20
Jan
২২ জানুয়ারি উদ্বোধনের আগে রাম মন্দির সেজে উঠল হ্যাভেলস-এর আলোকমালায়। এবার গর্বের সঙ্গে উত্তর প্রদেশের অযোধ্যায় শ্রী রাম জন্মভূমি কমপ্লেক্সে শ্রী রাম মন্দিরকে আলো দিয়ে সাজালো হ্যাভেলস। এই অসাধারণ আলোকসজ্জা শ্রী রাম মন্দিরকে আলোকিত করার পাশাপাশি ভক্ত ও দর্শনার্থীদের জন্য ঐশ্বরিক পরিবেশ তৈরি করেছে। পবিত্র মন্দিরের নান্দনিক আবেদন বাড়াতে ও আধ্যাত্মিক পরিবেশ তৈরির জন্য হ্যাভেলস অত্যাধুনিক আলোক উপাদানের সরবরাহ, ইনস্টলেশন, পরীক্ষা এবং কমিশনিং-এর সব দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে পালন করছে। হ্যাভেলস ইন্ডিয়ার প্রেসিডেন্ট শ্রী পরাগ ভাটনাগর বলেছেন, “শ্রী রাম মন্দিরকে আলোকিত করার দায়িত্ব আমাদের দেওয়ায়, আমরা সম্মানিত এবং সৌভাগ্যবান বোধ করছি।" মন্দিরের কেন্দ্রস্থলে রয়েছে গর্ভগৃহ। স্থাপত্যের ভিন্নতা বোঝাতে হ্যাভেলস কাস্টমাইজড ফর্ম ফ্যাক্টর,…
