07
Dec
২০২০, একটা শোকের বছর হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে। এবার আমাদের ছেড়ে চলে গেলেন ‘ফেলুদা’ র আরও এক বিখ্যাত চরিত্র। চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত। বয়স হয়েছিল ৯০ বছর। ‘জয়বাবা ফেলুনাথ’ ছবির অন্যতম চরিত্র ‘মছলিবাবা’ দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। হাইকোর্টে কেরানির পদে চাকরি করেতেন, তবে অভিনয় ছিল তাঁর নেশা। নেশার টানে পেশায় ইতি টেনেছিলেন। ক্ষুধা নাটকে অভিনয় করার পর অভিনয় জগতে পরিচিতি মেলে। মনু মুখোপাধ্যায় প্রথম অভিনীত ছবি মৃণাল সেনের ‘নীল আকাশের নীচে’। নিজের দক্ষ অভিনয় দিয়ে জনতার মনে দশকের পর দশক ধরে জায়গা করে নিয়েছেন তিনি। সত্যজিতের অশনি সংকেত, গণশত্রুর মতো ছবিতেও অভিনয়…
