04
Dec
‘ইমপ্যাক্ট ইন্ডিয়া: ১০০০-ডে চ্যালেঞ্জ’ শীর্ষক নোভো নরডিস্ক এডুকেশন ফাউন্ডেশনের দ্বিতীয় বার্ষিক রিপোর্ট থেকে জানা গেছে, কলকাতায় ডায়াবিটিস রয়েছে এরকম মানুষজনের গড় এইচবিএ১সি লেভেল সেপ্টেম্বরে ছিল ৭.৯৬%। একে গতবছরের তুলনায় কিছুটা উন্নত বলা যায়। কোনও রোগীর দীর্ঘমেয়াদী ব্লাড সুগার নিয়ন্ত্রণের সবথেকে ভাল সূচক হল এইচবিএ১সি লেভেল। ডায়াবিটিস নিয়ন্ত্রণের সবথেকে ভাল উপায় হল স্বাস্থ্যসম্মত আহার, নিয়মিত শারীরিক ব্যায়াম ও ডায়াবিটিস লেভেলের দিকে সর্বদা নজর রাখা। ইন্ডিয়া ডায়াবিটিস কেয়ার ইনডেক্স (আইডিসিআই)-এর সাম্প্রতিক তথ্যানুসারে জানা গেছে, ২০১৮ সাল থেকে কলকাতায় এইচবিএ১সি লেভেল ৮.২৪% থেকে হ্রাস পেয়ে ৭.৯৬% হয়েছে। আইডিসিআই হল নোভো নরডিস্ক এডুকেশন ফাউন্ডেশনের ‘ইমপ্যাক্ট ইন্ডিয়া: ১০০০-ডে চ্যালেঞ্জ’ কর্মসূচির একটি অঙ্গ। এর দ্বারা ভারতের…
