Business

বশ পাওয়ার টুলসের কিউআর কোডভিত্তিক ‘বিকানেক্ট’

বশ পাওয়ার টুলসের কিউআর কোডভিত্তিক ‘বিকানেক্ট’

কিউআর কোড-ভিত্তিক ওয়েব অ্যাপ্লিকেশন ‘বিকানেক্ট’ (BeConnect) লঞ্চ্‌ করল বশ পাওয়ার টুলস। বশের লক্ষ্য হল ইউজার কনভিনিয়েন্স ও এক্সপিরিয়েন্স বৃদ্ধি করা। বিকানেক্ট হল এমন একটি ওয়েব অ্যাপ্লিকেশন যা ইউজারদের দেয় প্রয়োজনীয় তথ্য, যেমন ডিলার ও সার্ভিস সেন্টারের অবস্থান, প্রোডাক্ট ইনফর্মেশন, টিউটোরিয়াল ভিডিয়ো, ইউজার রিভিউ, নতুন প্রোডাক্টের খবর ও টুলসের সার্ভিসের ব্যাপারে সঠিক সময়ে অবহিত করা। প্রতিটি পাওয়ার টুলসের কিউআর কোড স্ক্যানিংয়ের দ্বারা ইউজার জানতে পারবেন তার প্রোডাক্টটি জেনুইন কিনা, সেইসঙ্গে জানা যাবে সম্পূর্ণ টেকনিক্যাল স্পেসিফিকেশনস। এছাড়াও, কিউআর কোড স্ক্যানিং করে ইনভয়েস আপলোডিংয়ের দ্বারা একজন ইউজার ই-ওয়ারেন্টির জন্য তার টুল রেজিস্টার করতে পারবেন এবং বিভিন্ন সময়ের অফারের সুবিধা গ্রহণ করতে পারবেন। ২০২১-এর…
Read More
কলকাতার হাউসিং মার্কেট ফের উন্নতির পথে

কলকাতার হাউসিং মার্কেট ফের উন্নতির পথে

‘রিয়াল ইনসাইট: কিউ৪ ২০২০’ রিপোর্ট থেকে জানা যাচ্ছে, করোনাভাইরাস জনিত অতিমারির জেরে নিজস্ব বাড়ির ব্যাপারে সচেতনতা বৃদ্ধির কারণে কলকাতায় আবাসনের সরবরাহ ও বিক্রয়ে উন্নতির ছোঁয়া লেগেছে। তবে পুরোপুরি ঘুরে দাঁড়াতে এখনও অনেকটা সময় লাগবে। দেশের আটটি প্রধান রেসিডেন্সিয়াল মার্কেটের তথ্যের ভিত্তিতে এই ত্রৈমাসিক বিশ্লেষণী রিপোর্ট তৈরি করে ব্রোকারেজ ফার্ম প্রপটাইগার-ডট-কম। রিপোর্টটি জানাচ্ছে, ১৬৫৮টি ইউনিট নিয়ে ছয়টি ত্রৈমাসিকের মধ্যে কলকাতা সরবরাহের দিক থেকে শীর্ষস্থানে রয়েছে। সর্বমোট লঞ্চের মধ্যে ৪৯ শতাংশ অবদান রেখেছে নিউ টাউন, মধ্যমগ্রাম ও দমদম এলাকার নতুন আবাসনগুলি। সর্বমোট নতুন আবাসনের ক্ষেত্রে ২বিএইচকে ও ৩বিএইচকে যথাক্রমে ৩৮% ও ৪০% মার্কেট শেয়ারের অধিকারী। ২০২০-এর অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ২৫১৮টি…
Read More
ইম্ফলে নতুন গাড়ি পৌঁছাতে টিকেএম-এর উদ্যোগ

ইম্ফলে নতুন গাড়ি পৌঁছাতে টিকেএম-এর উদ্যোগ

সড়ক পরিপহনের এক পাইলট প্রোজেক্ট শুরু করেছে টয়োটা কির্লোস্কর মোটর (টিকেএম)। মণিপুরের গ্রাহকদের কাছে আরও দ্রুত ভেহিকেল ডেলিভারি দেওয়ার লক্ষ্যে টিকেএম এই উদ্যোগ নিয়েছে। এর ফলে নতুন টয়োটা গাড়িগুলি সরাসরি সড়কপথে রাজধানী ইম্ফল পর্যন্ত পৌঁছে দেওয়া সম্ভব হবে।  এতকাল টিকেএম নতুন গাড়ি পাঠানর জন্য সিক্স-কার ক্যারিয়ার ট্রাক ব্যবহার করত। সড়কপথের নানা সমস্যার জন্য আসামের খাটকাটি পর্যন্ত যাওয়া সম্ভব হত। খাটকাটি থেকে টিকেএম-এর ডিলার পার্টনার পুণ্য টয়োটাকে তাদের নিজেদের কর্মীদের দিয়ে প্রত্যেকটি গাড়ি আলাদাভাবে চালিয়ে ইম্ফলের আউটলেট অবধি নিয়ে যেতে হত। এখন থেকে গ্রাহকদের সুবিধার্থে, টিকেএম নতুন গাড়ির সড়ক পরিবহনের জন্য যে পাইলট প্রোজেক্ট শুরু করেছে, তার দ্বারা ফোর-কার ক্যারিয়ার ট্রাকে…
Read More
বন্ধন ব্যাংক ও ইন্ডিয়ান আর্মির মউ স্বাক্ষর

বন্ধন ব্যাংক ও ইন্ডিয়ান আর্মির মউ স্বাক্ষর

সেনাবাহিনীর সদস্যদের ব্যাংকিংয়ের সুবিধা প্রদানের জন্য বন্ধন ব্যাংক শৌর্য্য স্যালারি অ্যাকাউন্ট চালু করার লক্ষ্যে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে একটি মউ স্বাক্ষর করল বন্ধন ব্যাংক। নতুন দিল্লিতে লে. জেনারেল হর্ষ গুপ্তার উপস্থিতিতে মউ স্বাক্ষর হয়েছে ইন্ডিয়ান আর্মির লে. জেনারেল রবীন খোসলা এবং বন্ধন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও চন্দ্রশেখর ঘোষের মধ্যে।  ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত সকলেই বন্ধন ব্যাংক শৌর্য্য স্যালারি অ্যাকাউন্টের সুবিধা গ্রহণ করতে পারবেন। এই অ্যাকাউন্টের সুবিধাবলীর মধ্যে রয়েছে জিরো ব্যালেন্স ফেসিলিটি, ১ লক্ষ টাকার উপরে ব্যালেন্সের ক্ষেত্রে ৬% ইন্টারেস্ট, সকল এটিএম-এ আনলিমিটেড ফ্রি এটিএম লেনদেন, বার্ষিক চার্জ ছাড়াই শৌর্য্য ভিসা প্লাটিনাম ডেবিট কার্ড, আনলিমিটেড ফ্রি এনইএফটি/ আরটিজিএস/ আইএমপিএস/ ডিডি লেনদেন, অ্যাকাউন্ট…
Read More
নিসান ম্যাগনাইট পাওয়া যাবে প্রারম্ভিক মূল্যেই

নিসান ম্যাগনাইট পাওয়া যাবে প্রারম্ভিক মূল্যেই

২০টি গ্রেড লাইন-আপে ও ৩৬টিরও বেশি কম্বিনেশনে উপলব্ধ অল-নিউ নিসান ম্যাগনাইট বিশেষ প্রারম্ভিক মূল্যেই পাওয়া যাবে। পুণরায় ঘোষণা না করা পর্যন্ত এই মূল্য বজায় থাকবে। মেড ইন ইন্ডিয়া নিসান ম্যাগনাইট এসইউভি-র সেফটি ও সিকিউরিটি বিবেচনা করে এই গাড়ি ইতিমধ্যে আসিয়ান এনক্যাপ (ASEAN NCAP) থেকে ৪-স্টার রেটিং পেয়েছে। দ্রুত ডেলিভারি প্রদানের জন্য ম্যানুফ্যাকচারিং প্লান্টে ১০০০ জনেরও বেশি কর্মী নিয়োগের মাধ্যমে থার্ড শিফট চালু করে প্রোডাকশন ক্যাপাসিটি বৃদ্ধি করা হয়েছে। । টেক-স্যাভি ভারতীয় গ্রাহকরা তাদের পছন্দ অনুসারে নিসানের অপশনাল টেক-প্যাক বেছে নিতে পারেন, যার মধ্যে থাকবে ওয়্যারলেস চার্জার, ইনবিল্ট এয়ার পিউরিফায়ার, অ্যাম্বিয়েন্ট মুড লাইটিং, পাডল ল্যাম্পস ও হাই-এন্ড স্পিকার্স। গত ২ ডিসেম্বর…
Read More
রেন্টাল সার্ভিস প্লাটফর্ম – ‘হাউসিং এজ’

রেন্টাল সার্ভিস প্লাটফর্ম – ‘হাউসিং এজ’

ভাড়াটে ও ল্যান্ডলর্ডদের ব্যবহারের জন্য বিভিন্ন পরিষেবার ডিজিটাইজেশন করার ব্যাপারে সাহায্য করার জন্য এলারা টেকনোলজিসের মালিকানাধীন ভারতের অগ্রণী রিয়াল-এস্টেট পোর্টাল হাউসিং-ডট-কম লঞ্চ্‌ করেছে ‘হাউসিং এজ’ (Housing Edge)। এটি হল পূর্ণমাত্রায় রেন্টাল ও সেইসংক্রান্ত সার্ভিসের প্লাটফর্ম। এর মাধ্যমে মালিক ও ভাড়াটে উভয়পক্ষই এর সুবিধা ভোগ করতে পারবেন, যেমন অনলাইন রেন্ট পেমেন্ট, অনলাইন রেন্টাল এগ্রিমেন্ট, টেন্যান্ট ভেরিফিকেশন, প্যাকিং ও মুভিং, ফার্নিচার রেন্টাল, হোম ইন্টেরিয়র এবং হোম সার্ভিসেস। হাউসিং ডট কম বিভিন্ন ইন্ডাস্ট্রি-লিডিং ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে, যাতে গ্রাহকদের আরও ভাল পরিষেবা প্রদান করা সম্ভব হয়। হাউসিং এজ-এর পে-রেন্ট সার্ভিস পাওয়া যাচ্ছে অ্যান্ড্রয়েড, আইওএস এবং ওয়েবে, যা তুমুল সাড়া পেয়েছে। গত সাত মাসে…
Read More
মূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে মিকি মেটালসের আলোচনা

মূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে মিকি মেটালসের আলোচনা

পাওয়ার, মেটাল, স্টিল ও রিয়াল এস্টেট সেক্টরে অতিমারি জনিত কারণে মূল্যবৃদ্ধি বিষয়ে একটি প্যানেল ডিসকাসন অনুষ্ঠিত হল। এর আয়োজক ছিল মিকি মেটালস লিমিটেডের উদ্যোগ মিকি পাওয়ার প্লাস টিএমটি ৬০০ এসডি। এই আলোচনাসভার উদ্দেশ্য ছিল মূল্য নিয়ন্ত্রণের জন্য সম্ভাব্য সমাধান খুঁজে বের করা। সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্র থেকে আসা বিশেষজ্ঞ-বক্তাদের মধ্যে ছিলেন শিবম আস্থানা (প্রেসিডেন্ট, রুচি রিয়ালিটি), প্রদীপ চোপরা (চেয়ারম্যান, পিএস গ্রুপ) রাঘব রাজ কানোরিয়া (এমডি, ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেড) এবং মিকি মেটালস লিমিটেডের দুই ডিরেক্টর সাকেত আগরওয়াল ও সুমিত আগরওয়াল। প্যানেল ডিসকাসন চলাকালীন ইন্ডাস্ট্রি এক্সপার্টগণ সাম্প্রতিক মূল্যবৃদ্ধি এবং পাওয়ার, মেটাল, স্টিল ও রিয়াল এস্টেট সেক্টরে তার প্রভাব নিয়ে আলোচনা করেন। লকডাউন-পরবর্তী…
Read More
নিসান ও ডাটসুনের সব মডেলের মূল্যবৃদ্ধি

নিসান ও ডাটসুনের সব মডেলের মূল্যবৃদ্ধি

নিসান ইন্ডিয়া জানিয়েছে, সব নিসান ও ডাটসুন মডেলে ৫ শতাংশ অবধি দাম বাড়ানো হবে জানুয়ারি ২০২১ থেকে। নিসান মোটর ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রাকেশ শ্রীবাস্তব জানান, বাজারের বর্তমান পরিস্থিতিতে ও ব্যয়বৃদ্ধির কারণে তারা বাধ্য হয়েই সকল নিসান ও ডাটসুন মডেলের দাম জানুয়ারি ২০২১ থেকে বাড়াতে চলেছেন।  ডাটসুন রেডি-গো পাওয়া যাচ্ছে ০.৮লি ও ১.০লি ইঞ্জিন অপশনে এবং এমটি ও এএমটি ভেরিয়েন্টে। ডাটসুন গো পাওয়া যাচ্ছে এমটি ও সিভিটি অপশন্স-সহ ১.২লি ইঞ্জিন অপশনে। ডাটসুন গো+ পাওয়া যাচ্ছে ১.২লি ইঞ্জিন অপশনে, এমটি ও সিভিটি অপশন্স-সহ। নিসানের ক্ষেত্রে, নিসান কিকস পাওয়া যাচ্ছে ১.৫লি ন্যাচারালি অ্যাস্পিরেটেড ও ১.৩লি টার্বো পেট্রোল ইঞ্জিন অপশনে, এমটি ও…
Read More
করোনা ভাইরাসের বিরুদ্ধে ঘড়ির লড়াই

করোনা ভাইরাসের বিরুদ্ধে ঘড়ির লড়াই

কোভিড-১৯ অতিমারির মধ্যে সুস্থ ও নিরাপদ থাকার বার্তা দিতে এগিয়ে এসেছে ভারতের ১ নম্বর ডিটারজেন্ট পাউডার ঘড়ির প্রস্তুতকর্তা ও বিপণনকারী আরএসপিএল গ্রুপ। তারা শুরু করেছে ‘বচাওমেঁহিসমঝদারিহ্যায়’ ক্যাম্পেন। ঘড়ি ডিটারজেন্ট হল ভারতের প্রথম ব্র্যান্ড যারা প্যাকেজিংয়ের মাধ্যমে এরকম সচেতনতা সৃষ্টির উদ্যোগ নিয়েছে। এর লক্ষ্য হল ১০ কোটিরও বেশি ভারতীয় পরিবারে প্যাকেজিংয়ের মাধ্যমে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া ও সবসময় ফেস মাস্ক ব্যবহারের কথা স্মরণ করিয়ে দেওয়া। এই বার্তা ঘড়ি ডিটারজেন্টের প্যাকেটে লোগোর উপরে থাকবে। প্যাকেজিংয়ের বার্তা ছাড়াও ঘড়ি ডিটারজেন্ট তার বিশাল ডিস্ট্রিবিউশন চ্যানেল নেটওয়ার্ককেও এই অভিযানে সামিল করবে। একইসঙ্গে ঘড়ি একটি ডিজিটাল ফিল্মও উপস্থিত করেছে, যেখানে ফেস মাস্ক নিয়মিত ধুয়ে পরিষ্কার করার…
Read More
টাইপ ২ ডায়াবিটিসে গ্লেনমার্কের রেমোগ্লিফ্লোজিন

টাইপ ২ ডায়াবিটিসে গ্লেনমার্কের রেমোগ্লিফ্লোজিন

গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেড ভারতে লঞ্চ করল রেমোগ্লিফ্লোজিন এটাবোনেট ও ভিল্ডাগ্লিপ্টিন-এর একটি ফিক্সড ডোজ কম্বিনেশন (এফডিসি)। টাইপ ২ ডায়াবিটিস চিকিৎসায় এই এফডিসি ব্যবহৃত হয়। এই কম্বিনেশনে ফিক্সড ডোজ হিসেবে থাকছে রেমোগ্লিফ্লোজিন (১০০মিগ্রা) ও ভিল্ডাগ্লিপ্টিন (৫০মিগ্রা)। এটি দিনে দুইবার খেতে হবে। রেমো ভি ও রেমোজেন ভি – এই দুই ব্র্যান্ড নামে গ্লেনমার্ক ঔষধটি লঞ্চ করেছে।  রেমোগ্লিফ্লোজিন + ভিল্ডাগ্লিপ্টিন ফিক্সড ডোজ কম্বিনেশন লঞ্চের ব্যাপারে বিশ্বে গ্লেনমার্কই প্রথম কোম্পানি এবং ভারতেই তা প্রথম প্রয়োগ হচ্ছে। ডিসিজিআই থেকে গ্লেনমার্ক এই ঔষধ ম্যানুফ্যাকচারিং ও মার্কেটিংয়ের অনুমোদন পেয়েছে। এইধরণের ঔষধের ক্ষেত্রে অন্য ব্র্যান্ডের দৈনিক চিকিৎসা ব্যয় ৭৮ টাকা হলেও গ্লেনমার্কের ঔষধটি লঞ্চ হচ্ছে টাবলেট-প্রতি মাত্র ১৪ টাকায়,…
Read More