30
Aug
ভারতের একটি শীর্ষস্থানীয় কনজিউমার ড্যুরেবল ব্র্যান্ড এলজি ইলেকট্রনিক্স ‘লাইফস গুড স্কলারশিপ প্রোগ্রাম’ (Life’s Good Scholarship Program) চালু করল, যা সারা দেশজুড়ে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে একটি ফ্ল্যাগশিপ সিএসআর উদ্যোগ। নয়ডায় এলজির কর্পোরেট অফিসে এই প্রোগ্রামটি লঞ্চ করা হয়েছে, যেখানে এলজি ইলেক্ট্রনিক্সের এমডি গালগোটিয়াস ইউনিভার্সিটি, জয়পুরিয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এবং লয়েড ল কলেজ – এই তিনটি প্রতিষ্ঠানের স্কলারদের সম্মানিত করেছেন। ‘লাইফস গুড স্কলারশিপ প্রোগ্রাম’ যে কোনও শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত, যারা তাদের পূর্ববর্তী ক্লাসে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর লাভ করেছে। এটি প্রয়োজন ও মেধার ভিত্তিতে প্রদান করা হবে, যার মধ্যে ২৫ শতাংশ বৃত্তি যথাযোগ্য শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা…
