শেষযাত্রায় পরিচালক অনীক দত্ত

শুক্রবার সকালে নন্দন চত্বরে শেষবারের জন্য তাদের প্রিয় পরিচালককে দেখতে ভিড় জমান অনুরাগীরা। বুধবার আচমকাই ছাদ থেকে পরে যান পরিচালক অনীক দত্ত। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এখনও অনেকে তাঁর চলে যাওয়া মেনে নিতে পারছেন না।

গত বৃহস্পতিবার ‘পিস ওয়ার্ল্ড’-এ রাখা হয়েছিল পরিচালকের দেহ। তাঁর মেয়ে ঐশী দত্ত তখন বিদেশ থেকে ফেরার অপেক্ষায় ছিলেন। শেষকৃত্য সেই সময় অনুযায়ী সম্পন্ন হওয়ার কথা। শুক্রবার সকালে নন্দন চত্বরে নিয়ে আসা হয় অনীকের নিথর দেহ।

শেষযাত্রায় উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্যায়, অঞ্জনা বসু, সৃজিত মুখোপাধ্যায়, প্রযোজক ফিরদৌসল হাসান, পাপিয়া অধিকারী সহ আরও অনেকে। প্রথম থেকেই সবকিছুর তত্ত্বাবধানের দায়িত্ব নিয়েছেন রুদ্রনীল ঘোষ।

By Durgasree Mitra