26
Nov
তিন বছর পর ছোটপর্দায় ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত। স্টার জলসার নতুন ধারাবাহিক ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’-তে তিনি এক গম্ভীর, নির্ভীক শিক্ষিকার ভূমিকায় অভিনয় করছেন। হাতে খাতা–পেন, কঠোর অথচ প্রতিবাদী চরিত্রে দর্শকের সামনে হাজির হয়েছেন তিনি। ধারাবাহিক সম্প্রচার শুরু হতেই দর্শক মহলে প্রশংসার পাশাপাশি সমালোচনাও দেখা দিয়েছে। সোশ্যাল মিডিয়ার একাংশের দাবি, এই চরিত্রে স্বস্তিকা একেবারেই মানানসই নন। কেউ কেউ লিখেছেন, তাঁর লুক ও অভিনয় চরিত্রের সঙ্গে খাপ খায়নি। অন্যদিকে অনেক দর্শক আবার তাঁর অভিনয় দেখে আপ্লুত হয়েছেন এবং প্রশংসা করেছেন। সমালোচনার মুখে অভিনেত্রী স্বস্তিকা দত্ত একেবারেই বিচলিত নন। বরং হাসিমুখেই তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “প্রতিটি চরিত্রই আমার কাছে…
