Entertainment

মাদককাণ্ডে সারা ও রকুলের যোগ অস্বীকার এনসিবির

মাদককাণ্ডে সারা ও রকুলের যোগ অস্বীকার এনসিবির

এনসিবির জেরায় প্রায় ১৫ জন বলিউড তারকার নাম নিয়েছেন রিয়া চক্রবর্তী, যাঁরা নিয়মিত নিষিদ্ধ মাদক সেবন করেন, এই তালিকায় নাম রয়েছে সারা আলি খান, রকুল প্রীত সিং, সিমন খাম্বাটার। এনসিবির তরফে বলা হয়, আপাতত মাদককাণ্ডে জড়িত থাকার জন্য বলিউড তারকাদের নামের কোনও তালিকা তৈরি করেনি কেন্দ্রীয় সংস্থা। সারা ও রকুলের নাম মাদককাণ্ডে সামনে আসবার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক রোষের মুখে পড়েন এই দুই বলি নায়িকা। এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে বলেন, ‘আপাতত মাদক পাচারকারীদের গ্রেফতারির উপরই জোর দিচ্ছে এনসিবি। এই মামলায় এখনও অবধি আমাদের রাডারে কোনও বলিউড তারকা নেই, এই ধরণের কোনও তালিকা এনসিবি তৈরি করেনি'।
Read More
করোনায় প্রয়াত ওপার বাংলার অভিনেতা সাদেক বাচ্চু

করোনায় প্রয়াত ওপার বাংলার অভিনেতা সাদেক বাচ্চু

সোমবার করোনার বলি ওপার বাংলার বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা সাদেক বাচ্চু। ঢাকার মহাখালির ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৬৬ বছররের অভিনেতা। মাল্টি অর্গাল ফেলিউরের কারণে মৃত্যু হয় তাঁর। প্রায় ষাট দশক দীর্ঘ কেরিয়ারে মঞ্চ থেকে শুরু করে বেতার,টেলিভিশন, সিনেমা-সর্বত্র দাপটের সঙ্গে অভিনয় করেছেন সাদেক বাচ্চু।  গত ৬ সেপ্টেম্বর তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসাপাতালে ভর্তি করা হয়েছিল এই প্রবীণ শিল্পীকে। করোনার উপসর্গ ছিল, পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। পরিস্থিতির অবনতি ঘটলে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মহাখালির ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ স্থানান্তরিত করা হয়। ‘রামের সুমতি’র মাধ্যমে ১৯৮৫ সাল চলচ্চিত্র জগতে পা রাখেন সাদেক বাচ্চু। যদিও রেডিওর সঙ্গে ষাটের…
Read More
করণ জোহরের পার্টিতে মাদক ভিডিয়ো ভাইরাল

করণ জোহরের পার্টিতে মাদক ভিডিয়ো ভাইরাল

মাদক যোগের অভিযোগে সরগরম বলিউড ঘুম উড়েছে অনেকেরই। এবার তাঁদের নজরে প্রযোজক-পরিচালক করণ জোহরের বাড়ির পার্টি। গত বছরের ৩০ জুলাই করণ জোহরের হাউস পার্টির একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। করণ জোহরের বাড়ির ওই ভিডিয়ো খতিয়ে দেখছেন NCB-র তদন্তকারীরা। ভিডিয়োয় রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, বরুণ ধাওয়ান, শাহিদ কাপুর, অর্জুন কাপুর, মালাইয়া আরোরা, জোয়া আখতার, আয়ান মুখোপাধ্যায়, ভিকি কৌশলের মতো বলি তারকাদের দেখা যায়। অভিযোগ, ওই ভিডিয়োয় মাদক দ্রব্য ব্যবহার করা হয়েছে। ওই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর অভিনেতা ভিকি কৌশল মাদক নিয়েছেন দাবি উঠেছিল। ভিডিয়োর ভিত্তিতে বলিউডের বহু হেভিওয়েট অভিনেতা অভিনেত্রীকে সমন পাঠাতে চলেছে কেন্দ্রীয় সংস্থা।
Read More
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে আরও ৬ জনকে গ্রেফতার

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে আরও ৬ জনকে গ্রেফতার

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় মাদক যোগের তদন্তে নেমে রবিবার মুম্বই থেকে আরও ৬ জনকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এদের সকলের বিরুদ্ধেই এনডিপিএস অ্যাক্টে মামলা রুজু হয়েছে। সুশান্ত মামলায় মাদক যোগের তদন্ত করতে গিয়ে এই ৬ জনের নাম বারবার উঠে এসেছে। এখনও পর্যন্ত মোট ১৬ জনকে গ্রেফতার করেছে নারকোটিক্স ব্যুরো। এই ৬ জন হল করমজিৎ সিং আনন্দ, ডয়েন ফার্নান্ডেজ, সঙ্কেত পটেল, অঙ্কুশ আনরেজা, সন্দীপ গুপ্তা এবং আফতাব ফতেহ আনসারি। জানা গিয়েছে, এদের মধ্যে করমজিৎ সিং আনন্দ মূলত ড্রাগের যোগান দিত বলে এনসিবি সূত্রে জানা গিয়েছে। ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গেও বেশ ভালই যোগাযোগ ছিল করমজিতের। অন্যদিকে ডয়েন ফার্নান্ডেজ কিউরেটেড মারিজুয়ানা এবং…
Read More
করোনায় আক্রান্ত অভিনেত্রী সারা খান

করোনায় আক্রান্ত অভিনেত্রী সারা খান

করোনাভাইরাস ভয়াবহ রুপ নিয়েছে ভারতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৯৬ হাজারের বেশী আক্রান্ত হয়েছেন। পৃথিবীর কোনো দেশেই একদিনে এত সংখ্যক মানুষের আক্রান্ত হওয়ার রেকর্ড নেই। এদিকে করোনায় আক্রান্ত হয়েছেন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী সারা খান। আপাতত বাড়িতেই কোয়ারেন্টাইনে আছেন সিরিয়ালের এই নায়িকা। ইনস্টাগ্রামে সারা লিখেছেন, “দুর্ভাগ্যবশত আমার করোনা পজিটিভ এসেছে। চিকিৎসকেরা আমাকে বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকতে বলেছেন। শরীর ঠিক আছে, দ্রুত সুস্থ হয়ে যাবো আশা করি।” ‘সন্তোষী মা’ সিরিয়ালে দেবী পৌলমীর চরিত্রে অভিনয় করেন সারা। ‘স্বপ্না বাবুল কা’, ‘বিদাই’ সিরিয়ালেও কাজ করেছেন তিনি। ‘জারা নাচকে দিখা’ ড্যান্স রিয়্যালিটি শোতেও চ্যাম্পিয়ন হয়েছিলেন সারা। এ ছাড়া ‘বিগ বস ৪’ ও ‘নাচ বালিয়ে ৬’-এ প্রতিযোগী…
Read More
বলিউডের মাদক-যোগ ঘিরে শোরগোল

বলিউডের মাদক-যোগ ঘিরে শোরগোল

সুশান্তের জন্য বেআইনি মাদক সংগ্রেহের জেরেই রিয়া সহ-বাকিদের গ্রেফতার করে এনসিবি। মাদক ব্যবসায়ী জায়েদ বিলাতরা এবং বাসিত পরিহারও রয়েছে এনসিবির হেফাজতে। এদের সকলেরই জামিনের আবেদন শুক্রবার নাকচ হয়ে যায়। জেরার সময় বলিউডের এমন একাধিক তারকার নাম নিয়েছেন অভিনেত্রী রিয়া, যাঁদের মাদক-যোগ রয়েছে। তাঁদের কয়েকজন ২০০ কোটির ক্লাবের সদস্য বলেও শোনা যাচ্ছিল। এবার সেই সব তারকার নাম প্রকাশ্যে এল শনিবার। তাঁর কথায়, বলিউডের ৭০ শতাংশ তারকাই হয় মাদক নেন, নয়তো মাদক আনান। রিয়ার বয়ানে পরই অস্বস্তিতে বলিউডের একাংশ। জেরায় রিয়া জানিয়েছেন, তারকাদের ড্রাগ সেবনের সঙ্গে জড়িত রয়েছেন সারা আলি খান, রাকুলপ্রীত সিং, জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার সিমন খাম্বাটা, সুশান্তের বন্ধু তথা প্রাক্তন…
Read More
পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী শুভশ্রী

পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী শুভশ্রী

অভিশপ্ত ২০২০-র মধ্যেই টলিউডের সিনেমা জগতে আগমন হয়েছে নতুন অতিথির। খুশির খবর দিলেন রাজ চক্রবর্তী নিজেই। নতুন অতিথির আগমন হল শুভশ্রী-রাজ চক্রবর্তীর পরিবারের। শনিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিলেন শুভশ্রী। মা-ছেলে দু'জনেই সুস্থ আছেন। অবশেষে অপেক্ষার অবসান। তাদের জীবনের আরও একটি নতুন অধ্যায় শুরু আজ থেকে।
Read More
করোনা রিপোর্ট পজিটিভ অভিনেতা আফতাব

করোনা রিপোর্ট পজিটিভ অভিনেতা আফতাব

মুম্বইতে করোনার প্রকোপ ক্রমেই বাড়ছে, এবং সেই তালিকায় এবার যুক্ত হল আরও এক বলিউড তারকার নাম। এবার করোনা রিপোর্ট পজিটিভ এল অভিনেতা আফতাব শিবদাসানির। সোশ্যাল মিডিয়া পোস্টে নিজের করোনা আক্রাম্ত হওয়ার খবর জানিয়েছেন তিনি। আপতত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন আফতাব শিবদাসানি। অভিনেতাকে সম্প্রতি দেখা গেছে দীপক তিজোরির টম, ডিক অ্যান্ড হ্যারিতে। জিফাইভের জন্য নিজের প্রথম ওয়েব সিরিজ পয়জন-২ শ্যুটিং সারছিলেন আফতাব। 
Read More
কঙ্গনার সমর্থনে বিশ্ব হিন্দু পরিষদ ও মন্দিরনগরীর পূজারীমণ্ডল

কঙ্গনার সমর্থনে বিশ্ব হিন্দু পরিষদ ও মন্দিরনগরীর পূজারীমণ্ডল

শিব সেনার সঙ্গে অভিনেত্রী কঙ্গনা রানাওতের সংঘাতে কঙ্গনাকেই সমর্থন জানালেন অযোধ্যার হনুমানগড়ি মন্দিরের নাগা সন্ন্যাসিরাও। অযোধ্যায় আর স্বাগত নন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, ঘোষণা করল বিশ্ব হিন্দু পরিষদ ও মন্দিরনগরীর পূজারীমণ্ডল। হনুমানগড়ি মন্দিরের পূজারী রাজু দাস বিএমসি-র পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘উদ্ধব ঠাকরে ও শিব সেনাকে আর অযোধ্যায় স্বাগত জানানো হবে না। এবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী অযোধ্যার সন্ন্যাসিদের কড়া বিরোধিতার মুখে পড়বেন।’ বিশ্ব হিন্দু পরিষদের আঞ্চলিক মুখপাত্র শরদ শর্মা জানিয়েছেন, ‘রানাওতের বিরুদ্ধে প্রতিহিংসামূলক পদক্ষেপ করেছে মহারাষ্ট্র সরকার। কোনও কারণ ছাড়া এক মহিলাকে আক্রমণ এবং তাঁর অফিস ভাঙচুর করার মতো পদক্ষেপ শিব সেনার থেকে প্রত্যাশিত নয়।
Read More
কঙ্গনার অফিস আইনি হলে বড় ক্ষতিপূরণ দিতে হবে বিএমসিকে

কঙ্গনার অফিস আইনি হলে বড় ক্ষতিপূরণ দিতে হবে বিএমসিকে

মুম্বই: বুধবার অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিলাসবহুল অফিস ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বিএমসি। শেষ পর্যন্ত বম্বে হাইকোর্টের হস্তক্ষেপে বিষয়টিকে থামানো গিয়েছে। বিএমসির দাবি মুম্বইয়ের পালি হিলে কঙ্গনার এই অফিস নাকি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে। আর তাই কঙ্গনার অফিসে ভাঙচুর চালায় বিএমসি। কঙ্গনার অফিস ভাঙার বিরুদ্ধে সরব হয়েছেন বলিউডের বেশ কয়েকজন অভিনেতারাও। বিএমসি এর জবাব দিলেও, কঙ্গনার আইনজীবীর পক্ষ থেকে জবাবের জন্য সময় চাওয়া হয়েছে। পরবর্তী শুনানি ২২ সেপ্টেম্বর বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে, যদি কঙ্গনার অফিস আইন মেনে নির্মাণ হয়েছে এমন প্রমাণিত হয়, তাহলে বিএমসির পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে জানিয়েছেন কঙ্গনার আইনজীবী। এ বছর জানুয়ারি মাসে এই অফিস উদ্বোধন করেন কঙ্গনা। নিজের…
Read More