কেমন হল সিদ্ধার্থ-তামান্নার ‘দ্য ভান’?

হিন্দি সিনেমায় সাম্প্রতিক সময়ে ভৌতিক ও লোককথাভিত্তিক গল্পের জনপ্রিয়তা বেড়েছে। সেই ধারায় নতুন সংযোজন একতা কাপুর ও শোভা কাপুর প্রযোজিত এবং ‘পঞ্চায়েত’ খ্যাত দীপক কুমার মিশ্র পরিচালিত ‘দ্য ভান: ফোর্স অব দ্য ফরেস্ট’।

ছট পুজোর ছুটিতে পূর্বপুরুষের গ্রাম দেবাঞ্চলে স্ত্রী মমতাকে (তামান্না ভাটিয়া) নিয়ে ফেরে ঋষি (সিদ্ধার্থ মালহোত্রা)। গ্রামের পাশের ঘন জঙ্গলকে ঘিরে রয়েছে বনদেবীর মন্দির ও নানা লোককথা। সন্ধ্যার পর ওই জঙ্গলে ঢুকলে দেবীর বাহন বাঘের আক্রমণে মৃত্যু হয়—এমন বিশ্বাস প্রচলিত। এসব কুসংস্কার মানতে না চাইলেও এক সাংবাদিক নিখোঁজ হওয়ার পর ঋষির মনে সন্দেহ তৈরি হয়।

জঙ্গল কেটে রাস্তা তৈরির পরিকল্পনাকে সমর্থন করলেও ধীরে ধীরে ঋষি জঙ্গলের রহস্যের সঙ্গে জড়িয়ে পড়ে। লোকবিশ্বাস, দৈবশক্তি, ভয় ও রহস্যের পাশাপাশি ছবিতে রয়েছে প্রেম, অপরাধ ও কমেডির উপাদানও। ছবির ‘ঠুমক ঠুমক’ ও ‘ছটি মাইয়া’ গানও ইতিমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে।

By Durgasree Mitra