24
Oct
উৎসবের মরশুম মানেই বাঙালির ঘরে ঘরে পেটপুজোর ধুম। এই সময় নিজের প্রিয় খাবারের তালিকা শেয়ার করলেন জনপ্রিয় অভিনেতা সৌরভ চক্রবর্তী। তাঁর দক্ষিণ কলকাতার বাসভবনে পৌঁছতেই হাসিমুখে দরজা খুললেন অভিনেতার মা অনিতা চক্রবর্তী। সৌরভ জানালেন, উৎসব মানেই তাঁর কাছে মায়ের হাতের রান্না। সৌরভ বলেন, “আমার মা অসাধারণ রান্না করেন। শুধু ট্র্যাডিশনাল নয়, এক্সপেরিমেন্টাল রান্নাতেও ওনার জুড়ি মেলা ভার। আমি ওনার গিনিপিগ হয়ে গেছি। তবে এমন গিনিপিগ হতে কেউ না করবে না।” তাঁর প্রিয় পদের মধ্যে রয়েছে মায়ের হাতের কাঁকড়ার ঝাল ও মাটন কষা। সৌরভের কথায়, “পৃথিবীতে আমার মায়ের মতো কাঁকড়া কেউ রান্না করতে পারে না।” আড্ডার ফাঁকে টেবিলে হাজির হয় গরম…
