30
May
দেশের দুইটি খ্যাতনামা চিকিৎসা প্রতিষ্ঠান, ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজ (সিএমসি) ভেলোর ও কেয়ার ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস (সিআইএইচএস) হায়দ্রাবাদ-এর সঙ্গে হাত মেলালো টাটা ট্রাস্টস ও টাটা গ্রুপ। তাদের উদ্দেশ্য, কোভিড-১৯ সংক্রান্ত চিকিৎসার ক্ষেত্রে পেশাদার চিকিৎসকদের দক্ষতার বৃদ্ধি ঘটানো। এটি কোভিড-১৯ মোকাবিলায় টাটা ট্রাস্টসের চতুর্থ উদ্যোগ। এই উদ্যোগের প্রেক্ষাপটে রয়েছে টাটা ট্রাস্টসের চেয়ারম্যান রতন এন টাটার এক সাম্প্রতিক বিবৃতি, যাতে তিনি বলেছিলেন, কোভিড-১৯ জনিত সঙ্কটের মোকাবিলায় দ্রুত সকল উৎসগুলিকে কাজে লাগাতে হবে, কারণ এটি মানবজাতির সামনে একটি কঠিন চ্যালেঞ্জ হিসেবে হাজির হয়েছে। নির্বাচিত হাসপাতালগুলিতে কর্মরত চিকিৎসকগণ এই ২২-ঘন্টার ফ্রি অনলাইন ট্রেনিং প্রোগ্রামে অংশ নেবেন । সিএমসি ভেলোর-এর পদ্ধতিতে থাকবে মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ…
