27
Feb
আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেড ‘ইনস্ট্যান্ট অ্যাডমিশন কাম স্কলারশিপ টেস্ট এগ্জাম’ (আইএসিএসটি) নামে এক অভিনব ইনস্ট্যান্ট স্কলারশিপ চালু করেছে। এই স্কলারশিপটি হল মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং এবং উভয়ের ফাউন্ডেশন কোর্সের ক্লাসরুম ও হাইব্রিড লার্নিং প্রোগ্রামের জন্য। ৬০ মিনিটের টেস্টের মধ্য দিয়ে আইএসিএসটি ছাত্রছাত্রীদের ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার পথে এগিয়ে যাওয়ার সুযোগ এনে দেবে। বিভিন্ন সামাজিক ও আর্থিক স্তরের পড়ুয়ারা এই স্কলারশিপের দ্বারা আকাশের উন্নতমানের শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। অনলাইনে পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীরা সঙ্গেসঙ্গেই জেনে যাবে তাদের অর্জিত স্কলারশিপের বিশদ তথ্য। আইএসিএসটি দ্বারা পড়ুয়ারা ইনস্ট্যান্ট অ্যাডমিশন নিয়ে আকাশ ফ্যাকাল্টির এক্সপার্ট গাইডেন্স পেতে সক্ষম হবে। এই বিশেষ টেস্টের মাধ্যমে ক্লাস ৭ থেকে ক্লাস ১১-এর মেধাবী…
