহিন্দ্রা’র এম-প্রোটেক্ট কোভিড প্ল্যানের উদ্দেশ্য হল নতুন মাহিন্দ্রা ট্রাক্টর ক্রেতা ও তাদের পরিবার-পরিজনকে কোভিড-১৯ সংক্রমণের ক্ষেত্রে সহায়তা প্রদান করা। তিন দশক ধরে মাহিন্দ্রা ভারতের ১ নম্বর ট্রাক্টর ব্র্যান্ড এবং বিশ্বের বৃহত্তম ট্রাক্টর নির্মাতা। মাহিন্দ্রা ৫০টিরও বেশি দেশে উপস্থিত এবং তাদের মান এমন উচ্চতায় পৌঁছে দিতে পেরেছে যে একইসঙ্গে ডেমিং অ্যাওয়ার্ড ও জাপানিজ কোয়ালিটি মেডাল জয়ের গৌরব অর্জন করেছে। এম-প্রোটেক্ট কোভিড…
Read More
অতিমারিকালে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব

অতিমারিকালে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব

মানসিক স্বাস্থ্য ও সুস্থতার ক্ষেত্রে পদক্ষেপ করল হিন্দুজা ফাউন্ডেশন। চোপরা ফাউন্ডেশন, জন ডব্লিউ ব্রিক মেন্টাল হেলথ ফাউন্ডেশন ও সিজি ক্রিয়েটিভস-এর সহযোগিতায় এই উদ্যোগ। মিলিতভাবে সংস্থাগুলি ‘নেভার অ্যালোন গ্লোবাল মেন্টাল হেলথ (ভার্চুয়াল) সামিট’ চলাকালীন ‘স্পটলাইট ইন্ডিয়া’ শীর্ষক তিন ঘন্টার সেগমেন্ট কো-স্পনসর করবে। ২১ মে ভার্চুয়াল সামিট’টি ‘লাইভ’ প্রচারিত হবে ফেসবুক, ইউটিউব ও অন্যান্য মিডিয়া পাটফর্মে। সামিটে অংশগ্রহণকারীরা তাদের মানসিক স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ে সহায়তা পাবেন এখান থেকে: https://neveralonesummit.live/। এই সেগমেন্টে সত্য হিন্দুজা’র ‘অ্যালকেমিক সোনিক এনভায়রনমেন্ট’ পরিবেশন করবে একটি ‘মাল্টিসেন্সরি’ গভীর শ্রুতির অভিজ্ঞতা, যা জাগিয়ে তুলবে রিফ্লেকশন, রিসেপ্টিভিটি ও এক্সচেঞ্জের মানসিকতা। বিশেষ বক্তাদের মধ্যে থাকবেন সদগুরু ও অভয় দেওল। মানসিক স্বাস্থ্য ভাল…
Read More
ধনী অ্যাপের মাধ্যমে বিনামূল্যে কোভিড কেয়ার মেডিসিন বিতরণ

ধনী অ্যাপের মাধ্যমে বিনামূল্যে কোভিড কেয়ার মেডিসিন বিতরণ

ধনী অ্যাপ ৯০-কোটি টাকা মূল্যের ২৫ লক্ষ ফ্রি কোভিড কেয়ার হেলথ কিট বিতরণ শুরু করেছে যা ৫০ লক্ষ প্রাপ্তবয়স্কদের উপকৃত করবে। প্রতিটি সিভিআইডি কেয়ার হেলথ কিটে ২ জন ব্যক্তির জন্য প্রতিরোধমূলক ওষুধ রয়েছে।ধনী ইন্ডিয়াবুলস গ্রুপের স্বাস্থ্যসেবা সম্পর্কিত একটি ডিজিটাল অ্যাপ। এই কিটটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সুপারিশ অনুসারে প্যাকেজ করা হয়েছে এবং কোভিড ১৯-এর প্রাথমিক প্রতিরোধমূলক যত্নে সহায়ক হবে। কিটটিতে ওষুধের মাসিক কোর্স রয়েছে যা জ্বর বা শরীর ব্যথার ক্ষেত্রে ভিটামিন সি, ভিটামিন ডি৩, জিংক এবং প্যারাসিটামলের মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করবে। ধনী অ্যাপ্লিকেশনটিতে বা pharmacy.dhani.com-এ লগ-ইন করে বিনামূল্যে কিটটি অর্ডার করতে পারবে।ধনী চব্বিশ ঘন্টা চিকিত্সক এবং…
Read More
উত্তরপূর্বাঞ্চলে টিকেএম-এর বিক্রয় বৃদ্ধি

উত্তরপূর্বাঞ্চলে টিকেএম-এর বিক্রয় বৃদ্ধি

টয়োটা কির্লোস্কর মোটর-এর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কাস্টমার এক্সপিরিয়েন্সে উন্নতি ঘটানোর ফলে দেশের উত্তরপূর্বাঞ্চলে বিক্রয় বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে। যাতে টিকেএম-এর বিশ্বখ্যাত প্রোডাক্টসমূহ ও পরিষেবা আরও বেশিসংখ্যক গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়, সেজন্য এই অঞ্চলে কোম্পানির কাস্টমার আউটরিচ প্রোগ্রাম আরও বাড়ানোর দিকে নজর দেওয়া হচ্ছে। প্রি-সেলস থেকে আফটার-সেলস অভিজ্ঞতা বৃদ্ধির জন্য কাস্টমার-ফার্স্ট নীতির ভিত্তিতে টিকেএম নানারকম পদক্ষেপ নিচ্ছে। গ্রাহকরা যাতে সহজে টিকেএম-এর প্রোডাক্টগুলি পেতে পারেন সেজন্য গত অক্টোবরে আসামের গুয়াহাটিতে দেশের প্রথম রিজিয়োনাল স্টকইয়ার্ড চালু করেছে টিকেএম। এরফলে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক যেমন উন্নত হয়েছে তেমনই উত্তরপূর্বাঞ্চলের সুদূরতম স্থানেও ডেলিভারি প্রদানের জন্য দুইদিনের বেশি সময় লাগছে না। সড়কপথের নানাবিধ সমস্যার কারণে…
Read More
ভ্যাক্সিন ডেলিভারির জন্য ব্লু ডার্ট মেড-এক্সপ্রেস

ভ্যাক্সিন ডেলিভারির জন্য ব্লু ডার্ট মেড-এক্সপ্রেস

ভারতের বিভিন্ন প্রান্তিক অঞ্চলে ড্রোনের মাধ্যমে ভ্যাক্সিন ও এমার্জেন্সি মেডিক্যাল সাপ্লাই পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে দেশের অগ্রণী এক্সপ্রেস লজিস্টিক্স সার্ভিস প্রোভাইডার ও ডয়শে পোস্ট ডিএইচএল গ্রুপের অঙ্গ ব্লু ডার্ট শুরু করল ব্লু ডার্ট মেড-এক্সপ্রেস কনসর্টিয়াম। তেলেঙ্গানা সরকার, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, নীতি আয়োগ ও হেলথনেট গ্লোবালের সহযোগিতায় তৈরি হওয়া ‘মেডিসিন ফ্রম দ্য স্কাই’ প্রোজেক্টের অঙ্গ এই ব্লু ডার্ট মেড-এক্সপ্রেস কনসর্টিয়াম। তেলেঙ্গানায় পরীক্ষামূলক ভিত্তিতে ড্রোন উড়ানের জন্য অসামরিক বিমান চলাচল মন্ত্রক এই প্রোজেক্টটিকে প্রয়োজনীয় ছাড় ও অধিকার দিয়েছে। এর লক্ষ্য হল ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে নির্দিষ্ট স্থানে মেডিসিন ও কোভিড-১৯ ভ্যাক্সিন-সহ বিভিন্ন হেলথকেয়ার সামগ্রীর নিরাপদ, সঠিক ও বিশ্বস্ত পিক-আপ ও ডেলিভারির জন্য যাতায়াতের…
Read More