18
Jan
সম্প্রতি আয়োজিত এক ওয়েবিনারে বিশ্বের অগ্রণী হসপিটালিটি চেইন ‘ওয়ো হোটেলস অ্যান্ড হোমস’ চালু করল ‘ইকোয়াল পার্টনার পলিসি’। এই ওয়েবিনারের উদ্যোক্তা ছিলেন রীতেশ আগরওয়াল (ফাউন্ডার অ্যান্ড গ্রুপ সিইও, ওয়ো হোটেলস অ্যান্ড হোমস) ও রোহিত কাপুর (চিফ এক্সিকিউটিভ অফিসার, ওয়ো ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া)। ইকোয়াল পার্টনার পলিসি (ইপিপি) হল এমন একটি উদ্যোগ যা অ্যাসেট ওনার কমিউনিটির কাছে আস্থা ও স্বচ্ছতা বৃদ্ধির জন্য এক গাইডিং প্রিন্সিপল হিসেবে কাজ করবে। ইপিপি-র জন্য ওয়ো সাতটি গাইডলাইন স্থির করেছে – কমিউনিকেশন, রেসপেক্ট, অ্যাভাইলাবিলিটি, ট্রান্সপারেন্সি, রিকগনিশন, টেকনোলজি ও টুগেদারনেস। এগুলির দ্বারা কোম্পানি এমন এক সমন্বয়কারী ইকোসিস্টেম তৈরি করতে চায় তার ওনারদের জন্য, যার ফলে ব্যবসা বৃদ্ধিপ্রাপ্ত হয়।…
