সুশান্তের মৃ*ত্যু নিয়ে ফের বি*স্ফোরক দাবি দিদি শ্বেতার

প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু নিয়ে ফের বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি এক ভিডিওবার্তায় তাঁর দিদি শ্বেতা সিংহ কীর্তি দাবি করেছেন, ময়নাতদন্তের সঙ্গে যুক্ত এক কর্মকর্তার কাছ থেকে তিনি সুশান্তের শরীরে একাধিক আঘাতের কথা জানতে পেরেছেন।

শ্বেতার দাবি, ময়নাতদন্তের সময় সুশান্তের ঘাড়ে বন্দুক ঠেকানোর চিহ্ন, পা ভাঙা এবং শরীরে জোর প্রয়োগের প্রমাণের কথা বলা হয়েছিল। তাঁর আরও দাবি, অভিনেতার চোখেও আঘাতের চিহ্ন ছিল। তবে শ্বেতার এসব দাবির সমর্থনে কোনো প্রমাণ বা সরকারি নথি প্রকাশ্যে আসেনি। ফলে তাঁর বক্তব্যকে যাচাই করা সম্ভব হয়নি।

২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রার বাসা থেকে সুশান্তের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখা হলেও তাঁর মৃত্যু নিয়ে পরবর্তীতে নানা জল্পনা তৈরি হয়। শ্বেতার এই বক্তব্যও সেই বিতর্কে নতুন সংযোজন।

By Durgasree Mitra