Business

টিসিএস আইটি উইজে জয়ী অভিষেক

টিসিএস আইটি উইজে জয়ী অভিষেক

টাটা কনসাল্টেন্সি সার্ভিসেস (টিসিএস) আয়োজিত ভারতের বৃহত্তম ইন্টার-স্কুল আইটি কুইজ কম্পিটিশন টিসিএস আইটি উইজ ২০২০-এর ন্যাশনাল ফাইনালে শিলিগুড়ির জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুলের অভিষেক আগরওয়াল টিসিএস আইটি উইজ চ্যাম্পিয়নশিপ শিরোপার অধিকারী হয়েছে। পুরস্কার হিসেবে অভিষেক পেয়েছে ট্রফি-সহ গোল্ড মেডাল, জয়ের সার্টিফিকেট ও ৩০ হাজার টাকা মূল্যের গিফট ভাউচার। বেঙ্গালুরুর লিটল ফ্লাওয়ার পাবলিক স্কুলের রিথিন নাগরাজ ন্যাশনাল ফাইনালে রানার-আপ হয়েছে। সে পেয়েছে ২০ হাজার টাকা মূল্যের ই-ভাউচার, সিলভার মেডাল ও ট্রফি। কুইজ প্রতিযোগিতাটি পাঁচটি রাউন্ডের মধ্য দিয়ে সাফল্যের সঙ্গে পরিচালনা করেন কুইজমাস্টার গিরি বালাসুব্রমনিয়াম (পিকব্রেন)। দেশের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ৯,৯৯০ জনেরও বেশি শিক্ষার্থী ২২তম টিসিএস আইটি উইজ প্রতিযোগিতায়  অংশ নিয়েছিল। তাদের…
Read More
প্রকাশ হল ওয়ো-র বার্ষিক ট্রাভেল ইনডেক্স

প্রকাশ হল ওয়ো-র বার্ষিক ট্রাভেল ইনডেক্স

‘ওয়ো ট্রাভেলোপিডিয়া ২০২০’ নামে তৃতীয় বার্ষিক ট্রাভেল ইনডেক্স প্রকাশ করল বিশ্বের অগ্রণী হসপিটালিটি চেইন ওয়ো হোটেলস অ্যান্ড হোমস। এই ইনডেক্স জানাচ্ছে, ভালভাবে শুরু হওয়া ২০২০ সালের জানুয়ারি (প্রাক-কোভিড) মাসে সবথেকে বেশি ভ্রমণ হয়েছে। লকডাউনের কারণে ২০২০-এর এপ্রিল মাসে সবথেকে বেশি ক্যান্সেলেশন হয়েছে। শহরগুলিতে বর্তমানে আনলকিং প্রক্রিয়া চালু হওয়ায় ও বিশ্বব্যাপী বিধিনিষেধ শিথিল হতে থাকায় ওয়োর পক্ষে ভারতই হল সবথেকে বেশি বুক হওয়া দেশ। বিশ্বের নিরিখে দিল্লিতে সর্বাধিক বুকিং হয়েছে ২০২০-তে। বিজনেস ট্রাভেলারদের কাছে কলকাতা হল সেরা পাঁচটি গন্তব্যের অন্যতম। দেশের মধ্যে সবথেকে বেশি ভ্রমণ হয়েছে এমন রাজ্যগুলির অন্যতম হল পশ্চিমবঙ্গ।  ইনডেক্স থেকে আরও জানা গেছে, ২০২০ সালে এক ব্যক্তি ১২৮…
Read More
শক্তিশালী সুপার ক্যারির অসাধারণ ৪ বছর

শক্তিশালী সুপার ক্যারির অসাধারণ ৪ বছর

সাফল্যের ৪ বছর উদযাপন করছে মারুতি সুজুকির সুপার ক্যারি। মারুতি সুজুকি ২০১৬ সালে কমার্সিয়াল সেগমেন্টে পদক্ষেপ করেছিল তার প্রথম কমার্সিয়াল ভেহিকেল সুপার ক্যারিকে সঙ্গে নিয়ে। এই শক্তিশালী মিনি ট্রাকের বর্তমান অধিকারীর সংখ্যা ৭০,০০০-এরও বেশি। সুপার ক্যারির গ্রাহকদের মধ্যে আছেন - ওনার্স-কাম-ড্রাইভার্স, ফ্লীট ও ক্যাপটিভ ওনার্স। সুপার ক্যারি ব্যবহৃত হয় একাধিক ক্ষেত্রে, যেমন ই-কমার্স, ক্যুরিয়ার, এফএমসিজি, ও গুডস ডিস্ট্রিবিউশন। একটি অল-ইন-ওয়ান প্যাকেজ হিসেবে সুপার ক্যারি গর্বের সঙ্গে বহণ করেছে তার ‘৪ সাল তরক্কি কে’ পরম্পরা। মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড সেলস) শশাঙ্ক শ্রীবাস্তব জানান, সুপার ক্যারি পেট্রোল বিক্রয়ে ৭৫% মার্কেট শেয়ার-সহ এটাই প্রথম এলসিভি মিনি-ট্রাক যা লঞ্চ্‌ হয়েছে…
Read More
রপ্তানি বৃদ্ধির দিকে নজর দিচ্ছে এশিয়ান গ্রানিটো

রপ্তানি বৃদ্ধির দিকে নজর দিচ্ছে এশিয়ান গ্রানিটো

চলতি অর্থবর্ষে রপ্তানি বাণিজ্য বৃদ্ধির দিকে বিশেষভাবে দৃষ্টি নিবদ্ধ করেছে ভারতের অন্যতম অগ্রণী টাইলস ব্র্যান্ডের নির্মাতা এশিয়ান গ্রানিটো ইন্ডিয়া লিমিটেড। বর্তমানের ১০০টি দেশ থেকে বাড়িয়ে ১২০টিরও বেশি দেশে বাণিজ্যিক নেটওয়ার্ক প্রসারিত করে চলেছে এশিয়ান গ্রানিটো। ভারতের সংগঠিত ক্ষেত্রের বৃহত্তম এক্সপোর্টার হল এশিয়ান গ্রানিটো। ২০২০-এর সেপ্টেম্বরে সমাপ্ত অর্ধবর্ষে এই কোম্পানির রপ্তানির পরিমাণ ছিল ৮৩.২ কোটি টাকা। আন্তর্জাতিক ব্যবসা ও রপ্তানি বৃদ্ধির জন্য এশিয়ান গ্রানিটো মর্বিতে ১৫,০০০ স্কোয়ার-ফিটের ‘এজিএল এক্সপোর্ট হাউস’ চালু করেছে। এই এক্সপোর্ট হাউসে সম্পূর্ণ রেঞ্জের টাইলস, স্যানিটারিওয়্যার ও বাথওয়্যার-সহ ৩০০০-এরও বেশি প্রোডাক্ট প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। এশিয়ান গ্রানিটো ইন্ডিয়া লিমিটেডের সমৃদ্ধ প্রোডাক্ট রেঞ্জে রয়েছে সেরামিক ফ্লোর, ডিজিটাল ওয়াল, ভিট্রিফায়েড,…
Read More
১,২৫,৯৯৭ টাকায় এপ্রিলিয়া এসএক্সআর ১৬০ স্কুটার

১,২৫,৯৯৭ টাকায় এপ্রিলিয়া এসএক্সআর ১৬০ স্কুটার

বাজারে এল পিয়াজিও ইন্ডিয়ার বহুপ্রতীক্ষিত প্রিমিয়াম স্কুটার এপ্রিলিয়া এসএক্সআর ১৬০। ১,২৫,৯৯৭ টাকা মূল্যের এই স্কুটার বুক করা যাবে ৫০০০ টাকা দিয়ে।  এসএক্সআর১৬০-এ রয়েছে ডিজিটাল স্পিড ইন্ডিকেটর, আরপিএম মিটার, মাইলেজ ইন্ডিকেটর, অ্যাভারেজ স্পিড ও টপ স্পিড ডিসপ্লে, ডিজিটাল ফুয়েল ইন্ডিকেটর, ইঞ্জিন ম্যালফাংশন ইন্ডিকেটর, অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (এবিএস) ইত্যাদি। গ্রাহকরা মোবাইল কানেক্টিভিটির সুবিধাও বেছে নিতে পারবেন। এপ্রিলিয়া এসএক্সআর ১৬০ স্কুটারে রয়েছে সিঙ্গল-সিলিন্ডার, ৪-স্ট্রোক, এয়ার-কুলড, ৩-ভাল্ভ ফুয়েল ইঞ্জেকশন ক্লিন এমিশন ইঞ্জিন টেকনোলজি। এর সিটও সুন্দর, বড় ও আরামদায়ক। এই স্কুটারের ফুয়েল ট্যাংকের ধারণ ক্ষমতা ৭ লিটার। এপ্রিলিয়া এসএক্সআর ১৬০ স্কুটার পাওয়া যাবে চারটি আকর্ষণীয় কলারে - গ্লসি রেড, ম্যাট ব্লু, গ্লসি হোয়াইট ও…
Read More
লঞ্চ্‌ হল ‘আইসিআইসিআই প্রু গ্যারান্টিড পেনশন প্ল্যান’

লঞ্চ্‌ হল ‘আইসিআইসিআই প্রু গ্যারান্টিড পেনশন প্ল্যান’

রিটায়ারমেন্টের পর আর্থিকভাবে স্বাধীন জীবন কাটানোর সুবিধা দিতে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স লঞ্চ্‌ করল ‘আইসিআইসিআই প্রু গ্যারান্টিড পেনশন প্ল্যান’। এটি একটি ইনোভেটিভ রিটায়ারমেন্ট প্ল্যান যা দেবে গ্যারান্টিড লাইফ-লং ইনকাম। একটি নন-লিংকড নন-পার্টিসিপেটিং ইনডিভিজুয়াল অ্যানুইটি প্রোডাক্ট হিসেবে এই প্ল্যান গ্রাহকদের দুটি অপশন থেকে বেছে নেওয়ার সুবিধা দেয় – ইমিডিয়েট অ্যানুইটি ও ডিফার্ড অ্যানুইটি। এছাড়া, গ্রাহকরা সিঙ্গল বা জয়েন্ট লাইফ অপশন থেকে বেছে নিতে পারেন। সিঙ্গল লাইফ অপশনে পলিসিহোল্ডার সারাজীবন রেগুলার ইনকামের সুবিধা ভোগ করবেন। অন্যদিকে, জয়েন্ট লাইফ অপশনে প্রাইমারি পলিসিহোল্ডারের মৃত্যুর পরেও জয়েন্ট পলিসিহোল্ডার নিয়মিতভাবে ইনকাম পাবেন।
Read More
নিস্পন্দ অ্যাপের সূচনা করলেন আয়ুষ মন্ত্রী

নিস্পন্দ অ্যাপের সূচনা করলেন আয়ুষ মন্ত্রী

গৌরবময় ১০২ বছর পূর্ণ করে ১০৩ বর্ষে পদার্পণ করল দ্য যোগা ইনস্টিটিউট মুম্বই। এই উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল সভায় প্রধান অতিথিরূপে উপস্থিত ছিলেন আয়ুষ মন্ত্রী শ্রীপাদ ওয়াই নায়েক। অনুষ্ঠানে তিনি বলেন, কোভিড অতিমারির সময়ে যোগা মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করেছে। কোভিড অতিমারির সময়ে মানুষ যোগার প্রকৃত মূল্য বুঝতে পেরেছে বলে মন্তব্য করে তিনি বলেন, যোগা শুধু তাদের শারীরিক স্বাস্থ্য ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করেছে তা নয়, মানুষের মানসিক স্বাস্থ্য ও আবেগকে সুস্থ রেখেছে যোগা। দ্য যোগা ইনস্টিটিউট মুম্বইয়ের প্রশংসা করে তিনি বলেন, অতিমারির সময়ে কোভিড সংক্রান্ত কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তারা এবং মানুষ ও…
Read More
মাহিন্দ্রার ৪ডব্লিউডি ট্রাক্টর সিরিজ

মাহিন্দ্রার ৪ডব্লিউডি ট্রাক্টর সিরিজ

১৯.৪ বিলিয়ন মার্কিন ডলারের মাহিন্দ্রা গ্রুপের অঙ্গ মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা-র ফার্ম ইকুইপমেন্ট সেক্টর ‘মাহিন্দ্রা কৃষক সম্মান দিবসে’ তাদের ‘টাফ সর্বদা’ ক্যাম্পেনের আওতায় লঞ্চ্‌ করল নতুন ৪ডব্লিউডি সিরিজের ট্রাক্টর। বাজারে উপলব্ধ অন্যান্য ব্র্যান্ডের ট্রাক্টরের তুলনায় নতুন ২৪এইচপি (১৭.৮৯কেডব্লিউ) থেকে ৭৫এইচপি (৫৫.৯২কেডব্লিউ) ৪ডব্লিউডি রেঞ্জের ট্রাক্টরগুলি অনেক শক্তপোক্ট ও নির্ভরযোগ্য। নতুন রেঞ্জের ট্রাক্টরগুলি বহুবিধ কৃষিসংক্রান্ত কাজের উপযোগী, যেমন পাডলিং, হার্ভেস্টার অ্যাপ্লিকেশন এবং বাণিজ্যিক কাজ যেমন লোডার, ডজার ও ট্রলি হিসেবে ব্যবহারযোগ্য। ‘টাফ সর্বদা’ ক্যাম্পেনের অধীনে ‘মাহিন্দ্রা কৃষক সম্মান দিবস’ হল এমন একটি ইভেন্ট যার দ্বারা কৃষকদের প্রগতি ও উন্নতির পথে যেতে সাহায্য করা হয়। এর মাধ্যমে পশ্চিমবঙ্গের ৩৮টি ডিলারশিপের আওতাধীন প্রায় ২০০০ জন…
Read More
ওয়ানপ্লাস যুক্ত হল নিউক্লিয়া’র সঙ্গে

ওয়ানপ্লাস যুক্ত হল নিউক্লিয়া’র সঙ্গে

ওয়ানপ্লাস (অগ্রণী গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড) সম্প্রতি লঞ্চ্‌ করা ‘ওয়ানপ্লাস বুলেটস ওয়্যারলেস জেড- বাস এডিশনের’ জন্য ভারতের খ্যাতনামা ইলেক্ট্রনিক ড্যান্স মিউজিক (ইডিএম) আর্টিস্টস নিউক্লিয়া কৃত একটি এক্সক্লুসিভ সঙ নিয়ে এসেছে। এই ডিভাইসের হাই বাস ফিচার্স চূড়ান্ত স্পষ্টভাবে উপলব্ধি করা যাবে এর দ্বারা।  বিডব্লিউজেড বাস এডিশনে পাওয়া যাবে অসাধারন ভয়েস পিকআপ ও কল ক্লারিটি, ফলে ব্যবহারকারী প্রচন্ড শোরগোলের মধ্যেও কলে সাড়া দিতে পারবেন। ওয়ানপ্লাস বিডব্লিউজেড বাস এডিশনে রয়েছে ৯.২মিমি ডায়নামিক ড্রাইভার্স। ‘তেরে বিনা – ওয়ানপ্লাস বিডব্লিউজেড – বাস এডিশন’-এর মূলে থাকা বাসের কারণে এই সংযুক্তি তুলে ধরবে নতুন ও উন্নত বাস রেসপন্স। মাত্র ১০ মিনিটের চার্জে ১০ ঘন্টা শ্রবণ-সময় পাওয়া যাবে এই…
Read More
ভিআই গ্রাহকদের দেবে ভিডিয়ো স্টোরি ফরম্যাট

ভিআই গ্রাহকদের দেবে ভিডিয়ো স্টোরি ফরম্যাট

বিশ্বের সর্বত্র প্রায় সব প্লাটফর্ম স্টোরি ফরম্যাট গ্রহণ করছে গ্রাহকদের সুবিধার্থে। এই প্রথম ভারতের কোনও টেলিকম অপারেটর গ্রাহকদের জন্য স্টোরি ফরম্যাট আনতে চলেছে। গ্রাহকদের অনন্য অভিজ্ঞতার স্বাদ দিতে ভারতের অগ্রণী টেলিকম অপারেটর ভিআই এক স্ট্রাটেজিক পার্টনারশিপে আবদ্ধ হল সিলিকন ভ্যালি-ভিত্তিক বিশ্বের বৃহত্তম স্টোরি পাবলিশিং প্লাটফর্ম ফায়ারওয়ার্ক-এর সঙ্গে। এই সহযোগিতার ফলে ভিআই-এর কাস্টমার এক্সপিরিয়েন্স ও ফায়ারওয়ার্কের গ্রহণীয়তা আরও বৃদ্ধি পাবে। সেইসঙ্গে ক্রিয়েটর কমিউনিটির চাহিদারও সমাধান হবে। এই পার্টনারশিপের ফলে ভিআই এবার ফায়ারওয়ার্কের গ্লোবাল কনটেন্ট স্টুডিয়োগুলির বিশাল কনটেন্ট ভান্ডার ব্যবহার করতে পারবে এবং ইউনিক অকুপেশনাল জেনারেটেড কনটেন্ট (ওজিসি) ক্রিয়েটরদের কাছে পৌঁছতে পারবে, যারা বিভিন্ন বিষয়ে এক্সপার্ট স্টোরিটেলার।
Read More