06
Apr
তিনি বাংলার আবেগ, মহানায়িকা হিসেবে আজও প্রতিটি মানুষের চিলেকোঠায় বিরাজমান তিনি। তবে বেঁচে থাকলে এবারে ৯১ বছরে পা রাখতেন সুচিত্রা সেন । বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তির জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি রইল টিম পূর্বউত্তরের তরফ থেকে। চলুন তাহলে এই কিংবদন্তির জন্মদিন উপলক্ষে আমরা একটু অতীতে ফিরে যাই। তবে প্রথমেই বলি সুচিত্রা কিন্তু আগে সুচিত্রা সেন ছিলেন না। ১৯৫১ সালে পরিচালক সুকুমার রায় যখন এই অভিনেত্রীকে সবার সামনে নিয়ে এলেন তখন তার নাম ছিল রমা সেন। এবিষয়ে পরিচালক সুকুমার রায় একবার বলেছিলেন, ১৯৫১ সালে সাত নম্বর কয়েদী ছবির জন্য নতুন মুখ খুঁজছি। এমন সময় অসিত চৌধুরী আমাকে বললেন, একটি ভালো শিক্ষিত পরিবারের মেয়ে আছে।…
