01
Mar
‘রিয়াল ইনসাইট রেসিডেন্সিয়াল-অ্যানুয়াল রাউন্ডআপ ২০২০’ শীর্ষক রিপোর্টে প্রপটাইগার জানাচ্ছে, ২০২০ সালে বিক্রিত মোট ১,৮২,৬৪০টি ইউনিটের মধ্যে ২৭ শতাংশ ছিল আরটিএমআই ক্যাটাগরির এবং ৭৯ শতাংশ ছিল নির্মীয়মান। মোট বাসস্থান বিক্রয়ের ক্ষেত্রে রেডি-টু-মুভ-ইন (আরটিএমআই) হোমের চাহিদা বিগত বছরের ১৮ শতাংশ থেকে ২০২০-তে ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ক্রেতারা সম্পূর্ণ প্রস্তুত অ্যাপার্টমেন্টের প্রতি আগ্রহ দেখাচ্ছেন বলে জানা গেছে প্রপটাইগার-ডট-কমের সাম্প্রতিক রিপোর্ট থেকে। প্রপটাইগারের রিসার্চে দেখা যাচ্ছে, মোট বিক্রয়ের ক্ষেত্রে আরটিএমআই-এর চাহিদা বেড়ে চলেছে ২০১৬ থেকে। ২০১৫ সালে মোট বিক্রয়ে আরটিএমআই-এর অংশ ছিল ৭ শতাংশ, ২০১৬ সালে ১০ শতাংশ, ২০১৭ সালে ১২ শতাংশ, ২০১৮ সালে ১৫ শতাংশ ও ২০১৯ সালে ১৮ শতাংশ। ২০২০-তে মোট…
