আকস্মিক মৃ*ত্যু নেটপ্রভাবী সায়নী চক্রবর্তীর

বৃহস্পতিবার মধ্যরাতে নেটপ্রভাবী সায়নী চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তোলপাড় নেটদুনিয়া। মগরার বাসিন্দা সায়নী সদ্য আইন নিয়ে স্নাতক পাশ করেন। মা মলি চক্রবর্তীর সঙ্গে নিয়মিত সমাজমাধ্যমে ভিডিয়ো পোস্ট করতেন তিনি।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে নিজের ঘর থেকেই সায়নীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে মগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবড়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

স্থানীয় সূত্রে খবর, ত্রিবেণীর এক যুবকের সঙ্গে সায়নীর সম্পর্ক ছিল। সেই সম্পর্কে টানাপড়েন চলছিল বলেই অনুমান। সেই প্রেমঘটিত সমস্যার জেরেই তিনি এই চরম সিদ্ধান্ত নিতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ।

উল্লেখ্য, মৃত্যুর মাত্র ২৪ ঘণ্টা আগেও নিজের পোষ্য গোরু ‘সুন্দরী’-কে নিয়ে সমাজমাধ্যমে ভিডিয়ো পোস্ট করেছিলেন সায়নী। সেই স্বাভাবিক উপস্থিতির পর আচমকা তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ অনুরাগীরা।

By Durgasree Mitra