15
Jan
বিমান ছাড়তে দেরি হওয়ায় বেশ কয়েক ঘণ্টা বিমানবন্দরে আটকে রইলেন অভিনেত্রী রাধিকা আপ্তে। কিন্তু অভিনেত্রীর দাবি, তাকে সহ একদল যাত্রীকে একপ্রকার আটকে রাখা হয়েছিল এরোব্রিজের মধ্যে। এই ঘটনা ইনস্টাগ্রামে শেয়ার করলেও তিনি কোন এয়ারলাইন্সের বিমানে বা কোথায় এই প্রকার হয়রানির স্বীকার হয়েছিলেন তা উল্লেখ করেননি রাধিকা। তবে তিনি লিখেছেন বিমান ছাড়তে দেরি হচ্ছিল। কিন্তু তিনি দাবি করেন বিমান পরিবহন সংস্থা যাত্রীদের এরোব্রিজের মধ্যেই আটকে রাখেন। টয়লেটে পর্যন্ত যেতে দেন নি। রাধিকা লিখেছেন, সকাল সাড়ে আটটায় তার উড়ান ছিল। কিন্তু ১০টা ৫০ বেজে গেলেও তিনি বিমানে উঠতে পারিনি। কিন্তু বিমান সংস্থা যাত্রীদের এরোব্রিজের মধ্যে একপ্রকার বন্দি করে রেখছে। যাত্রীদের মধ্যে শিশু…
