27
Sep
ভারতের বৃহত্তম বহুমুখী খাদ্য ও কৃষিপণ্যের কনগ্লোমারেট গোদরেজ অ্যাগ্রোভেট লিমিটেড, সম্প্রতি লঞ্চ করল ‘হ্যালো গোদরেজ’। এটি একটি বহুভাষিক কৃষি পরামর্শ হেল্পলাইন, যা ফোন কলের মাধ্যমে ফসলের সুরক্ষার জন্যে রিয়েল-টাইমে বিশেষজ্ঞের সমাধান জোগাবে। কৃষকরা দেশজুড়ে আটটি আঞ্চলিক ভাষায় এই পরিষেবার নাগাল পাবেন – হিন্দি, মারাঠি, কন্নড়, তেলুগু, তামিল, বাংলা, পাঞ্জাবি ও ইংরিজি। কোম্পানি চেষ্টা করছে কৃষকদের যখন দরকার তখনই জমিতে গিয়ে অথবা কলের মাধ্যমে তাঁদের পাশে থেকে এবং সহায়তা করে কৃষি উৎপাদন বাড়াতে। এই উদ্যোগ তারই অঙ্গ। এই উদ্যোগ সম্পর্কে বলরাম সিং যাদব, ম্যানেজিং ডিরেক্টর, গোদরেজ অ্যাগ্রোভেট লিমিটেড, বললেন “আমরা গোদরেজ অ্যাগ্রোভেটে যা যা করি সবকিছুর কেন্দ্রে আছে কৃষক পরিবারগুলোর উন্নতি ঘটানো।…
