Celebrity News

পথ দুর্ঘটনার কবলে আশিস বিদ্যার্থী ও তাঁর স্ত্রী

পথ দুর্ঘটনার কবলে আশিস বিদ্যার্থী ও তাঁর স্ত্রী

দুর্ঘটনার কবলে অভিনেতা আশিস বিদ্যার্থী। অভিনেতা গুয়াহাটি যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়েন বলে জানা গেছে। অভিনেতার সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী রূপালি বড়ুয়া।অভিনেতা নিজের গাড়িতে করেই গুয়াহাটি যাচ্ছিলেন। জানা গেছে, অভিনেতা ও তাঁর স্ত্রী, হাইওয়ে সংলগ্ন একটি রেস্তরাঁয় খেতে নামেন। উল্টো দিক থেকে একটি মোটার সাইকেল এসে ধাক্কা মারে দম্পতিকে। তাতেই রাস্তায় পড়ে যান দুজন। স্থানীয় লোকেরা এসে তাঁদের উদ্ধার করেন।গীতানগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে রূপালি ও আশিসকে হাসপাতালে নিয়ে যায়। বাইকআরোহীকেও নিয়ে যাওয়া হয় গুয়াহাটি মেডিকেল কলেজে। বাইকআরোহীও আহত বলে খবর। অভিনেতা সমাজমাধ্যমে জানান, তাঁদের আঘাত খুব একটা গুরুতর নয়। তাঁরা ঠিক আছেন, সুস্থ আছেন। আশিষের কথায়, ‘‘রূপালিকে বেশ…
Read More
রাজনীতির ময়দানের পাশাপাশি হঠাৎ কেন মন্দিরে মন্দিরে ঘুরছেন কঙ্গনা?

রাজনীতির ময়দানের পাশাপাশি হঠাৎ কেন মন্দিরে মন্দিরে ঘুরছেন কঙ্গনা?

বলিউড থেকে বেশ কিছুটা দূরত্ব বজায় রাখছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। বর্তমানে রাজনীতিতে যোগদান করেছেন তিনি, সেখানেই এখন বেশি সময়টা দিচ্ছেন কঙ্গনা।তবে বর্তমানে, আধাত্ম্যবাদে মন দিয়েছেন অভিনেত্রী। বিভিন্ন মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন কঙ্গনা।১২টি জ্যোতির্লিঙ্গ মন্দিরে পৌঁছলেন তিনি। বর্তমানে কঙ্গনা রানাউত মান্ডি কেন্দ্রের সাংসদ। ১২ জ্যোতির্লিঙ্গ মন্দিরে পৌঁছে কঙ্গনা জানান, তাঁর এই সফর শুরু হয়েছিল ১ দশক আগে। কঙ্গনা মনের কথা উজাড় করে লেখেন, 'মহাদেবের কৃপায় এবং আমার পূর্বপুরুষদের পুণ্যের জন্য আমার ১২ জ্যোতির্লিঙ্গ দর্শন পূর্ণ হল।' কঙ্গনা লেখেন, প্রথমদিকে খুব কাকতালীয়ভাবেই আমি দর্শন করা শুরু করেছিলাম। কিন্তু পরের দিকে এই সমস্ত দর্শন আমি খুব পরিকল্পনা করেই করি। আমার শেষ গন্তব্য ছিল,…
Read More
বিজয় হজারেতে আরও এক ম্যাচ খেলবেন বিরাট কোহলি

বিজয় হজারেতে আরও এক ম্যাচ খেলবেন বিরাট কোহলি

দক্ষিণ আফ্রিকা সিরিজ়ের পর বিজয় হজারে ট্রফির প্রথম দুই ম্যাচ খেলেছেন তিনি। তার পর বিরতি নিয়েছেন কোহলি। তবে এই প্রতিযোগিতায় অন্তত আরও একটি ম্যাচ খেলতে দেখা যাবে তাঁকে। নিউ জ়িল্যান্ড সিরিজ়ের প্রস্তুতি সেই ম্যাচেই সারতে চান কোহলি। জানা গিয়েছে, ৬ জানুয়ারি রেলওয়েজ়ের বিরুদ্ধে দিল্লির জার্সি গায়ে আরও এক বার নামতে দেখা যাবে কোহলিকে। টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নেওয়ার পর এখন ভারতের হয়ে শুধু এক দিনের ক্রিকেট খেলেন কোহলি। তাঁর লক্ষ্য ২০২৭ সালের বিশ্বকাপ খেলা। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড নির্দেশ দিয়েছে, বিশ্বকাপের দলে থাকতে হলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। সেই নির্দেশ মেনেই বিজয় হজারেতে নেমেছিলেন কোহলি। বোর্ড অবশ্য তাঁকে ছাড়ও…
Read More
লগ্নজিতা নাকি নির্বাচনে প্রার্থী হচ্ছেন! সত্যিই কি তাই?

লগ্নজিতা নাকি নির্বাচনে প্রার্থী হচ্ছেন! সত্যিই কি তাই?

‘জাগো মা নয়, সেকুলার গান গাও…’, পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে অনুষ্ঠান করতে গিয়ে ঠিক এই কথাই শুনেছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী লগ্নজিতা। তাঁর অভিযোগ, ‘জাগো মা’ গান গাইতে গেলে তাঁকে স্টেজে উঠে বাধা দেয় তৃণমূল নেতার ছেলে। অভিযুক্ত মেহেবুব মণ্ডলকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাপানউতোরও চলছে। সিনেপাড়াতেও সুর চড়াচ্ছেন কলাকুশলীরা। এই ঘটনার পর থেকেই বার বারই খবরের শিরোনামে উঠে আসছেন লগ্নজিতা। আর ঠিক এরই মাঝে বিনোদন দুনিয়ায় নতুন গুঞ্জন, লগ্নজিতা নাকি নির্বাচনে প্রার্থী হচ্ছেন! সত্যিই কি তাই? লগ্নজিতা জানান, ”আমি আগেই বলেছিলাম, ওই ঘটনার পর থেকে আমি ভবিষ্যতে যেখানেই অনুষ্ঠান করব, সেখানেই গাইব জাগো মা গানটি। এটাই আমার…
Read More
ফরিদপুরে জেমসের কনসার্টে হামলা, কী বলছেন পশ্চিমবঙ্গের শিল্পীরা?

ফরিদপুরে জেমসের কনসার্টে হামলা, কী বলছেন পশ্চিমবঙ্গের শিল্পীরা?

বাংলাদেশে চলমান অস্থিরতার আবহে আবারও প্রশ্নের মুখে পড়েছে সাংস্কৃতিক পরিসরের নিরাপত্তা। ফরিদপুরে জনপ্রিয় রকশিল্পী নগর বাউল জেমসের কনসার্টে ভাঙচুর ও ইটবৃষ্টির ঘটনার জেরে অনুষ্ঠান বাতিল হওয়ার পর এবার প্রতিক্রিয়া জানালেন পশ্চিমবঙ্গের একাধিক শিল্পী। শিল্পীদের মতে, এই ঘটনা শুধু একটি কনসার্ট বানচাল হওয়া নয়, বরং বাংলার শিল্প ও শিল্পীদের উপর চলমান আক্রমণেরই প্রতিফলন। এই ঘটনার পর পশ্চিমবঙ্গের শিল্পীমহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সোচ্চার হয়েছেন জোজো, রাঘব, সিধুরাও। ২৬ ডিসেম্বর রাতে ফরিদপুর জেলা স্কুলের ১৮৫তম বার্ষিকী অনুষ্ঠানে নগর বাউল জেমসের মঞ্চে ওঠার কথা ছিল। কিন্তু অনুষ্ঠান শুরুর ঠিক আগেই ‘বহিরাগত’ বলে চিহ্নিত একদল জনতা জোর করে অনুষ্ঠানস্থলে ঢোকার চেষ্টা করে এবং মঞ্চ…
Read More
প্রথম মারামারির দৃশ্যে স্বস্তিকা!

প্রথম মারামারির দৃশ্যে স্বস্তিকা!

নায়িকা অ্যাকশন দৃশ্যে। বাংলা ছবিতে এই দৃশ্য জলভাত। কিন্তু ধারাবাহিকে? ইদানীং কালের কয়েকটি ধারাবাহিক বলছে, এখানেও এখন নায়িকারা এই ধরনের দৃশ্যে অভিনয় করছেন। সৌজন্যে প্রযোজক-পরিচালক স্নেহাশিস চক্রবর্তী। তাঁর একের পর এক ধারাবাহিকে সেই ধারাবাহিকতা দেখা যাচ্ছে। ‘গীতা এলএলবি’, ‘জগদ্ধাত্রী’, ‘পরশুরাম আজকের নায়ক’। এ বার সেই তালিকায় ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ও। স্নেহাশিসের হাত ধরে অভিনয়জীবনে প্রথম অ্যাকশন দৃশ্যে অভিনয় করলেন স্বস্তিকা দত্ত। প্রসঙ্গ তুলতেই স্নেহাশিস বললেন, “গত পরশু রাতে শুটিং করলাম আমরা। বিদ্যা বিয়েবাড়িতে যাচ্ছেন। পথে দুষ্কৃতী হামলা। অসহায় ভাবে মুখ বুজে সহ্য না করে সে হাতের কাছে যা পেয়েছে তা-ই দিয়ে মেরেছে গুন্ডাদের।” এই দৃশ্য আগামী পর্বে দেখানো হবে। ধারাবাহিকের ট্রেলারেই…
Read More
পদ্মশিবির ছেড়ে তৃণমূলে যোগ দিলেন পার্নো

পদ্মশিবির ছেড়ে তৃণমূলে যোগ দিলেন পার্নো

নতুন বছরে ‘ফুল’ বদলালেন পার্নো মিত্র! ছ’বছর পদ্মফুলে থাকার পরে ২০২৫-এর শেষে তিনি ‘ঘাসফুল’-এ। শিবির বদলেই অভিনেত্রী-রাজনীতিবিদের দাবি, “মানুষমাত্রেই ভুল করে। সেই ভুল সংশোধনের সময় এসে গিয়েছে। তৃণমূল কংগ্রেসে যোগদান করে নিজেকে ধন্য মনে করছি।” শুক্রবার সকালেই শোনা যায়, বিরোধী শিবির ছেড়ে শাসকদলে যোগ দিচ্ছেন পার্নো। নামপ্রকাশে অনিচ্ছুক শাসকদলের ঘনিষ্ঠ এক রাজনীতিবিদ খবরের সত্যতায় সিলমোহর দিয়েছিলেন। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে শুক্রবার বেলা সাড়ে বারোটা নাগাদ তৃণমূল ভবনে আনুষ্ঠানিক ভাবে যোগ দেন অভিনেত্রী। কেন বিধানসভা নির্বাচনের আগে দলবদলের সিদ্ধান্ত নিলেন পার্নো? সবিস্তার জানতে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল তাঁর সঙ্গে। ব্যস্ত অভিনেত্রীর ফোন তখন বেজে গিয়েছে। যোগদানের পরে সংবাদমাধ্যমের সামনে নিজের বক্তব্য…
Read More
শীতের উৎসবের সাজে প্রিয়াঙ্কা

শীতের উৎসবের সাজে প্রিয়াঙ্কা

আলমারিবন্দি শীতের পোশাক আলো দেখতে শুরু করেছে। বড়দিন থেকে বর্ষপূর্তি, নতুন বছরের শুরু— একটানা নানাবিধ উপলক্ষে একের পর এক পার্টির নিমন্ত্রণ। আপনি পোশাকও কিনবেন, পুরনো পোশাক দিয়ে লেয়ারিংও করবেন। হয়তো রংও স্থির করে ফেলেছেন। কিন্তু নতুন কোনও রাস্তা খোঁজার চেষ্টা করছেন। আনন্দবাজার ডট কম-এর জন্য পোশাকশিল্পী অভিষেক দত্ত নিজের তৈরি নানা জিনিসে সাজালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে। এ বারের শীতে কত রকমের রং সাজে ব্যবহৃত হতে পারে, তারই ঝলক দিতে চাইলেন অভিষেক। শীত পড়লেই গাঢ় রঙের প্রতিপত্তি বাড়ে। যে দিকেই তাকান, হয় কালো, নয়তো বাদামি বা মেরুন। কিন্তু ফ্যাশনদুনিয়ায় পরীক্ষার শেষ নেই। বিদেশের একাধিক ফ্যাশন উইকে এ বার নিয়ন রং এবং…
Read More
শীঘ্রই বিয়ে করছেন তান্যা মিত্তল!

শীঘ্রই বিয়ে করছেন তান্যা মিত্তল!

বিলাসবহুল জীবনযাপনের ফিরিস্তি দিয়ে রাতারাতি জনপ্রিয় হয়েছেন তান্যা মিত্তল। তাঁর চারপাশে নাকি সবসময় দেড়শো দেহরক্ষী ঘোরেন। বিশেষ ধরনের মিষ্টি খেতে প্রায়ই নাকি উড়ে যান দুবাই। ‘বিগ বস্‌’-এর ঘরে থাকতে কেমন জীবনসঙ্গী পছন্দ, তা নিয়েও কথা বলেছিলেন নেটপ্রভাবী। জীবনসঙ্গী কি ঠিক করা হয়ে গিয়েছে তান্যার? কারণ শোনা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারিতেই নাকি বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। এমনই একটি পোস্ট ছড়িয়েছে সমাজমাধ্যমে। আধ্যাত্মিক বিষয় নিয়ে সমাজমাধ্যমে কথা বলেন তান্যা। সম্প্রতি আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। বিয়ের আগে আশীর্বাদ নিতেই কি সেখানে গিয়েছিলেন তান্যা? সেই প্রশ্নও উঠেছে। সোমবার এমনই একটি পোস্ট ছড়িয়ে যায় সমাজমাধ্যমে। সেখানে পাত্রকে নিয়ে জল্পনা শুরু হয়ে…
Read More
পরমব্রতর ছেলের অন্নপ্রাশনে হাজির মমতা বন্দ্যোপাধ্যায়

পরমব্রতর ছেলের অন্নপ্রাশনে হাজির মমতা বন্দ্যোপাধ্যায়

পরম ও পিয়ার ছেলে নিষাদের অন্নপ্রাশনে হাজির ছিলেন টলিউডের একঝাঁক তারকারা। ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মুনমুন সেন, জুন মালিয়া, সৃজিত মুখোপাধ্যায়, কোয়েল মল্লিক, শুভশ্রী, রাইমা সেন, অনুষা বিশ্বনাথন, পার্ণো মিত্রর মতো তারকারা। এই অনুষ্ঠানে এসেছিলেন অরূপ বিশ্বাস, পার্থ ভৌমিক, অনন্যা বন্দ্যোপাধ্যায় ও শতরূপ ঘোষের মতো ব্যক্তিত্বরাও। সোমবার সকাল থেকেই টলিক্লাব জমজমাট। উপলক্ষ, পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর ছেলে নিষাদের অন্নপ্রাশন। সোমবার সেই অনুষ্ঠানে হাজির হয়েছিল প্রায় গোটা টলিউড। সেই অনুষ্ঠানকে আরও বিশেষ করে তুলল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি। ছোট্ট নিষাদকে আদর ও আশীর্বাদে ভরিয়ে বিশ্ববাংলার একটি বিশেষ উপহারও দিলেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আপ্লুত পরম ও পিয়া। এদিন পরম ও পিয়ার…
Read More