13
Mar
সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে একাধিক নজির গড়েছে ভারতীয় ক্রিকেট দল। প্রথম দল হিসেবে তিন বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করেছে তারা। পাশাপাশি প্রথম দল হিসেবে টানা দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা এবং ঘরের মাঠে এই ট্রফি জয়ের রেকর্ডও গড়েছে ভারতীয় দল। ধারাবাহিক এই সাফল্য দলের ট্রফি জয়ের খিদে আরও বাড়িয়ে দিয়েছে। এর মাঝেই এক সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট দলের নতুন লক্ষ্যের কথা জানালেন অর্শদীপ সিংহ। তিনি জানান, ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের আগেই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছিল দলের ভেতরে। তাঁর কথায়, ‘‘২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর আমি, হার্দিক ভাই (পাণ্ড্য) এবং দলের কয়েক জন মিলে একটি সিদ্ধান্ত নিয়েছিলাম।…
