30
Oct
বিশ্বব্যাপী জনপ্রিয় আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল সংস্থা, ডঃ রেড্ডিস ল্যাবরেটরিজ লিমিটেড, আজ ডায়াবেটিস রোগীদের জন্য প্রথম ডাইরেক্ট-টু-কনজিউমার (ডিটুসি) ই-কমার্স ওয়েবসাইট 'সেলেভিডা ওয়েলনেস' চালু করার ঘোষণা করেছে। এটি ডঃ রেড্ডিস এর সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক সংস্থা, স্বাস ওয়েলনেস লিমিটেড দ্বারা পরিচালিত। 'সেলেভিডা ওয়েলনেস' টাইপ 2 ডায়াবেটিস এবং প্রাক-ডায়াবেটিক ব্যক্তিদের জন্য মধুমেহ যত্নের ওয়ান-স্টপ সমাধান হয়ে উঠার লক্ষ্য নির্ধারণ করেছে।ওয়েবসাইটটিতে সেলেভিডা রেঞ্জের পণ্যগুলির পাশাপাশি অন্যান্য তৃতীয় পক্ষের ব্র্যান্ডগুলির নানা পণ্য পাওয়া যাবে। এর মাধ্যমে ডায়াবেটিক বা মধুমেহ আক্রান্তরা এমন একটি পণ্য পোর্টফোলিও এক জায়গায় পেয়ে যাবেন, যা ডায়াবেটিক রোগীর প্রতিদিনের পুষ্টির প্রয়োজনীয়তার যত্ন নেয়। রোগীরা এখানে সকালের প্রাতঃরাশ থেকে শুরু করে, মধ্যাহ্নভোজন, রাতের খাবার, স্ন্যাকস,…
