Entertainment

করোনায় মৃত্যু তামিল অভিনেতার

করোনায় মৃত্যু তামিল অভিনেতার

চেন্নাই- তামিল চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল তামিল অভিনেতা রুবেন জয়ের। তিরুচি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন তিনি। এরই মধ্যে তিনি করোনায় আক্রান্ত হন। বিজয়ের ‘ঘিল্লি’ এবং চিয়ান বিক্রমের ‘ধূল’ ছবিতে সহ-অভিনেতা আর চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন তিনি। তামিল অভিনেতার মৃত্যুতে অন্যান্য বহু তারকা শোক প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতার পরিবার ও ভক্তদের সমবেদনা জানিয়েছেন।
Read More
বলিউডের প্রথম সারির চার নায়িকার মাদকযোগ

বলিউডের প্রথম সারির চার নায়িকার মাদকযোগ

বলিউডের মাদকযোগের মামলা বড়সড় মোড় নিল বুধবার। সুশান্ত সিং রাজপুত মৃত্যুর তদন্ত করতে গিয়ে মাদক জালে সারা আলি খান, শ্রদ্ধা কাপুরতো ছিলেনই জড়িয়ে গেলেন দীপিকা পাড়ুকোনও। প্রথম সারির চার বলিউড নায়িকাকে সমন পাঠালো নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। আগামী তিন দিনের মধ্যে উপস্থিত থাকতে বলা হয়েছে তাঁদের সমনে। এদিন একটানা তিন দিনের জন্য জেরা করা হচ্ছে Kwan ট্যালেন্ট এজেন্সির কর্মচারী জয়া শাহকে। যাঁর ফোন থেকেই দীপিকা,শ্রদ্ধাদের মাদকযোগের হদিশ মিলেছে। কোকো রেস্তোরাঁয় দীপিকা গিয়েছিলেন মাদক আনতে, এই খবরও ভাইরাল সোশ্যালে। দীপিকা পাড়ুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশকেও সমন পাঠিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। আগামী ২৫ তারিখ, শুক্রবার এনসিবির সামনে হাজিরা দেবেন করিশ্মা ও দীপিকা পাড়ুকোন।
Read More
নুসরতের ছবি ফ্যান্সিইউ অ্যাপে

নুসরতের ছবি ফ্যান্সিইউ অ্যাপে

কলকাতা: ডেটিং অ্যাপের বিজ্ঞাপনে টলিউড নায়িকা তথা বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানের ছবি। সেখানে লেখা, ‘লকডাউনে ঘরে বসে বন্ধুত্ব পাতান। নুসরতের বিষয়ে এখানে আরও জানুন।’ তিনি জানান, এ ব্যাপারে কিছুই জানেন না। কলকাতা পুলিশের সাইবার সেলে ওই অ্যাপের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তিনি। অভিনেত্রীর দাবি কোনওরকম অনুমতি না নিয়েই ফ্যান্সিইউ নামের ওই ভিডিয়ো চ্যাট সংস্থা নুসরতের ছবি করেছে। কলকাতা পুলিশ ও কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মার অফিসিয়্যাল টুইটার হ্যান্ডলকে ট্যাগ করে নুসরত লেখেন- “এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না- অনুমতি ছাড়া এইভাবে ছবির ব্যবহার। কলকাতা পুলিশের সাইবার সেলকে বিষয়টি খতিয়ে দেখবার অনুরোধ জানাচ্ছি। আমি বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেব।”
Read More
বিয়ের পর গ্রেফতার পুনম পান্ডের স্বামী

বিয়ের পর গ্রেফতার পুনম পান্ডের স্বামী

সুপরিচিত অভিনেত্রী এবং মডেল পুনম পান্ডে বিয়ে নিয়ে তুমুল চর্চা চলছে। কিছুদিন আগেই তিনি তাঁর দীর্ঘদিনের প্রেমিক স্যাম বোম্বেকে বিয়ে করেন। এই বিয়ের ২১ দিন পরে, খবর হল যে পুনমের স্বামী গ্রেফতার হয়েছেন। এবং সেই অভিযোগ এনেছে স্বয়ং পুনম৷ মঙ্গলবার পুনম পান্ডয়ের স্বামী স্যাম বোম্বেকে গোয়ায় গ্রেফতার করা হয়েছে। অভিনেত্রী তাঁর স্বামীর বিরুদ্ধে শ্লীলতাহানি, হত্যার হুমকি ও লাঞ্ছিত করার অভিযোগ করেন। লকডাউনের সময় পুনম ও স্যাম জুলাই মাসে বাগদান করেন। পুনমের স্বামী স্যাম আহমেদ বোম্বাই পেশায় একজন চলচ্চিত্র পরিচালক।
Read More
জামিনের পিটিশনের আবেদন রিয়ার

জামিনের পিটিশনের আবেদন রিয়ার

রিয়ার তৃতীয় বার জামিনের আবেদন খারিজ হওয়ার পরেও রিয়ার আইনজীবী আবার মুম্বাই হাই কোর্টে জামিনের আবেদন করেছেন। মুম্বাই হাইকোর্টের যে আবেদন জমা হয়েছে তাতে রিয়া দাবি করেছে সুশান্ত তার সুবিধা নিয়েছে ড্রাগস সেবন এর জন্য। সুশান্ত ড্রাগস নেওয়ার জন্য রিয়া এবং তার পরিবার ও বন্ধুদের ব্যাবহার করতো বলে দাবি রিয়ার। সুশান্ত নিজের ড্রাগস আসক্তির জন্য তাকে, তার ভাই সৌভিককে এবং তার বাড়ির স্টাফেদের জোর করতেন ড্রাগস সরবরাহের জন্য।
Read More
করোনায় প্রয়াত অভিনেত্রী আশালতা ওয়াবগাঁওকর

করোনায় প্রয়াত অভিনেত্রী আশালতা ওয়াবগাঁওকর

প্রয়াত হলেন ৭৯ বছরের প্রবীণ মারাঠি অভিনেত্রী আশালতা ওয়াবগাঁওকর। গত ১৭ সেপ্টেম্বর থেকে মহারাষ্ট্রের সাতারার একটি বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন। মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়। দিনকয়েক আগেই তাঁর করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছিল। অভিনেত্রীর প্রয়াণের খবরে শোকপ্রকাশ করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। সিরিয়াল, থিয়েটারের পাশাপাশি একাধিক মারাঠি ও হিন্দি সিনেমায় অভিনয় করেছিলেন আশালতা ওয়াবগাঁওকর। বাসু চট্টোপাধ্যায়ের হাত ধরে হিন্দি সিনেমার জগতে প্রবেশ করেছিলেন তিনি। প্রথম হিন্দি সিনেমা ছিল ‘আপনে পরায়ে’।
Read More
মাদক-যোগ দীপিকার

মাদক-যোগ দীপিকার

সুশান্ত মামলায় চলাকালেই সামনে আসে বলিউডের মাদক চক্র। বলিউডের মাদক যোগ নিয়ে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর চাঞ্চল্যকর অভিযানে এবার নাম জুড়ল দীপিকা পাড়ুকোনের। সূত্রের খবর ডাক পেতে পারেন দীপিকাও। ইতিমধ্যেই জেরার জন্য তাঁর ম্যানেজার করিশ্মা প্রকাশকে ডেকে পাঠিয়েছে পুলিশ। এনসিবি নতুন করে একটি চ্যাট সামনে আনে। সামনে আসা চ্যাটে দেখা যাচ্ছে, করিশ্মার কাছে দীপিকা হ্যাশ নামক মাদক দ্রব্য চেয়েছিলেন। দেখা যাও ওই চ্যাটে করিশ্মার কাছে একাধিক বার মেসেজ যায় 'মাল' বা মাদক চেয়ে। সেথানে ডি ও কে অদ্যাক্ষরের একটি নাম সামনে আসতেই শোরগোল পড়ে যায় ডি-কে তা নিয়ে। বলিউডের একাংশ দাবি করতে থাকে ডি মানে দীপিকাই।
Read More
অনাড়ম্বর বিয়ে সারলেন টলিউডের এই দুই পরিচিত মুখ

অনাড়ম্বর বিয়ে সারলেন টলিউডের এই দুই পরিচিত মুখ

দুই পরিবারের উপস্থিতিতে শুধু মালাবদল আর সিঁদুরদানে বিয়ে সারলেন অভিনেত্রী মানালি দে ও পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়। এই লকডাউন এর মধ্যেই জীবনের সবচেয়ে বড়ো সিদ্ধান্ত নিয়ে নিলেন মানালি। “বউ কথা কও” সিরিয়ালের হাত ধরে বাংলা টেলি ইন্ডাস্ট্রিতে পদার্পণ মানালির। তবে এই করোনা আবহে জাকজমক করে অনুষ্ঠিত হলো না তাদের বিয়ের অনুষ্ঠান। আগামী জীবনের জন্য সকলেই শুভেচ্ছা জানান। জীবনের এক নতুন অধ্যায় শুরু আজ থেকে।
Read More
জেলে থাকার মেয়াদ বাড়ল রিয়ার

জেলে থাকার মেয়াদ বাড়ল রিয়ার

গত ৮ সেপ্টেম্বর সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় মাদক যোগে গ্রেফতার হয়েছিলেন প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী। এরপর তাঁকে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে থাকার নির্দেশ দেয় আদালত। নিয়ম অনুযায়ী ২২ সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ আজকে পর্যন্ত তাঁর জুডিশিয়াল কাস্টডির মেয়াদ ছিল। এবার ফের তাঁর জেলে থাকার মেয়াদ বাড়ল। ৬ অক্টোবর পর্যন্ত বাইকুল্লা জেলেই থাকবেন রিয়া চক্রবর্তী। বাইকুল্লা জেলেই থাকতে হবে রিয়াকে। এমনটাই নির্দেশ দিয়েছে আদালত। আগামীকাল বুধবার এই মামলা শুনানি রয়েছে।
Read More
Dolby and IPRS come together to empower music creators

Dolby and IPRS come together to empower music creators

Dolby Laboratories, a leader in immersive audio and video entertainment, announced the launch of an educational program for members of The Indian Performing Right Society Limited (IPRS), India’s sole performing rights organization representing 6000+ prominent music authors, composers, and publishers across the country. The program will provide members with the opportunity to attend Dolby Atmos Music Webinar Series covering technology & workflows, Dolby Atmos Tutorial Series, Dolby Institute Masterclass and a free trial to Dolby Atmos Production Suite among other activities. Mr Pankaj Kedia, Managing Director, Emerging Markets, Dolby Laboratories said, “Dolby Atmos is a new experience for creators and music…
Read More