01
Dec
বৈচিত্র্যময় এবং অন্তর্ভুক্তিমূলক কর্মশক্তি গড়ে তোলার লাগাতার প্রচেষ্টার অঙ্গ হিসাবে আমাজন ইন্ডিয়া অরোরা কর্মসুচির ঘোষণা করেছে। এটি এমন একটি প্রোগ্রাম যা শিখন প্রতিবন্ধীদের অনন্য প্রতিভাকে কাজে লাগাতে এবং তাদের অর্থবহ, দীর্ঘমেয়াদি কর্মসংস্থান দেওয়ার জন্য পরিকল্পনা করা হয়েছে। পাইলট প্রকল্প হিসাবে তারা সোল'স আর্ক নামের একটি অলাভজনক সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে যারা অটিস্টিক এবং বৌদ্ধিক প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ পরিচালনা করে। এদের সঙ্গে অংশীদারিত্বে আমাজন, সংস্থার মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদে সংস্থার ডেলিভারি স্টেশনে এই জনগোষ্ঠীর যুবা প্রতিভাদের নিয়োগ করেছে। আমাদের ফুলফিলমেন্ট সেন্টার, সর্টেশন সেন্টার এবং ডেলিভারি স্টেশন গুলিতে এখন ৩৫ জনেরও বেশি এই ধরণের অ্যাসোসিয়েট কাজ করছেন। আমাজন ইন্ডিয়া…
