08
Mar
সন্ন্যাসিনীর বেশে নায়িকা তামান্না ভাটিয়া । তার কপালজুড়ে তিলক কাটা, কাঁধে ঝোলা ও হাতে ডমরু। প্রেম, সাধারণ জীবনযাপন সব বিসর্জন দিয়ে অভিনেত্রী মনে হয় এবার সন্ন্যাসের পথে। তামান্নার ছবি দেখলে এমনঈই ভাবনা মাথায় উঁকি দিতে পারে দর্শকদের । আসলে রিল লাইফের জন্যই সাজসজ্জা তামান্না ভাটিয়ার। শিবভক্ত চরিত্রে অভিনয়ের জন্যই অভিনেত্রী এমন অবতার ধারণ করেছেন । যে সিনেমার জন্য তাঁর এই অবতার তার নাম ‘ওডেলা ২’। দক্ষিণের এই ছবিতে একজন শিবভক্ত ‘আরাধ্যার’ ভূমিকায় অভিনয় দিতে চলেছেন তিনি। আর সেই জন্যই শিবরাত্রির শুভক্ষণে এই পোস্টার প্রকাশ্যে নিয়ে এলেন তিনি। তামান্না ভাটিয়া ‘ওডেলা ২’তে নিজের লুক শেয়ার করে লিখেছেন, শিবরাত্রির এই শুভদিনে ছবির…
