20
Feb
উত্তরপূর্বাঞ্চলে প্রসারণের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হিসেবে ভারতের অগ্রণী ফিনটেক কোম্পানি ভারতপে তার ফিনান্সিয়াল সার্ভিস প্রসারিত করল গুয়াহাটিতে। কোম্পানির লক্ষ্য হল গ্রোসারি, ফুড, রেস্টুর্যান্ট, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান, ফার্মেসি ও অ্যামিউজমেন্ট পার্ক-সহ বিভিন্ন ক্যাটাগরির ৫০ হাজারেরও বেশি মার্চেন্টের সঙ্গে যুক্ত হওয়া। আগামীদিনে গুয়াহাটিতে ভারতপে তাদের মার্চেন্ট পার্টনারদের জন্য মার্চেন্ট লোন চালু করবে। গুয়াহাটিতে কোম্পানির অফিসের ঠিকানা – জু নারেঙ্গি রোড, গুয়াহাটি। আগামী একবছরে পূর্বভারতে ৫ লক্ষ মার্চেন্টের একটি মার্চেন্ট বেস গড়ে তুলবে ভারতপে। শিলিগুড়ি-সহ উত্তরপূর্বাঞ্চলে ২০২১-এর শেষাবধি ১ লক্ষ আউটলেটের সঙ্গে যুক্ত হওয়ার পরিকল্পনাও রয়েছে। ৭৫টির অধিক শহরে ভারতপে-র নেটওয়ার্কে ৬ মিলিয়নেরও বেশি মার্চেন্ট রয়েছেন। ভারতপে চায় মার্চেন্টদের কাছে একটি ডিজিটাল ব্যাংক…
