06
Jun
অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের ছোট্ট ছেলেটা অনেক বড় হয়ে গিয়েছে । এই ছেলেকে ঘিরেই ‘দিদি নম্বর ওয়ান’-এর জীবন কেটেছে এতদিন। নিজেকে যদিও স্ত্রী এবং মা হিসেবে দশে ‘শূন্য’ দিয়েছেন রচনা। তবে ইন্ডাস্ট্রির লোকজন জানেন, রচনা ঠিক কতখানি যত্নশীল মা। সেই ছেলের নাকি এখন মায়ের জন্য সময়ই নেই। সে এখন অনেক বড় হয়ে গিয়েছে । বন্ধু-বান্ধব পরিবেষ্ঠিত হয়েছে তাঁর জীবন। ‘দিদি নম্বর ওয়ান’-এর সঞ্চালনা করতে-করতে এমন কথাই এক অভিনেত্রীকে বলে ফেলেছেন রচনা। জানিয়েছেন, ছেলের ছোটবেলাকে ভারী মিস করেন তিনি। ছেলে বড় হয়ে গিয়েছে বলে আক্ষেপ রয়েছে রচনার মনে। ছেলের দুরন্তপনা, দুষ্টুমি–সবটাই মনে পড়ে রচনার রচনা কিন্তু তাঁকে বেশ কড়া শাসনেই রাখেন ছেলের…
