Celebrity News

দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দীপিকা-রণবীর, ২ বছরে পা দিল ‘বেবি দুয়া’

দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দীপিকা-রণবীর, ২ বছরে পা দিল ‘বেবি দুয়া’

দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছেন দীপিকা পাড়ুোকন ও রণবীর সিংহ। এর মধ্যেই দেখতে দেখতে দুয়া পাড়ুকোন সিংহের হয়ে গেল দু’বছর বয়স। বাবা-মায়ের মধ্যমণি সে। কন্যার জন্মদিনের একগুচ্ছ মুহূর্ত ভাগ করে নিলেন তারকাদম্পতি। সাদা রঙের লেসের তৈরি প্যান্ট ও ক্রপ টপ, মুখ প্রসাধনহীন। এমন বেশে দেখা গিয়েছে দীপিকাকে। তাঁরও মাতৃত্বের দু’বছর পূর্ণ হল ৮ সেপ্টেম্বর। দীপিকার স্ফীতোদরও প্রকাশ্যে এল মঙ্গলবার। আসন্ন সন্তানও তাঁদের ভাগ করা ছবিতে জায়গা করে নিল। রণবীরের পরনেও ছিল সাদা রঙের প্যান্ট ও লিনেন শার্ট। আর ছোট্ট দুয়ার পরনেও সাদা রঙের ফ্রিল দেওয়া টপ ও প্যান্ট। মাথায় ফিতে দিয়ে বাঁধা ঝুঁটি। বাবা-মায়ের সঙ্গে হাসির ফোয়ারা তার মুখেও। একটি…
Read More
‘খেলনা বিমান’ বলেছিলেন! নোরা ফতেহীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা করল বিমান সংস্থা

‘খেলনা বিমান’ বলেছিলেন! নোরা ফতেহীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা করল বিমান সংস্থা

বিমান নিয়ে সমাজমাধ্যমে মন্তব্য করে আইনি জটিলতায় জড়ালেন নোরা ফতেহী। অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটি টাকার দেওয়ানি মানহানির মামলা করেছে একটি বিমান সংস্থা। গাঁধীনগরের আদালতে দায়ের করা ওই মামলায় সংস্থাটির অভিযোগ, তাদের চার্টার্ড বিমান নিয়ে নোরার করা মন্তব্যে সংস্থার সুনাম এবং ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে। পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, ‘ডিউন্‌স অ্যাভিয়েশন’ নামে ওই সংস্থার অভিযোগ, গত বছর ডিসেম্বর মাসে মুম্বই থেকে জয়পুর যাওয়ার সময় তাদের একটি বিমানে সফর করেছিলেন নোরা। সেই বিমানের ভিতরের বেশ কিছু ভিডিয়ো নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী। সেখানেই বিমানটিকে নিয়ে কিছু মন্তব্য করেছিলেন তিনি। সংস্থাটির দাবি, ভিডিয়োয় বিমানটিকে ‘মিনিয়েচার’, ‘টয়’ এবং ‘লেগো এয়ারপ্লেন’-এর মতো শব্দে উল্লেখ করেছিলেন নোরা।…
Read More
অলীর সঙ্গে বিচ্ছেদের খবর কি সত্যি? ‘শান্ত হোন দাদা’, জল্পনায় সাফ জবাব জেসমিনের

অলীর সঙ্গে বিচ্ছেদের খবর কি সত্যি? ‘শান্ত হোন দাদা’, জল্পনায় সাফ জবাব জেসমিনের

প্রেম ভেঙেছে অলী গোনী ও জেসমিন ভসীনের? দিনকয়েক ধরে এমনই জল্পনা সমাজমাধ্যমে। অবশেষে এই নিয়ে মুখ খুললেন টেলিভিশন অভিনেত্রী। নিজের প্রথম ট্যাটু নিয়ে একটি আবেগঘন পোস্ট করার পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হয়েছিল সমাজমাধ্যমে। পরে অবশ্য সেই পোস্টটি মুছে দেন অভিনেত্রী। সম্প্রতি হাতে ‘আই অ্যাম এনাফ’ কথাটি ট্যাটু করান জৈস্মিন। যার বাংলা অর্থ দাঁড়ায় ‘আমি যথেষ্ট’। সেই অভিজ্ঞতা এবং নিজের প্রতি ভালবাসার যাত্রা নিয়ে একটি দীর্ঘ ব্যক্তিগত পোস্টও করেছিলেন তিনি। কিন্তু সেই পোস্টকে কেন্দ্র করেই জেসমিন এবং অলীর সম্পর্কে সমস্যা তৈরি হয়েছে বলে জল্পনা ছড়িয়ে পড়ে। এ বার সেই সমস্ত জল্পনার জবাব দিলেন অভিনেত্রী। রবিবার, ৬ সেপ্টেম্বর…
Read More
‘বড় বাজেটের পুরুষকেন্দ্রিক ছবি ব্যর্থ হলে সমস্যা নেই, নারীদের ক্ষেত্রে অন্য মাপকাঠি’! কেন বললেন তাপসী?

‘বড় বাজেটের পুরুষকেন্দ্রিক ছবি ব্যর্থ হলে সমস্যা নেই, নারীদের ক্ষেত্রে অন্য মাপকাঠি’! কেন বললেন তাপসী?

তাপসী পন্নু এখন তাঁর নতুন ছবি ‘গান্ধারী’র প্রচারে ব্যস্ত। এই ছবির প্রচারের মাঝেই নারীকেন্দ্রিক ছবির ব্যর্থতা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। বিশেষ করে কোনও বড় বাজেটের মহিলাপ্রধান ছবি ব্যর্থ হলে, তার প্রভাব কী ভাবে অন্য ছবিগুলির উপর পড়ে, সে কথাও জানিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে তাপসী জানান, আলিয়া ভট্ট অভিনীত ‘আলফা’ ছবির ব্যর্থতার প্রভাব তাঁর নিজের ছবির ক্ষেত্রেও পড়েছে। তাপসী জানান, নারীকেন্দ্রিক ছবির ক্ষেত্রে দর্শক এবং বিনিয়োগকারীদের প্রত্যাশা অনেক বেশি থাকে। কোনও ছবিতে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করা হলে সেটি প্রায় নিখুঁত হতে হবে, এমনটাই ধরে নেওয়া হয়। তাপসী বলেন, ‘‘আমি একটা বিষয় লক্ষ করেছি। ইদানীং অনেকেই আমাকে এটা নিয়ে প্রশ্ন করছেন।…
Read More
নিতম্বে চোট পেয়ে টানা ছুটিতে স্ত্রী! রশ্মিকাকে নিজের কাছে পেয়ে কী প্রতিক্রিয়া বিজয় দেবরকোন্ডার?

নিতম্বে চোট পেয়ে টানা ছুটিতে স্ত্রী! রশ্মিকাকে নিজের কাছে পেয়ে কী প্রতিক্রিয়া বিজয় দেবরকোন্ডার?

জুলাই মাসে একটি ছবির লড়াইয়ের দৃশ্যের শুটিং করার সময়ে নিতম্বে আঘাত পেয়েছিলেন রশ্মিকা মন্দানা। এত দিন বাড়িতেই বিশ্রামে ছিলেন তিনি। এখন অনেকটাই সুস্থ। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের স্বাস্থ্যের খবর জানিয়েছেন অভিনেত্রী। চিকিৎসকেরা আরও কয়েক সপ্তাহ পরে কাজ শুরুর পরামর্শ দিয়েছেন। কিন্তু দ্রুত সেটে ফিরছেন রশ্মিকা। রশ্মিকার আগামী ছবি ‘রণবালী’ মুক্তি পাবে শীঘ্রই। আর মাত্র কয়েকটি দিনের শুটিং বাকি রয়েছে। তবে বিশ্রামের এই সময়ে স্বামী বিজয় দেবরকোন্ডার সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন বলে জানান অভিনেত্রী। চিকিৎসকদের পরামর্শের তোয়াক্কা না করেই হায়দরাবাদে ‘রণবালী’র সেটে ফিরছেন রশ্মিকা। ছবিটির মুক্তির দিন এগিয়ে আসছে এবং আর মাত্র ১০ দিনের কাজ বাকি। এর পরে আরও দুটি…
Read More
জ়ুবিনের মৃত্যুর এক বছর পার! শিল্পীর স্মৃতিতে বিশেষ আয়োজন স্ত্রী গরিমা ও অনুরাগীদের, কী অনুষ্ঠান হবে?

জ়ুবিনের মৃত্যুর এক বছর পার! শিল্পীর স্মৃতিতে বিশেষ আয়োজন স্ত্রী গরিমা ও অনুরাগীদের, কী অনুষ্ঠান হবে?

কণ্ঠ থামলেও সুর থামে না। অসমের মানুষের মনে জ়ুবিন গার্গের সেই সুরই এখনও বয়ে চলেছে। গায়কের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাই শুধু স্মরণসভা নয়, গান, সংস্কৃতি, প্রার্থনা এবং নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রিয় শিল্পীকে ফিরে দেখার আয়োজন করছে অসম। জ়ুবিনের মৃত্যুর পরে তাঁর স্মৃতির উদ্দেশে যে সৌধ তৈরি করা হয় সেখানেই হবে অনুষ্ঠান। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ‘জ়ুবিন ক্ষেত্র’-তে শুরু হবে তিন দিনের বিশেষ অনুষ্ঠান। গায়কের স্ত্রী গরিমা শইকীয়া গার্গের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অসমের বিভিন্ন প্রান্ত থেকে অনুরাগীদের যোগ দেওয়ার কথা। ১৭ সেপ্টেম্বর পালন করা হবে ‘জ়ুবিন দিবস’। ওই দিন প্রয়াত শিল্পীর স্মৃতিতে প্রার্থনার পাশাপাশি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। তিন দিনের অনুষ্ঠানে…
Read More
খাবার, কম্বল নিয়ে নেপালে সোনু সুদ! আগামী কয়েক মাস ত্রাণসামগ্রী নিয়ে পাশে থাকার বার্তা দিলেন অভিনেতা

খাবার, কম্বল নিয়ে নেপালে সোনু সুদ! আগামী কয়েক মাস ত্রাণসামগ্রী নিয়ে পাশে থাকার বার্তা দিলেন অভিনেতা

হড়পা বানে বিধ্বস্ত নেপালের পাশে আছেন, প্রথম থেকেই বার্তা দিয়েছিলেন সোনু সুদ। কথামতোই নেপালে পৌঁছেও গিয়েছেন তিনি। সোনুর দল ত্রাণের কাজে নেমে পড়েছে। সোনু সুদ জানিয়েছেন, তাঁর ‘সুদ চ্যারিটি ফাউন্ডেশন’ ভারত থেকে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী নিয়ে নেপালে পৌঁছেছে। আগামী কয়েক মাসও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার পরিকল্পনা রয়েছে তাঁদের। সোনু বলেন, “আমরা বন্যায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে এসেছি। ভারত থেকে অনেক প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসেছি। যাঁদের প্রয়োজন, তাঁদের পাশে থাকাই আমাদের লক্ষ্য। তাঁদের জীবন আবার স্বাভাবিক ছন্দে ফেরানোর চেষ্টা করব।” ত্রাণের মধ্যে রয়েছে কম্বল ও খাবারসামগ্রী। পাশাপাশি আর কী কী প্রয়োজন, তা-ও জানার চেষ্টা করছে তাঁর দল। অভিনেতা বলেন, “আমার মনে হয়,…
Read More
স্বামীর ‘প্রভাব ও ক্ষমতা’য় মানসিক চাপের শিকার! স্ত্রী ঈশার বিস্ফোরক মন্তব্যের পরেই বিচ্ছেদ ঘোষণা বাদশার

স্বামীর ‘প্রভাব ও ক্ষমতা’য় মানসিক চাপের শিকার! স্ত্রী ঈশার বিস্ফোরক মন্তব্যের পরেই বিচ্ছেদ ঘোষণা বাদশার

বেশ কিছু দিন ধরেই ব্যক্তিগত জীবনের কারণে আলোচনায় র‌্যাপার-গায়ক বাদশা। চলতি বছরের মার্চে পঞ্জাবি অভিনেত্রী ঈশা রিখীর সঙ্গে তাঁর বিয়ের খবর প্রকাশ্যে আসে। সোমবারই তাঁরা বিচ্ছেদ ঘোষণা করলেন। এর আগে বিয়ের বেশ কিছু ছবি এবং ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়লেও, বাদশা এত দিন বিষয়টি নিয়ে প্রকাশ্যে তেমন কিছু বলেননি। অন্য দিকে, ঈশা আগেই তাঁদের সম্পর্ক এবং বিয়ের কথা নিশ্চিত করেছিলেন। বিয়ের খবর প্রকাশ্যে আসার কয়েক মাসের মধ্যেই সোমবার সন্ধ্যায় বাদশা নিজেই জানিয়ে দিলেন, ঈশার সঙ্গে তাঁর পথ আলাদা হয়ে গিয়েছে। সমাজমাধ্যমে একটি বিবৃতি দিয়ে র‌্যাপার জানান, তাঁরা দু’জনে পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে অনুরাগী এবং সংবাদমাধ্যমের কাছে তাঁদের…
Read More
দীপিকার সংলাপে ‘মুগ্ধ’ অ্যাকাডেমি! আন্তর্জাতিক মঞ্চে ‘ইয়ে জওয়ানী হ্যায় দিওয়ানী’ ছবির বিশেষ মুহূর্ত

দীপিকার সংলাপে ‘মুগ্ধ’ অ্যাকাডেমি! আন্তর্জাতিক মঞ্চে ‘ইয়ে জওয়ানী হ্যায় দিওয়ানী’ ছবির বিশেষ মুহূর্ত

দীপিকা পাড়ুকোনের জনপ্রিয় চরিত্র নৈনা তলওয়ারকে এ বার জায়গা করে নিল অ্যাকাডেমি পুরস্কার সংস্থার ইনস্টাগ্রামে। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইয়ে জওয়ানী হ্যায় দিওয়ানী’ ছবির একটি দৃশ্য নিজেদের সমাজমাধ্যমের পাতায় প্রকাশ করেছে তারা। ছবিটি পরিচালনা করেছিলেন অয়ন মুখোপাধ্যায়। ছবির একটি তাৎপর্যপূর্ণ দৃশ্য ভাগ করে নিয়েছে তারা। অ্যাকাডেমির প্রকাশ করা দৃশ্যটির সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে, “নৈনার কাছ থেকে মনে রাখার মতো একটি কথা, ‘চোখের সামনে যেটা রয়েছে, সেটাকেই উপভোগ করো।” দৃশ্যটিতে দেখা গিয়েছিল, অদিতির (কল্কি কেকলাঁ অভিনীত চরিত্র) বিয়ের ঠিক আগে উদয়পুরে সূর্যাস্তের সময় নৈনা এবং বানি একসঙ্গে গল্প করছে। বানির চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর কপূর। বানি চরিত্রটি এক জায়গায় থাকতে পছন্দ করে…
Read More
১১ কেজি ওজন বেড়েছে, সন্তানের অপেক্ষায় সমান্থা! মাতৃত্ব উপভোগ করছেন?

১১ কেজি ওজন বেড়েছে, সন্তানের অপেক্ষায় সমান্থা! মাতৃত্ব উপভোগ করছেন?

অন্তঃসত্ত্বা হওয়ার সময়টা উপভোগ করছেন তেলুগু অভিনেত্রী সমান্থা রুথ প্রভু। সম্প্রতি ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ পর্বে অনুরাগীদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী। পাশাপাশি, অনুরাগীদের মাতৃত্বের বিভিন্ন অভিজ্ঞতাও শুনেছেন তিনি। এক অনুরাগী লিখেছিলেন, তাঁর ওজন বাড়ছে। উত্তরে নিজের একটি ছবি দিয়ে সমান্থা লিখেছেন, “আমিও বুঝতে পারছি। ইতিমধ্যেই ১১ কেজি বেড়ে গিয়েছে।” আর এক অনুরাগী সমান্থার সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে লিখেছেন, এই সময়ে মেজাজ কেমন থাকে। তিনি লিখেছেন, “অনেক সময়ে একটা কথা বলা শুরু করি, কিন্তু শেষ পর্যন্ত কী বলতে চাইছি, নিজেই বুঝতে পারি না।” উত্তরে অভিনেত্রী লিখেছেন, তিনিও এই অবস্থাগুলি বুঝছেন। তাই আর সন্তানের আগমনের অপেক্ষা করতে পারছেন না।…
Read More