নতুন রুপে জাওয়া 42 এফজে

জাওয়া ইয়েজদি মোটরসাইকেল নিয়ে এল ‘জাওয়া অল স্টার্স’—নিজস্বতা, আত্মবিশ্বাস, চারিত্রিক দৃঢ়তা, উন্নত আচরণ ও সাহসের প্রতীক এই নতুন ভাবধারা। এর প্রথম প্রকাশ ঘটেছে জাওয়া 42 এফজে-তে। নিও-ক্লাসিক ডিজাইনের সঙ্গে স্পোর্টি ও আধুনিক স্টাইলের মেলবন্ধনে তৈরি 42 এফজে। ব্রাশড অ্যালুমিনিয়াম ট্যাঙ্ক প্যানেল, স্পোর্টি স্টান্স ও শক্তিশালী রোড প্রেজেন্সের পাশাপাশি এতে রয়েছে 334-সিসি লিকুইড-কুল্ড DOHC সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন। ইঞ্জিনটি 7,500 আরপিএম-এ 29.17 পিএস পাওয়ার এবং 5,500 আরপিএম-এ 29.62 এনএম টর্ক দেয়।

সংস্থার দাবি, এই সেগমেন্টের অধিকাংশ 350-সিসি মোটরসাইকেলের তুলনায় 42 এফজে 42 শতাংশ বেশি পাওয়ার দেয়। বাইকটিতে রয়েছে 6-স্পিড গিয়ারবক্স, ডাবল-ক্র্যাডল ফ্রেম, 41 এমএম টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, গ্যাস-ফিল্ড টুইন রিয়ার শক অ্যাবজর্বার্স এবং 5-স্টেপ অ্যাডজাস্টেবল প্রিলোড। নিরাপত্তার জন্য রয়েছে ডুয়াল-চ্যানেল ABS, 320 এমএম ফ্রন্ট ও 240 এমএম রিয়ার ডিস্ক। 100/90-18 ফ্রন্ট এবং 140/70 R17 রিয়ার টায়ার ভালো গ্রিপ ও স্থিরতা নিশ্চিত করে।

আধুনিক ফিচারের মধ্যে রয়েছে সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ও ফুল-এলইডি লাইটিং। বাইকটিতে রয়েছে 790 এমএম সিট হাইট, 178 এমএম গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক। 42 এফজে ইতিমধ্যেই ‘ভিউয়ার’স চয়েস বাইক অফ দ্য ইয়ার (2024)’ এবং ‘ভিউয়ার’স চয়েস মোটরসাইকেল অফ দ্য ইয়ার (2025)’ পুরস্কার পেয়েছে। ক্লাসিক লেজেন্ডস-এর সহ-প্রতিষ্ঠাতা অনুপম থরেজার মতে, ট্রেন্ড অনুসরণের বদলে নিজস্ব পরিচয় ও পছন্দকে গুরুত্ব দেওয়া রাইডারদের মানসিকতাকেই ‘জাওয়া অল স্টার্স’-এর মাধ্যমে তুলে ধরা হয়েছে।

By Business Bureau