জেএসডব্লু এমজি মোটর ইন্ডিয়ার উন্মোচন করল ‘এমজি অ্যাডাপ্ট’ – ভারতের প্রথম মাল্টি-নিউ এনার্জি ভেহিকল (NEV) প্ল্যাটফর্ম

ভারতে নিউ এনার্জি মোবিলিটি এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি আরও জোরদার করে জেএসডব্লু এমজি মোটর ইন্ডিয়া আজ উন্মোচন করলএমজি অ্যাডাপ্ট(অ্যাডভান্সড ড্রাইভ আর্কিটেকচার প্ল্যাটফর্ম টেকনলজি)—যা ভারতের প্রথম মাল্টি-নিউ এনার্জি ভেহিকল (NEV) প্ল্যাটফর্ম।

ভবিষ্যতের চাহিদার কথা মাথায় রেখে তৈরি এই মডুলার আর্কিটেকচারটি ইলেকট্রিক ভেহিকল (EV), হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল (HEV), প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল (PHEV) এবং রেঞ্জ এক্সটেন্ডার ইলেকট্রিক ভেহিকল (REEV)-কে একই বুদ্ধিমান প্ল্যাটফর্মের আওতায় নিয়ে এসেছে।

ভবিষ্যতের জন্য নির্মিত একটি প্ল্যাটফর্ম

গ্রাহকদের পরিবর্তিত চাহিদা এবং দ্রুত রূপান্তরিত হওয়া মোবিলিটি ব্যবস্থাকে মাথায় রেখে ‘এমজি অ্যাডাপ্ট’ -কে একটি বুদ্ধিমান মডুলার আর্কিটেকচার হিসেবে তৈরি করা হয়েছে। এই প্ল্যাটফর্মটি একই কাঠামোর মধ্যে একাধিক বিদ্যুৎচালিত পাওয়ারট্রেন প্রযুক্তিকে নির্বিঘ্নে একত্রিত করতে সক্ষম।উন্নত প্রযুক্তিগত নকশা এবং ডিজাইনের ক্ষেত্রেঅধিকতর নমনীয়তার ফলে নতুন এই মডেলটি দ্রুত উন্নয়ন করা সম্ভব হবে। পাশাপাশি এই প্ল্যাটফর্ম ড্রাইভিং রেঞ্জ বাড়ানো, দ্রুত চার্জিংয়ের সুবিধা,উন্নততর দক্ষতা, শক্তিশালী পারফরম্যান্স,উন্নত নিরাপত্তা এবং আরও পরিশীলিত ড্রাইভিংয়ের অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে।

ভবিষ্যতের নতুন মোবিলিটি প্রযুক্তির সঙ্গে সহজে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা বজায় রেখে ‘এমজি অ্যাডাপ্ট’ গ্রাহকদের তাঁদের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত পাওয়ারট্রেন বেছে নেওয়ার সুযোগ দেবে। জেএসডব্লু এমজি মোটর ইন্ডিয়ার আগামী প্রজন্মের নিউ এনার্জি ভেহিকলের ভিত্তি হিসেবে তৈরি করা এই নয়া প্ল্যাটফর্মটি গাড়ির প্ল্যাটফর্ম প্রযুক্তিতে বহুমুখিতার নতুন মানদণ্ড স্থাপন করবে এবং কোম্পানির দীর্ঘস্থায়ীমোবিলিটির লক্ষ্য পূরণেআরও সাহায্য করবে।

জেএসডব্লু এমজি মোটর ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টরঅনুরাগ মেহরোত্রাএই উপলক্ষে বলেন,“জেএসডব্লুএমজি মোটর ইন্ডিয়ায় আমরা বিশ্বাস করি, ভবিষ্যতের মোবিলিটির মূল ভিত্তি হলো গ্রাহকদের এমন স্বাধীনতা দেওয়া, যাতে তাঁরা নিজেদের জীবনযাত্রার সঙ্গে তাল মিলিয়ে সবচেয়ে উপযোগী শক্তির উৎস বেছে নিতে পারেন, এবং তাঁদের যেন পারফরম্যান্স, দক্ষতা বা ড্রাইভিং অভিজ্ঞতার সঙ্গে কোনও আপস করতে না হয়।

‘এমজি অ্যাডাপ্ট’ আমাদের নিউ এনার্জি ভেহিকল-এর যাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এ থেকেই প্রমাণ হয়, আমরা ভারতীয় গ্রাহকদের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিশ্বমানের উন্নত প্রযুক্তি নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ।

অত্যন্ত নমনীয় এই প্রযুক্তি প্ল্যাটফর্মটি একই বুদ্ধিমান আর্কিটেকচারের মধ্যে শক্তির একাধিক সমাধানকে একত্রিত করেছে। এর ফলে আমরা আরও দক্ষ, আরও অভিযোজনক্ষম এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত যানবাহন তৈরি করতে পারব।

আমাদের নিউ এনার্জি ভেহিকল পোর্টফোলিও আরও সম্প্রসারণ করার পথে ‘এমজি অ্যাডাপ্ট’ আমাদের ভবিষ্যতের গাড়িগুলির প্রযুক্তিগত ভিত্তি হিসেবে কাজ করবে এবং ভারতে টেঁকসই পরিবহণ ব্যবস্থাকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতিকেই দৃঢ়ভাবে তুলে ধরবে।”

প্রকৌশলগত বুদ্ধিমত্তাই এর প্রাণশক্তি

‘এমজি অ্যাডাপ্ট’ -এর কেন্দ্রে রয়েছে একটিইন্টিগ্রেটেড টেকনোলজি ইকোসিস্টেম, যা বিশেষভাবে হাইব্রিড যানবাহনের জন্য তৈরি। এর লক্ষ্য হলো সর্বোচ্চ কার্যক্ষমতা নিশ্চিত করা এবং ড্রাইভিং অভিজ্ঞতা, জ্বালানি সাশ্রয় ও নির্ভার ভ্রমণের ক্ষেত্রে গ্রাহকদের প্রত্যাশাকে ছাড়িয়ে যাওয়া।

এই প্রযুক্তির মধ্যে রয়েছেএকটি ডেডিকেটেড হাইব্রিড ইঞ্জিন,একটি ডেডিকেটেড ব্যাটারি সিস্টেম,ভারতের প্রথম ১০-ইন-১ ইন্টেলিজেন্ট ইলেকট্রিক ড্রাইভ ইউনিট,এবং বিশ্বের প্রথম ইলেক্ট্রোম্যাগনেটিক ডেডিকেটেড হাইব্রিড ট্রান্সমিশন।এই সমস্ত উপাদান একটি ইন্টেলিজেন্ট এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়- যা ইঞ্জিন, ব্যাটারি এবং ইলেকট্রিক মোটরের মধ্যে সমন্বয়কে সবসময় সর্বোচ্চ দক্ষতায় পরিচালনা করে, যাতে জ্বালানি সাশ্রয়, পারফরম্যান্স এবং ড্রাইভিংয়ের স্বাচ্ছন্দ্য আরও উন্নত হয়।

ডেডিকেটেড হাইব্রিড ইঞ্জিনটি বিশেষভাবে হাইব্রিড ব্যবহারের জন্য তৈরি- যা উচ্চ তাপীয় দক্ষতা এবং জ্বালানি সাশ্রয় নিশ্চিত করে।এর সঙ্গে থাকা ডেডিকেটেড ব্যাটারি সিস্টেম তাৎক্ষণিক বৈদ্যুতিক প্রতিক্রিয়া, উন্নত নিরাপত্তা এবং উচ্চ কার্যদক্ষতা প্রদান করে।

কমপ্যাক্ট ১০-ইন-১ ইন্টেলিজেন্ট ইলেকট্রিক ড্রাইভ ইউনিট পুরো সিস্টেমকে আরও সহজ করে, একই সঙ্গে কর্মক্ষমতা ও দক্ষতা বাড়ায়।অন্যদিকে, ইলেক্ট্রোম্যাগনেটিক ডেডিকেটেড হাইব্রিড ট্রান্সমিশন মসৃণ শক্তি সরবরাহ, দ্রুত প্রতিক্রিয়া এবং আরও পরিশীলিত ড্রাইভিংয়ের অভিজ্ঞতা নিশ্চিত করে।

ইন্টেলিজেন্ট এনার্জি ম্যানেজমেন্ট

এমজি অ্যাডাপ্ট’ -এর ইন্টেলিজেন্ট এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম ক্রমাগত রাস্তার পরিস্থিতি ও ড্রাইভিং অবস্থা বিশ্লেষণ করতে থাকে এবং স্বয়ংক্রিয়ভাবে সবচেয়ে উপযুক্ত অপারেটিং মোড নির্বাচন করে। এর চারটি ড্রাইভ মোড হল—

* পিওর ইলেকট্রিক ড্রাইভ:শহরের রাস্তায়সম্পূর্ণ বৈদ্যুতিক শক্তিতে চালিত নীরব ও দ্রুত প্রতিক্রিয়াশীল ড্রাইভিং।

* সিরিজ হাইব্রিড ড্রাইভ:ইঞ্জিন বিদ্যুৎ উৎপাদন করে, আর ইলেকট্রিক মোটর চাকাকে ঘোরাতে থাকে।

* প্যারালাল হাইব্রিড ড্রাইভ:ইঞ্জিন ও ইলেকট্রিক মোটর একসঙ্গে কাজ করে সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করে।

* ইঞ্জিন ডিরেক্ট ড্রাইভ:দীর্ঘ দূরত্বের হাইওয়ে যাত্রায় সর্বোচ্চ জ্বালানি দক্ষতা নিশ্চিত করার জন্য অপ্টিমাইজড মোড।

বৈদ্যুতিক মোবিলিটির ভবিষ্যৎ নির্মাণ

অত্যন্ত মডুলার এই আর্কিটেকচারের কারণে ‘এমজি অ্যাডাপ্ট’ রেঞ্জ এক্সটেন্ডার ইলেকট্রিক ভেহিকল (REEV)প্রযুক্তিকেও সমর্থন করে।

এই ব্যবস্থায় গাড়ির চাকা সর্বদা ইলেকট্রিক মোটরের মাধ্যমে চালিত হয়, আর পেট্রোল ইঞ্জিন শুধুমাত্র একটি জেনারেটর হিসেবে কাজ করে ব্যাটারিকে প্রয়োজন অনুযায়ী চার্জ দেয়।

ফলে ব্যবহারকারীরা সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ির মতো ড্রাইভিং অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন,একই সঙ্গে উল্লেখযোগ্যভাবে বেশি ড্রাইভিং রেঞ্জওলাভ করবেন। দীর্ঘ ভ্রমণের ক্ষেত্রে এটি গ্রাহকদের আরও বেশি আত্মবিশ্বাস ও সুবিধা প্রদান করবে।

By Business Bureau