19
Oct
সম্প্রতি অনুষ্ঠিত ইস্ট টেক ২০২৩ (ইটি ২০২৩) ইভেন্টে দুটি বিশেষ কাস্টমাইজড টয়োটা হাইলাক্স গাড়ি প্রদর্শন করেছে টয়োটা কির্লোস্কর মোটর (টিকেএম)।ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড আসাম সরকারের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। ইস্ট টেক ইভেন্টটি প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতার উপর গুরুত্ব দিয়ে অত্যাধুনিক দেশীয় প্রযুক্তির উন্নয়ন ও উত্পাদনের গুরুত্ব প্রচারের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এই বছরের ইস্ট টেক ইভেন্টে বিশেষ জোর দেওয়া হয়েছিল আধুনিকীকরণের জন্য সিনার্জি, রিসার্চ ডেভেলপমেন্ট ও ইনোভেশনের উপরে। ভারতীয় সেনাবাহিনী-সহ বিভিন্ন গ্রাহকদের ইউনিক মোবিলিটির প্রয়োজনীয়তা অনুধাবনের লক্ষ্যে এক্সটেন্সিভ মার্কেট সার্ভে করার পর টিকেএম বহুমুখী টয়োটা হাইলাক্সে বিশেষ কিছু পরিবর্তন করার জন্য একটি অথরাইজড এক্সটার্নাল ভেন্ডরের সঙ্গে সহযোগিতায় আবদ্ধ…
